এক্সপ্লোর

Birbhum News: চোর অপবাদে যুবককে পিটিয়ে মারার অভিযোগ নানুরে

Young Man Death: পরিবারের দাবি, আগে তৃণমূল করলেও, বর্তমানে শাসকদলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ে। অভিযোগ, তারপরই মাদক-মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই যুবককে গ্রাম ছাড়তে বাধ্য করা হয়।

আবির দত্ত ও পরিতোষ দাস, বীরভূম: চোর অপবাদে, মা ও স্ত্রীর সামনেই যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল বীরভূমের (Birbhum) নানুরের সাঁতরা গ্রামে। মৃতের নাম বশির শেখ। পরিবারের দাবি, আগে তৃণমূল করলেও, বর্তমানে শাসকদলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ে। অভিযোগ, তারপরই মাদক-মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই যুবককে গ্রাম ছাড়তে বাধ্য করা হয়।

যুবককে পিটিয়ে মারার অভিযোগ: গতকাল ফোন করে ডেকে পাঠিয়ে, চোর অপবাদ দিয়ে পরিবারের সামনেই ওই যুবককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মঙ্গলকোট হাসপাতালে (Mangalkot Hospital) নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের পরিবার বর্তমানে তৃণমূল-যোগ অস্বীকার করলেও, বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ও অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা কেরিম খানের দাবি, মৃত যুবক তৃণমূল করতেন। 

ঠিক কী ঘটনা ঘটেছিল? গতকাল রাতে নানুরের সাঁতরা গ্রামের মাঠ থেকে রক্তাক্ত অবস্থায় বশির শেখকে পাওয়া যায়। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান চোর সন্দেহেই তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সঙ্গে যুক্ত ছিল বশির শেখ। গত ২ বছর ধরে দলের সঙ্গে যোগ ছিল না। তাঁকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি পরিবারের সদস্যদের। গ্রাম ছাড়া করা হয় বলেও দাবি পরিবারের। পরিবারের অভিযোগ, ভয় দেখানো পরে তাঁকে মারধর করা হয়েছে। তৃণমূল নেতা কেরিম খান বলেন, পিটিয়ে দেওয়ার ঘটনা সত্যি হলে, তা মোটেই উচিত হয়নি। এখনও তৃণমূল কর্মী বলেই দাবি দলের তরফে।

এদিকে পূর্ব মেদিনীপুরের (East Midnapore) কড়ক শচীন্দ্র স্মৃতি বিদ্যালয়ে মিড ডে মিলে (Mid Day Meal) কারচুপির অভিযোগে প্রধান শিক্ষককে (Principal) শোকজের নির্দেশ ঘিরে গন্ডগোলের ঘটনায় ৭ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, অস্ত্রসমেত হিংসা ছড়ানো-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। দীর্ঘদিন ধরেই মিড ডে মিলে কারচুপির অভিযোগ উঠছিল কড়ক শচীন্দ্র স্মৃতি বিদ্যালয়ে। ঘটনায় প্রধান শিক্ষককে শোকজের নির্দেশ ঘিরে গতকাল ধুন্ধুমার বাধে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান বিক্ষোভকারীরা, এক এনভিএফ কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

আরও পড়ুন: Paschim Medinipur: পেশায় সিভিক ভলান্টিয়ার, নাম আইএনটিটিইউসির ব্লক সভাপতির তালিকায়, সরব বিরোধীরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Tulu Mondal: আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget