এক্সপ্লোর

Birbhum Land Clash : জমির দখল ঘিরে ইলামবাজারে ধুন্ধুমার, একাধিক বাড়ি ভাঙচুর, আহত অনেকে

ঘটনার পর থেকেই থমথমে গোটা এলাকা। পুলিশ সূত্রে খবর, পরিস্থিতির ওপর নজর রাখা হয়েছে। 

আবীর ইসলাম, ইলামবাজার (বীরভূম) : লাঠি-বাঁশ নিয়ে বাড়ির (House) জানালার গ্রিল ভাঙার চেষ্টা। মুহূর্মুহূ ছোড়া হচ্ছে ইটের (Bricks) টুকরো, পাথর (Stone)। রণক্ষেত্র পরিস্থিতি। ঝরল রক্তও (Bloodshed)।  বাড়ির পাশের ৩ ফুট জায়গা নিয়ে তুঙ্গে উঠল বিবাদ। জমির দখলকে ঘিরে বীরভূমের (Birbhum) ইলামবাজারে (Ilambazar) ধুন্ধুমার। পরপর ৭টি বাড়িতে ভাঙচুর, একে অপরকে মারধরের অভিযোগ উঠল। আহত হয়েছেন দু’পক্ষের ৪ জন। 

বিবাদের কেন্দ্রে বাড়ির পাশের ৩ ফুট জায়গা। যা নিয়ে ২ প্রতিবেশীর বিবাদে বীরভূমের ইলামবাজারে তুলকালাম। স্থানীয় সূত্রে খবর, ওই জমি দখলের অভিযোগে ইলামবাজারের ভগবতীবাজারের বাসিন্দা বাবল আলি ও লালু শেখের মধ্যে বিবাদ দীর্ঘদিনের। বৃহস্পতিবার, পরিস্থিতি চরমে ওঠে। একে অপরকে মারধর করার পাশাপাশি পর পর ৭টি বাড়িতে ভাঙচুরের অভিযোগ ওঠে দু’পক্ষের বিরুদ্ধে। আহত হন দু’পক্ষের ৪ জন। যদিও মারধর ও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছে দু’পক্ষই। 

দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে ভাঙচুর, মারধরের অভিযোগ করেছে। ঘটনার পর থেকেই থমথমে গোটা এলাকা। পুলিশ সূত্রে খবর, পরিস্থিতির ওপর নজর রাখা হয়েছে। 

এদিকে, টোল বসানোকে (Toll Plaza) কেন্দ্র করে ধুন্ধুমার বেঁধেছিল পূর্ব বর্ধমানের (Purba Burdwan) আউশগ্রামে (Aushgram)। টোল কর্মীদের বেধড়ক মারধর। হামলার অভিযোগ এলাকাবাসীর একাংশদের বিরুদ্ধে। আর এনিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির (BJP) দাবি, তৃণমূলের (TMC) গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই হামলা হয়েছে। ভিত্তিহীন অভিযোগ, পাল্টা দাবি শাসক দলের। বাঁশ, লাঠি, রড নিয়ে টোল আদায় কেন্দ্রে চড়াও একদল যুবক। তারপর টোল কর্মীদের বেধড়ক মারধর। মারধরে জখম টোল আদায় কেন্দ্রের দুই কর্মী গুসকরা হাসপাতালে ভর্তি। হামলার ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরার ফুটেজে। মঙ্গলবার সন্ধের যে ঘটনার ছবি সামনে আসার পর, উত্তেজনা ছড়ায় পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানা এলাকার ফতেপুর গ্রামে।

আরও পড়ুন- বীরভূমের লোকপুরে বেআইনি কয়লা মজুত রাখার অভিযোগে গ্রেফতার আরও ২ জন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Asish Banerjee Son Reacts: ‘আমরা আর রাজনীতিতে নেই’, কান্নায় ভেঙে পড়লেন আশিস বন্দ্যোপাধ্য়ায়ের ভাইপো
‘আমরা আর রাজনীতিতে নেই’, কান্নায় ভেঙে পড়লেন আশিস বন্দ্যোপাধ্য়ায়ের ভাইপো
Rampurhat TMC Leader Death Mystery: ‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget