এক্সপ্লোর

Sagardighi By Poll 2023: পঞ্চায়েত ভোটের আগে বড়সড় ধাক্কা তৃণমূলে, লাল-সবুজ আবির মিলে মিশে গেল সাগরদিঘিতে

Congress Win: বামের সমর্থনে বিধানসভায় খাতা খুলল কংগ্রেস, হাতে এল সাগরদিঘি। প্রায় ২৩ হাজার ভোটে তৃণমূলকে হারালেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। সাগরদিঘিতে কংগ্রেসের জয়, ধাক্কা তৃণমূলের।

কলকাতা: লাল-সবুজ আবির মিলে মিশে গেল সাগরদিঘির উপনির্বাচনের (Sagardighi By Poll 2023) ফলে। পঞ্চায়েত ভোটের আগে বড়সড় ধাক্কা খেল তৃণমূল। বামের সমর্থনে বিধানসভায় খাতা খুলল কংগ্রেস, হাতে এল সাগরদিঘি। প্রায় ২৩ হাজার ভোটে তৃণমূলকে হারালেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। সাগরদিঘিতে কংগ্রেসের জয়, ধাক্কা তৃণমূলের।

বড়সড় ধাক্কা খেল তৃণমূল: কাটল কংগ্রেসের খরা 'হাতে' এল সাগরদিঘি। ফের, বিধানসভায় এন্ট্রি টিকিট পেল কংগ্রেস (Congress)। আগামী সপ্তাহে দোল। তার আগেই, মুর্শিদাবাদে অকাল হোলি। লাল-সবুজ আবির মিলে মিশে গেল সাগরদিঘির উপনির্বাচনের ফলে।পঞ্চায়েত ভোটের আগে বড়সড় ধাক্কা খেল তৃণমূল। বামেদের সমর্থনে বিধানসভায় খাতা খুলল কংগ্রেস। হাতে এল সাগরদিঘি।২০২১ সালের বিধানসভা ভোটে, সাগরদিঘিতে ৫০ হাজারের বেশি ভোটে জিতেছিল তৃণমূল। সেই ব্যবধান টপকে, প্রায় ২৩ হাজার ভোটে তৃণমূলকে হারালেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। বায়রন বিশ্বাস। শুধু তাই নয়, উপনির্বাচনের ভোট গণনায়, শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় সব রাউন্ডেই এগিয়ে থাকলেন কংগ্রেসের বায়রন বিশ্বাস।                                

২০২১-এর বিধানসভা ভোটে, জোট করে লড়েও, বিধানসভায় শূন্য হয়ে গিয়েছিল বাম-কংগ্রেস। বৃহস্পতিবার মুর্শিদাবাদের (Murshidabad) সাগরদিঘির উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসের জয়ের হাত ধরে সেই শূন্যের গেরো কাটাল তারা। আর তার সঙ্গে সঙ্গেই, সামনের পঞ্চায়েত ভোট ও সামনের বছর লোকসভার মহারণের আগে, ফের জোরাল হল বাম-কংগ্রেস জোটের দাবি। তৃণমূলকে রুখতে ২০১৬-র বিধানসভা ভোটে প্রথমবার জোট করেছিল বাম ও কংগ্রেস।সেবার ৭৬-এ থামতে হয় বাম-কংগ্রেস জোটকে।তৃণমূল একাই পায় ২১১টি আসন। ২০১৯-এর লোকসভা ভোটে বাম-কংগ্রেসের মধ্য়ে ঘোষিত জোট হয়নি।২০২১-এর বিধানসভা ভোটে আসন সমঝোতা করে ভোটে নামে বাম, কংগ্রেস ও ISF। কিন্তু ফল হয় আরও শোচনীয়।ভাঙড়ে ISF-এর নৌশাদ সিদ্দিকি জিতলেও, শূন্য হাতে ফিরতে হয় বাম-কংগ্রেসকে। বৃহস্পতিবার জোটের হাত ধরেই সেই খরা কাটাল বাম-কংগ্রেস।                                                        

আরও পড়ুন: Calcutta Medical College: সন্তান হারানোর হাহাকার! অ্যাডিনো উদ্বেগে শিশুর মৃত্যু কলকাতা মেডিক্যালে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Protest:
"কাসভের মতই ব্যবহার শিক্ষার্থীদের সঙ্গে ?..এটা শাহর ব্যর্থতা", পেলেট গান বিতর্কে এবার বিস্ফোরক অভিজিৎ দীপকে, ‘..গুলি চালাতে আমি নিজে দেখেছি’
News Live Updates: 'প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্যমন্ত্রী সেই কাজটা করছেন', আর জি কর কাণ্ডে বিচার পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ
'প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্যমন্ত্রী সেই কাজটা করছেন', আর জি কর কাণ্ডে বিচার পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ
News Live:পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
Sayani Das: তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget