এক্সপ্লোর

Birbhum News: অনলাইন পরীক্ষার দাবিতে অশান্ত বিশ্বভারতী, পরীক্ষা বয়কট করে বিক্ষোভ পড়ুয়াদের

Visva bharati: তাদের দাবি, তারা অনলাইনে পরীক্ষা দেবে। পরীক্ষা বয়কট করে ভবনের মূল গেটে তালা দিয়ে বিক্ষোভ বিশ্বভারতীর পড়ুয়াদের।

আবীর ইসলাম, বীরভূম: গোটা দেশজুড়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অনলাইন পরীক্ষা চলছে। সেখানে বিশ্বভারতীতে কেন অফলাইনে পরীক্ষা হবে? এমনই প্রশ্ন তুলে আন্দোলনের পথে নেমেছে বিশ্বভারতীর পড়ুয়ারা (Visva Bharati University)। তাদের দাবি, তারা অনলাইনে (Online Exam) পরীক্ষা দেবে। পরীক্ষা বয়কট করে ভবনের মূল গেটে তালা দিয়ে বিক্ষোভ বিশ্বভারতীর পড়ুয়াদের।

বিশ্বভারতীর পড়ুয়াদের বিক্ষোভ-

জানা গিয়েছে, এদিন পরীক্ষা বয়কট করে বিশ্বভারতীর ভবনের মূল গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখাচ্ছে পড়ুয়ারা। তারা দাবি জানাচ্ছে যে, করোনা পরিস্থিতিতে ঘরে বসে অনলাইনে ক্লাস করানো হয়েছে। অনলাইনে ক্লাস করে অফলাইনে পরীক্ষা দেব না। অন্যদিকে, পড়ুয়ারা পরীক্ষা না দিলে তাদের অনুপস্থিত হিসেবেই ধরা হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ (Visva Bharati University)। এরইমাঝে দু একজন পড়ুয়া পরীক্ষা দিতে ভিতরে ঢুকতে গেলে তাদের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা তৈরি হয়। হয় ধস্তাধস্তিও। বিশ্বভারতী কর্তৃপক্ষর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, সমস্ত পরীক্ষা অফলাইনেই (Offline Exam) হবে।

আরও পড়ুন - Birbhum News: পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরকারি জমিতে চাষের অভিযোগ, প্রতিবাদে পথে দলেরই উপপ্রধান

সূত্রের খবর, বিশ্বভারতীর পড়য়াদের দাবি, গোটা দেশে অনলাইনের মাধ্যমে পরীক্ষা হচ্ছে। তাহলে বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা কেন অফলাইনে পরীক্ষা দেবে। কিন্তু পড়ুয়াদের দাবি কার্যত নস্যাৎ করে বিশ্বভারতী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে যে, সমস্ত পরীক্ষা অনলাইনে নয়, অফলাইনে হবে।

প্রসঙ্গত, কিছুদিন আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) পড়ুয়ারাও অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ দেখায় এবং ধর্নাতেও বসে। দীর্ঘক্ষণ চলে তাদের বিক্ষোভ। তাদেরও দাবি ছিল যে, সিলেবাস সম্পূর্ণ হয়নি। অনলাইনে পড়াশোনা হয়েছে। তাহলে কেন তারা অফলাইনে পরীক্ষা দেবে। কিন্তু বৈঠক শেষে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দেয় যে, সিলেবাস শেষ না হলে অধ্যক্ষরা স্পেশাল ক্লাস নিয়ে সিলেবাস শেষ করবেন। কিন্তু পরীক্ষা অনলাইনে নয়, হবে অফলাইনেই।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget