এক্সপ্লোর

Birbhum News : স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ কিশোরের, দোলের দিনে শোকস্তব্ধ দুবরাজপুরের আচার্য পাড়া

B irbhum Drowning Death : সাঁতার না জানাতেই এরকম মর্মান্তিক পরিণতি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

এরশাদ আলম, দুবরাজপুর (বীরভূম) : উৎসবের দিনে শোকের আবহ বীরভূমের (Birbhum) দুবরাজপুরের (Dubrajpur) আচার্য পাড়ায়। দোল উৎসব (Holi 2022) পালনের পর পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল দুই কিশোরের (Youth)। একাদশ শ্রেণীর দুই কিশোরের মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা।

স্থানীয় সূত্রে খবর, সকাল থেকে বন্ধুদের সঙ্গে রং খেলায় মেতেছিল ১৭ বছরের দুই কিশোর। করোনার আবহে গত দু'বছর রঙের উৎসব পালনে বাধা পড়েছিল। এবারে মারণ ভাইরাসের প্রকোপ কমতে নতুন উদ্দমে উৎসবে মেতেছিলেন সকলেই। বাদ ছিল না দুবরাজপুরের আচার্য পাড়াও। তখন কে জানত দুপুরে গড়াতে না গড়াতেই এমন মর্মান্তিক দুর্ঘটনা অপেক্ষা করছে। দোল উৎসব পালনের পর বাকি বন্ধুদের সঙ্গে স্থানীয় একটি পুকুরে স্নান করতে গিয়েছিল ওই দুই কিশোরও। সেখানেই ঘটে বিপত্তি। সাঁতার না জানাতেই এরকম মর্মান্তিক পরিণতি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

দুই কিশোর জলে ডুবে যাওয়ার পরই তাদের বন্ধুদের চিৎকারে জড়ো হন স্থানীয়রা। তারাই জোরকদমে তাদের খুঁজে বের করার কাজে হাত লাগান। পৌঁছে যান দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে। ঘটনাস্থলে দ্রুত এসে পৌঁছয় দুবরাজপুর থানার পুলিশও। তারাই পুকুর থেকে তাদের উদ্ধারের পর দুবরাজপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। কিন্তু ততক্ষণে সব  শেষ। চিকিৎসকরা জানিয়ে দেন, দুই কিশোরের দেহেই আর প্রাণ নেই। জানা গিয়েছে মৃত দুই কিশোরের নাম সুব্রত দাস ও স্নেহাশীষ দে। 

দুবরাজপুরের মতোই একরকম মর্মান্তিকভাবে কলকাতার গড়িয়ার ব্রহ্মপুর এলাকাতেও জলে ডুবে মৃত্যু হয়েছে এক কিশোরের। রং খেলে দুপুরে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু (Drowned to death) হয়েছে এক কিশোরের (Young boy)। বাঁশদ্রোণী থানা (Bashdroni Police Station) এলাকায় ক্লাস নাইনের ছাত্রের এহেন অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

আরও পড়ুন- বন্ধুর স্ত্রীকে আবির মাখানো নিয়ে অশান্তি, চলল গুলি, দোলের দিন রিজেন্ট পার্কে মৃত্যু ব্য়বসায়ীর

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
Kolkata News : নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
West Bengal News Live: ৮ দিন পার, কেন এখনও কলকাতা মেডিক্যালে অধরা হামলাকারীরা? প্রশ্ন তুলে পথে চিকিৎসকরা
৮ দিন পার, কেন এখনও কলকাতা মেডিক্যালে অধরা হামলাকারীরা? প্রশ্ন তুলে পথে চিকিৎসকরা
News Live Updates: মল্লিকবাজারের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
মল্লিকবাজারের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget