এক্সপ্লোর

Birbhum: পৌষ উৎসবের আয়োজন বিশ্বভারতীতে, উপাসনায় অংশ নিলেন উপাচার্য

Poush Utsav: ভোরে বৈতালিকের পর সকাল সাড়ে ৭ নাগাদ ব্রহ্ম উপাসনা হয় ছাতিমতলায়। উপাসনায় অংশ নেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Vidyut Chakraborty)।

ভাস্কর মুখোপাধ্যায়, শান্তিনিকেতন: পৌষ মেলা (Poush Mela) আয়োজিত না হলেও রীতি মেনে পৌষ উৎসবের (Poush Utsav) আয়োজন করা হয় বিশ্বভারতীতে (Visva-Bharati University)। ভোরে বৈতালিকের পর সকাল সাড়ে ৭ নাগাদ ব্রহ্ম উপাসনা হয় ছাতিমতলায়। উপাসনায় অংশ নেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Vidyut Chakraborty)। উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অধ্যাপক ও ছাত্রছাত্রীরা। তিনদিন ধরে চলবে পৌষ উৎসব।  

শান্তিনিকেতনে পৌষমেলা হবে কি না সেই অনিশ্চয়তার মধ্যেই এবার আমন্ত্রণপত্র নিয়ে তৈরি হল বিতর্ক। রাজ্য সরকার আয়োজিত পৌষ মেলার আমন্ত্রণপত্রে নামই নেই উপাচার্য বিদ্য়ুৎ চক্রবর্তীর।আবার এই ইস্য়ুতে বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ যে বিজ্ঞপ্তি জারি করল, তার বয়ান ঘিরেও বিতর্কের সূত্রপাত হয়েছে। সব মিলিয়ে কবিগুরুর শান্তনিকেতনে বিতর্কের শেষ নেই।শান্তিনিকেতনে পৌষ উৎসবকে কেন্দ্র করে ২৩ ডিসেম্বর থেকে পূর্বপল্লীর মাঠে শুরু হয় পৌষমেলা৷ ঐতিহ্যবাহী এই মেলার টানে লাল মাটির দেশে ভিড় জমান দেশ, বিদেশের পর্যটকরা।  কিন্তু গত ২ বছর ধরে বন্ধ পৌষমেলা। এবারও মেলা নিয়ে চলেছে বিস্তর টানাপোড়েন। বিশ্বভারতীর মাঠে মেলা করতে দেওয়ার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হলেও, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপরই সিদ্ধান্তের ভার ছেড়ে দেয় কলকাতা হাইকোর্ট । এই পরিস্থিতিতে ডাকবাংলো মাঠে রাজ্য সরকারের সহযোগিতায় বিকল্প পৌষ মেলার আয়োজন করেছে বোলপুর পুরসভা।                                                                              

সেই মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে নাম রয়েছে, বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য সুশান্ত দত্তগুপ্তর।  তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপ ও বিশ্ববিদ্যালয়ে বেআইনি নিয়োগের অভিযোগে তদন্ত করছে সিবিআই। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন, প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য সবুজকলি সেন, যাঁকে দুর্নীতির অভিযোগে সরানো হয়। আমন্ত্রণ পত্রে নাম রয়েছে রাজ্য়ের মন্ত্রী ও বীরভূমের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিংহ। লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ  ও সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরীর। এঁদের প্রত্যেককেই ভোট পরবর্তী হিংসার মামলায় জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।আমন্ত্রণপত্রে নাম রয়েছে তৃণমূল সাংসদ শতাব্দী রায়েরও। আমন্ত্রণ পত্রে বিশ্বভারতীর বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম রাখা হয়নি।

আরও পড়ুন: Santragachhi Bridge Reopen: বড়দিনের আগে সুখবর, আজ থেকে খুলল সাঁতরাগাছি ব্রিজ

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
Tulu Mondal: হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget