এক্সপ্লোর

ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে বীরভূমে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল

এর আগে এদিন শান্তিনিকেতন থানাতেও যান সিবিআই অফিসাররা

গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে বীরভূমে গেল সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল। শান্তিনিকেতনে বিজেপি সমর্থক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এদিন নির্যাতিতার বাড়িতে যান সিবিআই অফিসাররা। শান্তিনিকেতন থানার পুলিশ সঙ্গে থাকলেও তাদের বাড়িতে ঢোকায় আপত্তি জানায় সিবিআই। এর আগে এদিন শান্তিনিকেতন থানাতেও যান সিবিআই অফিসাররা।

উল্লেখ্য, ভোট পরবর্তী সন্ত্রাস মামলার তদন্তে আজ জগদ্দলেও যায় সিবিআই। ভোটের ফলপ্রকাশের দিন আকাশ যাদব নামে এক যুবককে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনার তদন্তে আজ জগদ্দলে আকাশ যাদবের বাড়িতে যায় সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে।

এর আগে ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কোচবিহার, পূর্ব বর্ধমান, বীরভূমে গিয়েছে সিবিআই টিম। নিহত বিজেপি কর্মী ও তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে কথা বলেন তদন্তকারী আধিকারিকরা। ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে নতুন করে আরও ৭টি মামলা রুজু করেছে CBI।

ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে রাজ্যের বিভিন্ন প্রান্তে CBI টিম। রবিবার, দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদহে নিহত বিজেপি কর্মীর বাড়িতে যায় সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল। গত ৩ মে, ভোটের ফল ঘোষণার পরের দিন, বাড়িতে ঢুকে এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। 

ঘটনার পর থেকেই জয়নগরে আত্মীয়ের বাড়িতে রয়েছেন মৃতের স্ত্রী। সেখানে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেন CBI-এর আধিকারিকরা। এদিনই ডায়মন্ডহারবারের সরিষায় পৌঁছে যায় সিবিআইয়ের অপর একটি টিম। 

গত ২৯ মে, তৃণমূলের পার্টি অফিসের অদূরে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে, বিজেপি কর্মী রাজু সামন্তকে। ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। যে এলাকায় মারধরের অভিযোগ উঠেছে, রবিবার সেখানে মাপজোক করেন আধিকারিকরা। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। 

ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তে এদিন, হাওড়ার, তিন প্রান্তে, ৫টি পরিবারের সঙ্গে কথা বলেন  তদন্তকারী আধিকারিকরা। ২ মে হাওড়ার বেলগাছিয়ায়, ইটের ঘায়ে বিজেপি কর্মীর স্ত্রীর একটি চোখ নষ্ট হয়ে যায় বলে অভিযোগ ওঠে। 

এ ছাড়া কোনা ও বাঁকড়ার রাজীব পল্লি এলাকায়, মোট ৪টি লুঠপাট ও শ্লীলতাহানির অভিযোগ ওঠে। সেই সব অভিযোগকারী বিজেপি পরিবারের সঙ্গে রবিবার দেখা করেন CBI আধিকারিকরা। উল্লেখ্য, ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে নতুন করে আরও ৭টি মামলা রুজু করেছে CBI।  কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তভার নেওয়ার পর, এনিয়ে মোট ২৮টি মামলা দায়ের হল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget