এক্সপ্লোর

Birbhum News: রামপুরহাটের ঘটনায় বীরভূমের এসপিকে চিঠি এনসিপিসিআর-এর

Birbhum News Update: রামপুরহাটের ঘটনায় বীরভূমের পুলিশ সুপারকে চিঠি দিল জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন। শিশুদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে ঘটনার তদন্ত হোক, এমনটাই বলা হয়েছে চিঠিতে।

আবীর দত্ত, বীরভূম: রামপুরহাটের ঘটনায় বীরভূমের পুলিশ সুপারকে চিঠি দিল জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন (National Commission for Protection of Child Rights)। সেই চিঠিতে ঘটনার তদন্তের জন্য আবেদন করা হয়েছে। অভিযোগ করা হয়েছে শাসক দলের ইন্ধনে সামাজিক ও রাজনৈতিক গৃহযুদ্ধ হচ্ছে। এমন ঘটনায় ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মহিলা ও শিশুরা। রামপুরহাটে শাসক দলের দুষ্কৃতীরা একাধিক বাড়িতে আগুন লাগিয়েছে বলে অভিযোগ। ওই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে একাধিক লোকের মৃত্যু হয়েছে যাদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। শিশুদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে ঘটনার তদন্ত হোক, এমনটাই বলা হয়েছে চিঠিতে। তিন দিনের মধ্যে কী ব্যবস্থা নেওয়া হল জানানো যেতে পারে কমিশনকে। চিঠিতে বলা হয়েছে এমনটাই।

রামপুরহাটে (Rampurhat) ভয়ঙ্কর হত্যালীলা। তৃণমূলের (TMC) উপ প্রধান খুনের পর, একের পর এক বাড়িতে আগুন। আগুনে পুড়ে শিশু-মহিলা-সহ মৃত্যু হয়েছে একাধিক জনের। গুরুতর জখমও হয়েছেন অনেকে। ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা নিজেরাই জানিয়েছেন আক্রান্তরা। অগ্নিকাণ্ডে জখম নাজিমা বিবি জানিয়েছেন, তাঁরা ১০ জন ছিলেন। তার মধ্যে ২জন বাচ্চাও ছিল। অগ্নিকাণ্ডে জখম নাজিমা বিবির কথায়, 'আমরা ঘরের ভিতরে ছিলাম। বাইরে ছিলাম, বোম পরতে দেখে, দোকানে ঢুকে গেলাম, শাটার আছে, বোমের ছিটা লাগবে না বলে, ঘর জ্বালিয়ে দিল, পেট্রোল ছিটিয়ে। একেবারে দোকান-সব পুড়ে গেল।'

শুরু রাজনৈতিক তরজা
এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 'আমাদেরই লোককে খুন করবে, অগ্নিকাণ্ড ঘটিয়ে বাংলাকে (West Bengal) বদনাম করার চেষ্টা।' রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে এমনই মন্তব্য ফিরহাদ হাকিমের (TMC Firhad Hakim)।  রামপুরহাট হত্যাকাণ্ডের আঁচ এসে পড়েছে বিধানসভাতেও (Assembly)। রামপরহাটের ঘটনায়, বিধানসভায় বিবৃতি দেন পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এ দিন ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, ‘সহ্য করা হবে না। ডিজিপিকে বলেছি অপরাধীদের গ্রেফতার করতে হবে। রাজ্যকে বদনাম করতে চক্রান্ত। আমাদের উপপ্রধানকে খুন করা হল, তার পর একই পাড়ায় বাড়িতে আগুন লাগানো হল।’

পাল্টা সরব বিরোধীরাও
বীরভূমে গণহত্যার অভিযোগে সরব হয়েছে বামেরা। সিপিআইএম (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন,  'ঘটনা ধামাচাপা দিতেই সিট গঠন সরকারের। SIT ধামাচাপা দেবে। প্রতিদিন মানুষ খুন হচ্ছে। যাঁরা খুন হচ্ছেন, আক্রান্ত হচ্ছেন, তাঁরা অনেকেই প্রাণ বাঁচাতে ঝান্ডা ধরেছে তৃণমূলের। সাধারণ মানুষ নিরাপদ নয়। পুলিশও নিরাপদ নয়।'

আরও পড়ুন: রামপুরহাটে গণহত্যা, গণদাহ; আগামিকাল বকটুই গ্রামে যাচ্ছেন শুভেন্দু অধিকারী

সেরা শিরোনাম

Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ

ভিডিও

Coochbehar News | ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ? | ABP Ananda LIVE
SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget