এক্সপ্লোর

Birbhum News: মিলন মেলায় ৫ কেজির রুপোর মুকুট উপহার কাজল শেখকে ! নিমন্ত্রণ পেয়েও এলেন না অনুব্রত..

Birbhum TMC Leader Kajol Sheikh Got Silver Cap: মিলন মেলায় কাজল শেখকে পাঁচ কেজি ওজনের রুপোর মুকুট উপহার দিল থুপসারা অঞ্চল কমিটি

ভাস্কর মুখোপাধ্যায়,বীরভূম: কিছু দিন আগেও ছবিটা ছিল ভিন্ন। বছরটা ছিল একুশ সাল। মিলন মেলায় সেবার রুপোর মুকুট উপহার পেয়েছিলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ শাসকনেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। যদিও একুশের সঙ্গে পঁচিশের বিস্তর ফারাক। মাঝে জোয়ারে ভেসেছে অনেক কিছুই। তিহাড় ফেরৎ তৃণমূল নেতাকে স্বমহিমায় ফেরাতে কম চেষ্টা করা হয়নি। কখনও 'বীরভূমের বাঘ' সম্বোধন, কখনওবা 'একনায়কতন্ত্রেই' কায়েম রাখার চেষ্টা। কিন্তু যত কিছুই হোক, মাঝের বছরগুলিতে এক ফসলি জমির তত্ত্ব ওড়ানোর চেষ্টায়, কোন্দল এসেছে প্রকাশ্যেই। আর এবার নতুন বছরে বদলাল ছবি।  নানুরের বাঁসাপাড়ার মিলন মেলায় কাজল শেখকে( Kajol Sheikh ) পাঁচ কেজি ওজনের রুপোর মুকুট উপহার দিল থুপসারা অঞ্চল কমিটি।

বুধবার বিকালে নানুরের বাঁসাপাড়াতে মিলন মেলার আনুষ্ঠানিক সূচনা করেন জেলা সভাধিপতি কাজল শেখ। মূলত অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পর এই মেলার অনুব্রত ঘনিষ্ট কেরিম খানের কাছ থেকে দখল নেয় কাজল শেখ। এর আগে এই মেলায় অনুব্রত মণ্ডলকে এই ধরণের মুকুট উপহার দিয়েছিলেন কেরিম খান। কিন্তু এমন অনুষ্ঠানে কেন দেখা মেলেনি অনুব্রত মণ্ডলের ? সাংবাদিকের প্রশ্নের উত্তরে, কাজল শেখ জানিয়েছেন, নিমন্ত্রণ করা হয়েছিল। কিন্তু কাজের জন্য ব্যস্ত থাকায় বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ শাসকনেতা অনুব্রত মণ্ডল আজ আসতে পারেননি !

আরও পড়ুন, 'কম পয়সায় বিদেশি কয়েন..', প্রস্তাবে রাজি হয়ে সর্বস্বান্ত রাজ্যের বাসিন্দা !

গরুপাচার মামলায় গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডল। সেসময় একাধিক বার তাঁকে 'বাঘ' বলে উল্লেখ করেছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।  যদিও তিহাড় জেল থেকে ফেরার পর পরিস্থিতি পুরোটাই অন্য ছিল। সেটা বুঝতে পেরেই কি ঝটপট সভা করেছিলেন অনুব্রত ? সেই প্রথম সভাতেই সবাইকে স্পষ্ট একসঙ্গে চলার বার্তা দিয়েছিলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। অনুব্রতর কথায়,' কোনও হানাহানি করবেন না। কোনও ঝগড়া ঝাঁটি করবেন না। সবাইকে সঙ্গে নিয়ে চলুন। পাশে ডেকে নিন। কাছে টেনে নিন। তাতেই ভাল হবে। দলটা আরও বৃদ্ধি পাবে।' তবে সেবার অনুব্রতর সেই কর্মসূচিতে দেখা যায়নি বীরভূমের সভাধিপতি তৃণমূল নেতা কাজল শেখকে। আরও  লক্ষ্য করলে দেখা যায়, একইভাবে কাজলের বিজয়ার কর্মসূচিতে দেখা যায়নি অনুব্রতকেও। এখানেই শেষ নয়,  উল্লেখ্য ওই কর্মসূচির কোনও ব্যানারে অনুব্রতর ছবির দেখা মেলেনি। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: ৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য
৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget