এক্সপ্লোর

Birbhum News: 'ব্যাঙ্ক কর্মীর পরিচয়ে ফোন', বিশ্বাসে সর্বস্বান্ত বীরভূমের বাসিন্দা !

Birbhum Fraud Case: 'ব্যাঙ্ক কর্মীর পরিচয়ে ফোন', বিশ্বাস করতেই লক্ষাধিক প্রতারণার শিকার হলেন বীরভূমের বসিন্দা। সাইবার সেল থানায় অভিযোগ দায়ের।

এরশাদ আলম,বীরভূমঃ ১০ লক্ষাধিক প্রতারণার শিকার হলেন বীরভূমের বসিন্দার। একটি অ্যাপ ডাউনলোড করে ১০ লক্ষাধিক টাকা প্রতারণার শিকার হলেন বীরভূমের দুবরাজপুরের এক ব্যক্তি। উল্লেখ্য, বাংলায় একাধিক অ্যাপে টাকা লেনদেন করতে গিয়ে এর আগেও প্রতারণার শিকার হয়েছেন রাজ্যের বাসিন্দা। ব্যাঙ্কের নামে কল করে এটিএম নাম্বার শেয়ার করতে গিয়ে দেউলিয়া হয়েছেন, বাংলার একাধিক বাসিন্দা।

আরও পড়ুন, বিদ্যা-বুদ্ধি আর ঘরের বউ, কাউকে ধার দিতে নেই: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মোট ১০ লক্ষ ৯২ হাজার টাকা উধাও

 প্রচারিত হওয়া ওই ব্যক্তির নাম তপন গড়াই। তিনি হলেন বীরভূমের দুবরাজপুরের ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা। জানা গিয়েছে, ওই ব্যক্তি সরকারি একটি জীবন বীমা সংস্থায় একটি চেক দেন। সেই চেক প্রদানের পর টাকা লেনদেন হয়ে গেলে, তাকে ব্যাঙ্ক কর্মীর পরিচয় দিয়ে অপরিচিত এক ব্যক্তি ফোন করেন। ব্যাঙ্ক কর্মী হিসেবে পরিচয় দেওয়া ব্যক্তি এমন ভাবে তপন গড়াইয়ের সঙ্গে ফোনে কথা বলে বিশ্বাস অর্জন করেন যে, তপন গড়াই ওই ব্যক্তিকে ব্যাংক কর্মী হিসাবে ভেবে নেন। এরপর তাঁকে অটো ফরওয়ার্ড এসএমএস টু পিসি নামে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। সেই অ্যাপটি ডাউনলোড করার পরেই ধাপে ধাপে তপন গড়াই এবং তার পরিবারের সদস্যদের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হতে শুরু করে। এই ঘটনায় মোট ১০ লক্ষ ৯২ হাজার টাকা উধাও হয়ে যায়। ঘটনার পরিপ্রেক্ষিতে ওই ব্যক্তি দুবরাজপুর থানা এবং বীরভূম সাইবার সেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

প্রতারকদের নতুন কায়দার ফাঁদে শহরবাসী

প্রসঙ্গত, একাধিক অ্যাপে টাকা লেনদেন করতে গিয়ে এর আগেও প্রতারণার শিকার হয়েছেন রাজ্যের অসংখ্য মানুষ। গত বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকও একটি এমনই ভুয়ো কল পান। সাধারণ ফোনের ওপারে কলগুলি আসে, ব্যাঙ্কের থেকে বলছি বলে। তবে এমন ঘটনা এত ভুরি ভুরি হয়েছে, যে বাংলার বাসিন্দারা আগের থেকে অনেকটাই সতর্ক। তাই পুরোনো কায়দা কল করাটাও বদলেছে প্রতারক। গত বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপক তার ফোনের ট্রু কলারে দেখতে পান, তারই ব্যাঙ্কের নাম। এহেন ঘটনায় প্রতারক আরও একধাপ এগিয়ে ট্প কলারে বিশ্বাসযোগ্যতা হাসিল করতে, ব্যাঙ্কের নামে সেভ করে রেখেছে। আর ভরসা বাড়তেই ফের নতুন কায়দার ফাঁদে পড়ছেন গ্রাহকরা। তবে শুধু এই ঘটনাই নয়, পেটিএম-সহ একাধিক সংস্থার তথ্য হ্যাক করে প্রতারক টাকা তুলে ফেলেছেন নিমেশেই গ্রাহকদের থেকে। আর এবার সেই ফাদে পা দিয়ে ফের বিপুল অঙ্কের অর্থ হারালেন বীরভূমের ওই বাসিন্দা।  

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
West Bengal News Live Updates: চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?
চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?
Birbhum News:কিল-ঘুষি-কষিয়ে থাপ্পড়, কোমরে দড়ি বেঁধে বীরভূমের রাস্তায় ঘোরানো হল তৃণমূলের নেতাকে
কিল-ঘুষি-কষিয়ে থাপ্পড়, কোমরে দড়ি বেঁধে বীরভূমের রাস্তায় ঘোরানো হল তৃণমূলের নেতাকে
Birbhum: সিউড়িতে রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হলো SUCI-র স্টল
সিউড়িতে রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হলো SUCI-র স্টল

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget