এক্সপ্লোর

Tarapith: আজ তারা মায়ের আবির্ভাব দিবস, বিশেষ পুজোর আয়োজন তারাপীঠে

Puja Rituals: রীতি অনুযায়ী, মায়ের আজ উপোস ! এদিন মায়ের মধ্যাহ্ন ভোগ হয় না। দিনভর তাই ফল-মিষ্টিই খান মা

ভাস্কর মুখোপাধ্যায়, তারাপীঠ : আশ্বিনের শুক্লপক্ষের চতুর্দশীতে তারা মায়ের আবির্ভাব দিবস ৷ কথিত আছে, পাল রাজত্বের সময় জয় দত্ত স্বপ্নে তারা মায়ের নির্দেশ পান, চতুর্দশীতে শ্মশানের শ্বেত শিমুল বৃক্ষের তলায় পঞ্চমুন্ডির আসনের নীচে মায়ের শিলামূর্তি আছে। সেই মূর্তি উদ্ধার করে মন্দির প্রতিষ্ঠা করেন তিনি। সেই উপলক্ষে প্রতি বছরের মতো আজও তারাপীঠে (Tarapith) বিশেষ পুজোর(Special Puja) আয়োজন করা হয়েছে।

এদিন সূর্যোদয়ের আগে ভোর ৩ টে নাগাদ মন্দিরের গর্ভগৃহ থেকে মায়ের বিগ্রহ বের করে আনা হয়। বিরাম মঞ্চে তাঁর ছোট বোন মুলুটির মা মৌলিক্ষার মন্দিরের অভিমুখে পশ্চিম দিকে বসানো হয়। জীবিত কুণ্ডু থেকে জল এনে মাকে স্নান করানোর পর পরানো হয় রাজবেশ। এরপর বেশ কিছুক্ষণ ধরে চলে মঙ্গল আরতি পর্ব!

ভোরের আলো ফুটতেই ধীরে ধীরে মন্দির চত্বরে জমতে শুরু করে ভক্তদের ! সারা বছরের মধ্যে আজকের দিনেই তারা মাকে এক পলক ছুঁয়ে দেখার সুযোগ পান ভক্তরা ! ভক্তরা মাকে স্পর্শ করে পুজো দেন। দিনভর বিরামমঞ্চে থাকার পর বিকেলে আরতির পর মাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় মূল মন্দিরে। স্নানের পর নবরুপে সাজানো হয় দেবী মূর্তিকে।

রীতি অনুযায়ী, মায়ের আজ উপোস ! এদিন মায়ের মধ্যাহ্ন ভোগ হয় না। দিনভর তাই ফল-মিষ্টিই খান মা। মহাভোগ তোলা থাকে রাতের জন্য! সকালে মঙ্গলারতির পর লুচি, মিষ্টি, সুজি দিয়ে দেওয়া হয় শীতল ভোগ। রাতে খিচুড়ি, পোলাও, পাঁচরকম ভাজা, মাছ-মাংস দিয়ে করা হয় ভোগ নিবেদন।

এর আগে গত মাসে ১৪ সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যায় (Kaushiki Amavasya)। তারাপীঠে (Tarapith) তারা মায়ের (Tara Maa) বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। ভোরবেলা মঙ্গলারতি দিয়ে পুজোর সূচনা করা হয়। মঙ্গলারতির পর পাঁচরকম ফল, পাঁচরকম মিষ্টি, ক্ষীর দিয়ে দেওয়া হয় শীতল ভোগ। মায়ের শিলামূর্তিকে স্নান করানোর পর পরানো হয় রাজবেশ।                                                                                                                                       

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মমতা বন্দ্যোপাধ্যায়অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে পুজো দেওয়া হয়। সকালে মন্দিরে যান বিধানসভার ডেপুটি স্পিকার ও রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ও অভিষেকের নামে তারা মায়ের কাছে পুজো দেন তিনি। 

কথিত আছে, এই দিনই তপস্যায় সিদ্ধিলাভ করেন সাধক বামাখ্যাপা। তারাপীঠ শ্মশানের শ্বেত শিমূলতলায় সাধনা করেছিলেন তিনি। ভক্তকে দেখা দেন মা তারা। সেই থেকে পালিত হয় কৌশিকী অমাবস্যা। অনেকে আবার এই তিথিকে বলেন কৌশী অমাবস্যা। যে কোনও শুভ কাজে ব্যবহৃত হয় কুশ। এই দিনে সেই কুশ কাটা হয়। তাই একে কৌশী অমাবস্যাও বলে।

সেরা শিরোনাম

Birbhum Weather: কোপাই নদীর জল বাড়তেই ডুবে গেল কঙ্কালিতলা মন্দির চত্বর
কোপাই নদীর জল বাড়তেই ডুবে গেল কঙ্কালিতলা মন্দির চত্বর
West Bengal News Live: নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে প্রথম দফা, ফেব্রুয়ারিতে ভোট হতে পারে শিলিগুড়ি, দুর্গাপুরে
নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে প্রথম দফা, ফেব্রুয়ারিতে ভোট হতে পারে শিলিগুড়ি, দুর্গাপুরে
Bolpur: প্রবল বৃষ্টিতে বোলপুরে জলের তলায় প্রায় ৪টি ওয়ার্ড, ঘরেও ঢুকেছে জল, বিপর্যস্ত জনজীবন
প্রবল বৃষ্টিতে বোলপুরে জলের তলায় প্রায় ৪টি ওয়ার্ড, ঘরেও ঢুকেছে জল, বিপর্যস্ত জনজীবন
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির অস্বাভাবিক মৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির অস্বাভাবিক মৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব২(০২.০৯.২৬)। BJP-র সঙ্গে 'সেটিং' কার? পুরভোটের আগেই দুই TMC-র মল্লযুদ্ধ চরমে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (০২.০৯.২৬)।
Madan Mitra: 'এত দুর্নীতির পরেও কিছু হবে না, কারণ সেটিং আছে', এবার বিজেপির সঙ্গে কালীঘাট-তৃণমূলের আঁতাঁতের অভিযোগ তুললেন মদন মিত্রও
TMC pn BJP: বিজেপির সঙ্গে 'সেটিং' কার? তা নিয়েও বাগযুদ্ধে জড়িয়েছে, 'কালীঘাট তৃণমূল' ও 'ঋতব্রত তৃণমূল
TMC News: কারা 'আসল তৃণমূল?' পুরভোটের আগেই দুই তৃণমূলের মল্লযুদ্ধ চরমে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget