এক্সপ্লোর

Birbhum: বীরভূমের লোকপুরে বেআইনি কয়লা মজুত রাখার অভিযোগে গ্রেফতার আরও ২ জন

Birbhum News: বীরভূমের (birbhum) লোকপুর থানার অন্তর্গত নওপাড়া গ্রামের বেআইনি মজুত কয়লা কাণ্ডের ঘটনায় সেখ আহমেদ ও সঞ্জীব খাঁ নামে দুজনকে গ্রেফতার করল লোকপুর থানার পুলিশ।

এরশাদ আলম,বীরভূম: কয়লাকাণ্ডে গ্রেফতার ২। বীরভূমের (birbhum) লোকপুর থানার অন্তর্গত নওপাড়া গ্রামের বেআইনি মজুত কয়লা কাণ্ডের ঘটনায় সেখ আহমেদ ও সঞ্জীব খাঁ নামে দুজনকে গ্রেফতার করল লোকপুর থানার পুলিশ। এই পর্যন্ত গ্রেফতার সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ জন। আজ তাঁদের দুজনকে দুবরাজপুর আদালতে তোলা হয়। উল্লেখ্য, গতকাল বীরভূম জেলার লোকপুর থানার অন্তর্গত নওপাড়াতে বিশাল পুলিশবাহিনী নিয়ে আবারও অবৈধ কাঁচা কয়লা বাজেয়াপ্ত করল বীরভূম জেলা পুলিশ। ২৬ ডাম্পার ও  ১৪ ট্রাক্টর আনুমানিক ৫৫০ মেট্রিক টন কয়লা বাজেয়াপ্ত করা হয়েছ। এদিন এই অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার বোলপুর সুরজিত কুমার দে। তাঁর সঙ্গে ছিলেন ডিএসপি হেড কোয়ার্টার, ডিএসপি ডিএণ্ডটি, লোকপুর, কাঁকরতলা, দুবরাজপুর ও খয়রাশোল থানার ওসি সহ বিশাল পুলিশবাহিনী। পাশাপাশি রাত্রে পুলিস অভিযানে নামে এই দুজনকে গ্রেফতার করে।

বেআইনিভাবে কয়লা মজুত ঠেকাতে পুলিশি অভিযান ঘিরে বীরভূমের লোকপুরে ধুন্ধুমারকাণ্ড বেঁধেছিল ২ দিন আগেই। কয়লা পাচারকারীরা বাধা দিলে খণ্ডযুদ্ধ বেধে যায়। আহত হন দুই থানার ওসি। পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠলেও, অস্বীকার করেছেন বীরভূমের এসপি।

এদিকে, ভালো মানের কয়লা (Coal) আসছে না। প্রভাব পড়ছে উৎপাদনে। এমন খবর এসেছিল ২ দিন আগেই। তাই নিয়ে মালদায় ইটভাটা শ্রমিকদের বিক্ষোভ নেমে এসেছিল রাস্তায়।  বিক্ষোভে সামিল হয়েছিলেন ইটভাটা মালিকরাও। তাঁদের অভিযোগ, জেলায় গত ৩ মাস ধরে অসম ও মেঘালয় থেকে ইট পোড়ানোর কয়লা আসছে না। তার জেরে কার্যত বন্ধ হতে বসেছে উৎপাদন। বাড়ছে আর্থিক ক্ষতির পরিমাণ। 

হরিশ্চন্দ্রপুরের ইটভাটার মালিক গোলাম মোর্তাজা বলেছিলেন, “অসমের কয়লা ভাল। রানিগঞ্জের কয়লা দিয়ে ভাল করে ইট পোড়ানো যায় না। অসম থেকে কয়লা না এলে ইটভাটা বন্ধ হয়ে যাবে।’’ স্থানীয় সূত্রে খবর, মালদার হরিশ্চন্দ্রপুর ১ ও ২ নম্বর ব্লকে মোট ১৩০টি ইটভাটা রয়েছে।  প্রায় ২৫ হাজার শ্রমিক সেখানে কাজ করেন। তাঁদের বক্তব্য, এরাজ্যের রানিগঞ্জ ও আসানসোলের কয়লার দাম বেশি অথচ তাতে ভাল করে ইট পোড়ানো যায় না। ইটের গুণগত মান ভাল না হলে তা কম দামে বিক্রি করতে হয়। তাই ভাল মানের ইট তৈরির জন্য অসম ও মেঘালয়ের কয়লার ওপর নির্ভরশীল তাঁরা। হরিশ্চন্দ্রপুরের ইটভাটার শ্রমিক বাবর আলি, “ইট ভাটায় কাজ করে সংসার চলে। ইটভাটা বন্ধ হওয়ায় আমাদের ভিন রাজ্যে গিয়ে কাজ করতে হবে।’’

সেরা শিরোনাম

West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
West Bengal News Live: নিউটাউনে আদানির হাসপাতাল ঘিরে গড়ে উঠবে হেল্থ কেয়ার সিটি, আশ্বাস মুখ্যমন্ত্রীর
নিউটাউনে আদানির হাসপাতাল ঘিরে গড়ে উঠবে হেল্থ কেয়ার সিটি, আশ্বাস মুখ্যমন্ত্রীর
West Bengal News Live Updates: চিকিৎসক সংগঠনের নির্বাচনী বৈঠক ঘিরে ধুন্ধুমার, মাটিতে শুয়ে পড়ে বিক্ষোভ চিকিৎসকদের
চিকিৎসক সংগঠনের নির্বাচনী বৈঠক ঘিরে ধুন্ধুমার, মাটিতে শুয়ে পড়ে বিক্ষোভ চিকিৎসকদের
West Bengal News Live: মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও
মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও

ভিডিও

Congress Protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দিল্লিতে বিক্ষোভ যুব কংগ্রেসের
Suvendu Adhikari: 'আমরা ২০% উৎসবের বোনাস দেওয়ার নির্দেশ দিয়েছি', আলিপুরদুয়ার থেকে বললেন মুখ্যমন্ত্রী
Ankita Bhakat: মহিলাদের রিকার্ভ আর্চারির টিম ইভেন্টে সোনা জিতে ইতিহাস অঙ্কিতা ভকতের
India vs Brazil : শনিবার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি ভারত, যুবভারতীতে আজ অনুশীলন
CPM Protest: দিল্লি ও কলকাতায় Gyanesh Kumar-র অপসারণের দাবিতে বিক্ষোভে বামেরা |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget