এক্সপ্লোর

Birbhum News : বীরভূমের ফুল্লরার মন্দিরে আজ ত্রয়োদশীর পুজো, এই সতীপীঠ ঘিরে বহু মাহাত্ম্য কথা

বীরাচারীদের ভূমে বীরভূম। পঞ্চসতীপীঠের অন্যতম লাভপুরের ফুল্লরা দেবী। ‘অট্টহাসে ওষ্ঠ পাতো দেবী সা ফুল্লরা স্মৃতা।বিশ্বেশো ভৈরব স্তত্র সর্বাভীষ্ট প্রদায়ক।।’

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : ৫১ পীঠের আরেক পীঠ, বীরভূমের লাভপুরের ফুল্লরা মন্দিরেও ত্রয়োদশী তিথিতে বিশেষ পুজোর আয়োজন করা হয়। পীঠ নির্নয় তন্ত্র মতে, এখানে সতীর ওষ্ঠ পড়েছিল। কথিত আছে আজকের বিশেষ দিনে মায়ের কাছে প্রার্থনা করলে, মনস্কামনা পূর্ণ হয়। সেই আশাতেই দূর-দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন ফুল্লরা মন্দিরে।  দুর্গাদুর্গাপুজো" href="https://bengali.abplive.com/topic/durga-puja" data-type="interlinkingkeywords">পুজোর পর  ত্রয়োদশী তিথিতে, বিশেষ পুজোর আয়োজন করা হয় বীরভূমে লাভপুরের ফুল্লোরা মহাপীঠে। সতী পীঠের অন্যতম পীঠ এই লাভপুরের ফুল্লরা মহাপীঠ। এই ত্রয়োদশী তিথিতে মায়ের কাছে পুজো দিলে মনস্কামনা পূর্ণ হয়, এই বিশ্বাসে বহু মানুষ ছুটে আসেন। 

বীরাচারীদের ভূমে বীরভূম
মনের কামনাই দূর-দূরান্ত থেকে ভক্তরা আসেন এই তিথিতে এখানে।  পুজো দেন মায়ের মন্দিরে। সকাল থেকেই লাভপুর ফুল্লরা মন্দির চত্বরে ভিড় জমিয়েছেন পূণ্যার্থীরা ।  বিশেষ ভোগেরও আয়োজন করা হয় মন্দিরে। ত্রয়োদশী তিথিতে, মায়ের ভোগে থাকে, মাছ, মাংস ডাল দু রকম সবজি টক, পাঁচ রকম ভাজা ও অন্যান্য সামগ্রী।

বীরাচারীদের ভূমে বীরভূম। পঞ্চসতীপীঠের অন্যতম লাভপুরের ফুল্লরা দেবী। 

‘অট্টহাসে ওষ্ঠ পাতো দেবী সা ফুল্লরা স্মৃতা।
বিশ্বেশো ভৈরব স্তত্র সর্বাভীষ্ট প্রদায়ক।।’

কলকাতা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরত্বে রয়েছে লাভপুর। বীরভূম জেলার এই অংশ প্রাচীনকালে অট্টহাস নামে পরিচিত ছিল। এই নাম থেকেই মনে পড়ে, চণ্ডীর ব্যাখ্যায় রয়েছে, অসুর নিধনে দেবীর আবির্ভাব হওয়ার পর তিনি অট্টহাসিতে আকাশ বিদীর্ণ করছেন। অশুভের নিধনে শুভ শক্তির জয়োল্লাস।

সতীর ওষ্ঠ পড়েছিল
পীঠ নির্নয় তন্ত্র মতে, এখানে সতীর ওষ্ঠ পড়েছিল। পীঠ নির্নীত হওয়ার শর্ত অনুসারে এখানে কাদর বা কোপাই নদী উত্তর বাহিনী। স্থানীয়ভাবে এর নাম লা ঘাটা। বোলপুর থেকে লাভপুর যাওয়ার পথে ডানহাতে নতুন এই তোরণ নির্মীয় হয়েছে। সেখান থেকে কিলোমিটার খানেক ভিতরে ঢুকলে মূল মন্দির। মন্দির চত্বর খুব প্রশস্ত নয়। গর্ভগৃহের সামনে রয়েছে নাট মন্দির। জগমোহনে রয়েছে হাড়ি কাঠ। তবে এই মন্দির চত্বরের মধ্যে মূল তোড়ণের পাশের শিব মন্দিরটি সবচেয়ে পুরনো। নাটমন্দিরের পড়েই রয়েছে মায়ের ঘাট।

অন্যদিকে শনিবারই শুক্লা চতুর্দশী তিথিতে শনিবার তারাপীঠে তারা মায়ের আবির্ভাব দিবস উপলক্ষ্যে শক্তির আরাধনা। দিনভর বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। কথিত আছে, তারা-মায়ের বোন মৌলাক্ষী মা। ঝাড়খণ্ডের মলুটিতে তাঁর অধিষ্ঠান। মানুষের বিশ্বাস, চতুর্দশীতেই দেখা হয় দুই বোনের। কারণ, মলুটীর মৌলাক্ষী মা পশ্চিমমুখী, তারা মাকেও এদিন বসানো হয় পশ্চিম দিকে মুখ করে।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
Tulu Mondal: হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?

ভিডিও

CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget