এক্সপ্লোর

Birbhum: বারুদের স্তূপে বীরভূম! প্লাস্টিকের জার ভর্তি বোমা উদ্ধার

Bomb Recover: গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে ইটভাটার পাশে তালবন থেকে ৩টি প্লাস্টিকের জার ভর্তি বোমা মেলে। গতকালই নানুর থেকে ১০টি আগ্নেয়াস্ত্র ও ৩২ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: পঞ্চায়েত ভোটের আগে বারুদের স্তূপে বীরভূম (Birbhum)। এবার নানুরের রামকৃষ্ণপুর গ্রাম থেকে উদ্ধার হল প্রায় ৭৫টি তাজা বোমা। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে ইটভাটার পাশে তালবন থেকে ৩টি প্লাস্টিকের জার ভর্তি বোমা মেলে। গতকালই নানুর থেকে ১০টি আগ্নেয়াস্ত্র ও ৩২ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। ২ জনকে গ্রেফতার করা হয়। 

বোমা উদ্ধার বীরভূমে: বারুদের স্তূপে বীরভূম। লাল-মাটির জেলা থেকে ফের উদ্ধার হল তাজা বোমা। এবার মুরারই ১ নম্বর ব্লকের গোয়ালমালে খোদ তৃণমূল পঞ্চায়েত সদস্যার আত্মীয়ার বাড়িতেই মিলল বোমার হদিশ। পাইকর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা মেরিনা বিবির বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে তাঁর ননদ সেবিনা বিবির দোতলা মাটির বাড়ি। সেই বাড়ি থেকেই শনিবার রাতে উদ্ধার হয় ৫টি তাজা বোমা। পুলিশ সূত্রে খবর, সিঁড়ির একধারে প্লাস্টিকের জারে বোমা রাখা ছিল। রবিবার সকালে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়। বোমা উদ্ধারের ঘটনায় বিজেপিকেই দায়ী করেছেন বাড়ির মালিক ও তৃণমূল সদস্যার আত্মীয়। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনীতি।

পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই তপ্ত হচ্ছে বীরভূমের মাটি। গত ১০ ফেব্রুয়ারি মাড়গ্রামে পঞ্চায়েত সদস্য সুজাউদ্দিন শেখের খামার বাড়িতে মেলে তিন ব্যাগ বোমা। গত ২১ ফেব্রুয়ারি মাড়গ্রামের তপন গ্রামে সিপিএম নেতা ইয়াকুব শেখের বাড়ির পাশে দুটি প্লাস্টিকের জার ভর্তি বোমা উদ্ধার হয়। ২৫ ফেব্রুয়ারি শনিবার মাড়গ্রামের ২টি জায়গায় বোমা মেলে। দ্বারকা নদীর ঘাটের পাশে পোঁতা ছিল দুই ড্রামভর্তি বোমা। কয়েকঘণ্টার ব্যবধানে বসোয়ায় একটি স্কুলের পাঁচিলের ধার থেকে ঝোলাভর্তি বোমা উদ্ধার হয়। আর এবার মুরারইয়ে তৃণমূল পঞ্চায়েত সদস্যার আত্মীয়ার বাড়িতে মিলল তাজা বোমা।

কয়েকঘণ্টার ব্যবধানে মাড়গ্রামের ২টি জায়গা থেকে উদ্ধার হল তাজা বোমা। আজ সকালে গার্লস হাইস্কুলের পাঁচিলের ধারে নাইলনের বস্তা বোঝাই বোমা মেলে। এর আগে তৃণমূল প্রধানের ভাই ও তাঁর সঙ্গীকে খুনের ঘটনায় ধৃতদের জেরা করে গতকাল রাতে মাড়গ্রামে দ্বারকা নদীর ঘুটিনা ঘাটের পাড়ে মেলে দুই ড্রাম ভর্তি তাজা বোমা বোমা। দ্বারকা নদীর ঘুটিনা ঘাটের পাড়ে ড্রামগুলি পোঁতা ছিল। দুটি ড্রামে অন্তত ৪০টি বোমা ছিল বলে পুলিশ জানিয়েছে। পঞ্চায়েত ভোটের আগে বারবার বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

আরও পড়ুন: Sagardighi By Poll 2023: পঞ্চায়েত ভোটের আগে বড়সড় ধাক্কা তৃণমূলে, লাল-সবুজ আবির মিলে মিশে গেল সাগরদিঘিতে

সেরা শিরোনাম

Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Embed widget