এক্সপ্লোর

Birbhum News : ‘অনুব্রতর গড় বলে কিছু নেই, যতক্ষণ পুলিশ, ততক্ষণ তৃণমূল’, নিহত দলীয় কর্মীর বাড়িতে এসে বললেন সুজন

Birbhum Political News: পরিবারের হাতে তুলে দিলেন সামান্য অর্থসাহায্য। রাজ্য  বামফ্রন্টের প্রতিনিধি দলে  ছিলেন, রবিন দেব, সুজন চক্রবর্তী, রামচন্দ্র ডোম, শ্যামলী প্রধান সহ অন্যান্যরা।

গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: বীরভূমের নানুরের বালিগুনি গ্রামে দলীয়কর্মী বাদল শেখ খুন হওয়ায় তার বাড়িতে এলেন বামফ্রণ্টের রাজ্য প্রতিনিধির দল। দেখা করলেন মৃত বাদল সেখের স্ত্রী জারিনা শেখের সঙ্গে। পরিবারের হাতে তুলে দিলেন সামান্য অর্থসাহায্য। রাজ্য  বামফ্রন্টের প্রতিনিধি দলে  ছিলেন, রবিন দেব, সুজন চক্রবর্তী, রামচন্দ্র ডোম, শ্যামলী প্রধান সহ অন্যান্যরা।

প্রাক্তন সিপিএম বিধায়ক  সুজন চক্রবর্তী বলেন,  যেভাবে বাদল শেখকে পিটিয়ে খুন করা হয়েছে, তাতে মানুষ  সব  বুঝতে পারছে। অনুব্রত মণ্ডলের গড় বলে কোনও কিছু নেই। যতক্ষণ পুলিশ ততক্ষণ তৃণমূল থাকবে। একমাস পুলিশ সরে যাক, তৃণমূল গড়েতে লুকোবে। মস্তানরা কোনওদিন শেষ কথা বলতে পারে না। তাঁর দাবি, এখানকার মানুষ ব্যাপকভাবে ক্ষুব্ধ তৃণমূলের ওপর।

সুজন চক্রবর্তী বলেছেন, রাজ্য বামফ্রন্ট নিহত কর্মীর পরিবারের পাশে রয়েছে এবং খুনের ঘটনাক প্রতিবাদ জানাবে। তিনি বলেছেন, এই খুনের সঙ্গে জড়িতরাই নিহতের পরিবারকে হুমকি দিচ্ছে।  তাঁর অভিযোগ, শুধু ওই পরিবারকেই নয় এলাকাকেই সন্ত্রস্ত করে রাখতে চাইছে তৃণমূলের লোকজন।

শিল্প সম্মেলন নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় ও রাজ্য সরকারের বাকযুদ্ধের পরিপ্রেক্ষিতে সুজন চক্রবর্তী বলেছেন, এর আগও শিল্প সম্মেলন করেছে এই রাজ্য সরকার এবং বিধানসভায় বারবার বিবৃতি দিয়ে বহু লক্ষ কোটি টাকার লগ্নির কথা বলা হয়েছে।  ১ কোটি ৩৮ লক্ষ মানুষের কর্মসংস্থানের কথাও বলা হয়েছে । সরকার বিভিন্ন সময় অসত্য বলতে বলতে এই ধরনের কথাগুলো বলেছে। তার কোনও তথ্য নেই।

দেউচা পাচামি প্রকল্প নিয়েও তৃণমূল সরকারকে একহাত নিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেছেন, ডেউচা পাচামি প্রকল্প পুরনো প্রকল্প। এই সরকার দশ বছর ধরে এই প্রকল্পের কথা শোনাচ্ছে কিন্তু তার কোনও কাগজপত্র এখনও কেন হল না। আজ থেকে আড়াই বছর আগে প্রধানমন্ত্রীকে দিয়ে দেউচা পাচামি প্রকল্পের উদ্বোধন করার কথা বলা হলেও তা আজও কেন হল না। ওখানকার মানুষদের সঙ্গে আলোচনা না করেই সরকার সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

সেরা শিরোনাম

Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতি মামলায় চার্জশিট পেশ, ইস্যু করা DCR-এর প্রায় ৯৯.৬ শতাংশই জাল
টুলু মণ্ডলের DCR জালিয়াতি মামলায় চার্জশিট পেশ, ইস্যু করা DCR-এর প্রায় ৯৯.৬ শতাংশই জাল
Birbhum News: DCR জালিয়াতি-কাণ্ডে গ্রেফতার আরও এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, সদস্য ছিলেন টুলু মণ্ডলের সিন্ডিকেটের
DCR জালিয়াতি-কাণ্ডে গ্রেফতার আরও এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, সদস্য ছিলেন টুলু মণ্ডলের সিন্ডিকেটের
West Bengal News Live Updates: বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
West Bengal News Live Updates: চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?
চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget