এক্সপ্লোর

Birbhum News: নলহাটিতে মর্মান্তিক ঘটনা ! পাথর খাদানে ধস নেমে ৫ জনের মৃত্যু ! আহত ১

Nalhati Stone Quarry: বিভিন্ন জন জানিয়েছেন, ধসের জন্য এই ঘটনা ঘটেছে। যখন পাথর সরানোর কাজ চলছিল, সেই সময় উপর অংশের পাথরে ধস নামে।

নলহাটি : মর্মান্তিক ঘটনা। বীরভূমে পাথর খাদানে ধস নেমে ৫ জনের মৃত্যু ! আহত হয়েছেন একজন। নলহাটির বাহাদুরপুর পাথর খাদানে ধস নামে। খাদান থেকে পাথর সরানোর সময় ঘটে দুর্ঘটনাটি। গুরুতর আহত একজনকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

বিস্তারিত...

দুপুর ২টো থেকে আড়াইটার মধ্যে এই ঘটনা ঘটেছে। কারণ, মূলত দুটি সময়ে পাথরে ব্লাস্ট হয়। একটি, সকালের দিকে। আর একটা দুপুরে। ১টা থেকে দেড়টার মধ্যে। তবে, বিস্ফোরণ থেকে, নাকি ধসে চাপা পড়ে মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। কিন্তু, বিভিন্ন জন জানিয়েছেন, ধসের জন্য এই ঘটনা ঘটেছে। যখন পাথর সরানোর কাজ চলছিল, সেই সময় উপর অংশের পাথরে ধস নামে। সেই পাথর শ্রমিকদের উপর পড়ে। দুর্ঘটনায় মৃতদের দেহগুলি পাথরে ছিন্নভিন্ন হয়ে গেছে। সেখানে যাঁরা কাজ করছিলেন, স্থানীয় বাহাদুরপুর গ্রামের বাসিন্দা এবং পুলিশ পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে। দুটি গাড়িতে রামপুরহাট মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। তবে এই পাথর খাদানটি সরকার পরিচালিত, নাকি বেসরকারি তা এখনও পরিষ্কার নয়। পুলিশ সুপার অবশ্য জানিয়েছেন, এখনও পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কীভাবে এই ঘটনা তা এখনও পরিষ্কার নয়। যদিও চালকরা জানাচ্ছেন, পাঁচ জনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যা পরিস্থিতি তাতে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

২০২২ সালে পাথর-খাদানে (Stone Quarry) ধস (Collapse) নেমে ৮ জনের মৃত্যু হয়েছিল মিজোরামে (Mizoram)। জানা যায়, মৃতদের পাঁচ জন ছিলেন পশ্চিমবঙ্গের (west bengal) বাসিন্দা, ২ জন ঝাড়খণ্ড ও ১ জন অসমের বাসিন্দা। পরে মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) ট্য়ুইটারে ওই ৫ জনের মৃত্যুর খবর জানিয়ে শোকপ্রকাশ করেন। ওই ঘটনায় অন্তত ১২ জন শ্রমিক আটকে পড়েছিলেন বলে জানিয়েছিল সংবাদসংস্থা এএনআই। তাঁদের মধ্যে ৫ পশ্চিমবঙ্গের বাসিন্দা ছাড়াও অসমের ৩ জন, ঝাড়খণ্ডের ২ জন ও মিজোরামের ২ জন বাসিন্দার কথা বলা হয়। প্রাথমিকভাবে জানা যায়, এক বেসরকারি সংস্থার অধীন ওই পাথর খাদানের বড় অংশ ভেঙে পড়েছিল। বিপর্যয়ের সময় সেখানে কাজ করছিলেন অন্তত ১২ জন। সঙ্গে ছিল পাঁচটি এক্সক্যাভেটর-সহ একাধিক ড্রিলিং মেশিন। সব নিয়েই চাপা পড়ে যান তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Tulu Mondal: আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Embed widget