এক্সপ্লোর

Birbhum News: গানে কবিতায় প্রতিবাদ, অমর্ত্য সেনের বাড়ির কাছে সাড়ম্বরে রবি-স্মরণ

West Bengal: তৃণমূল প্রভাবিত শিক্ষক সংগঠনের শিক্ষক, অধ্যাপক ও শিক্ষা কর্মীরা অবস্থান মঞ্চে যোগ দেন।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: প্রবল গরমে শান্তিনিকেতনে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান কাটছাঁট করা হলেও, অমর্ত্য সেনের বাড়ির কাছে প্রতিবাদ মঞ্চে সাড়ম্বরে রবি-স্মরণ। তৃণমূল প্রভাবিত শিক্ষক সংগঠনের শিক্ষক, অধ্যাপক ও শিক্ষা কর্মীরা অবস্থান মঞ্চে যোগ দেন।

প্রতিবাদ মঞ্চে সাড়ম্বরে রবি-স্মরণ: বাঙালির কাছে তিনি রবি ঠাকুর। তাই ক্যালেন্ডারে মঙ্গলবার হলেও, আজ রবি-বার। রবীন্দ্রনাথের ১৬৩ তম জন্মদিন। সকাল থেকে রাজ্যজুড়ে নানা অনুষ্ঠান। কোথাও প্রভাত ফেরির আয়োজন করা হয়েছে। জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে কথায়-গানে-কবিতায় চলছে রবি-স্মরণ। আনন্দে-বেদনায়-প্রতিবাদে আজও বাঙালির প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ। তীব্র গরমের কারণে শান্তিনিকেতনে রবি-প্রণামে কাটছাঁট করা হয়েছে। আজ ভোর ৫টায় বৈতালিকের মাধ্যমে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান শুরু হয়। উপাসনাগৃহে স্তোত্রপাঠ ও রবীন্দ্রসঙ্গীতে গলা মেলান বিশ্বভারতীর পড়ুয়ারা। বিশ্বভারতী সূত্রে খবর, প্রচণ্ড গরমের কারণে সকাল ৯টায় মাধবী বিতানের অনুষ্ঠান ও সন্ধেয় গৌর প্রাঙ্গণে শাপমোচন নাটক বাতিল করা হয়েছে।

কিন্তু অমর্ত্য সেনের বাড়ির কাছে প্রতিবাদ মঞ্চে  রবীন্দ্র জয়ন্তী পালন করা হচ্ছে। দিনভর গান-কবিতার পাশাপাশি, চলবে প্রতিবাদ। জমি-বিতর্কে অমর্ত্য সেনকে উচ্ছেদ নোটিস পাঠানোর প্রতিবাদে চারদিন ধরে বিশ্বভারতী বাঁচাও কমিটির উদ্যোগে শান্তিনিকেতনে নোবেলজয়ী অর্থনীতিবিদের প্রতীচী বাড়ির সামনে অবস্থান-বিক্ষোভ চলছে। আজই শেষ হচ্ছে এই কর্মসূচি।

শুক্রবার ছিল মিছিল ও মানববন্ধন। শনিবার থেকে শুরু হয়েছে প্রতিবাদ সভা। বিপন্ন রবীন্দ্র ঐতিহ্য, অসম্মানিত অমর্ত্য সেন। বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে এই অভিযোগে সরব হলেন বিশিষ্ট জনেরা। জমি বিতর্কে বিশ্বভারতীর উচ্ছেদ নোটিস দেওয়ার প্রতিবাদে শনিবার থেকে, নোবেলজয়ী বাড়ি প্রতীচীর কাছে শুরু হয়েছে বিশ্বভারতী বাঁচাও কমিটির অবস্থান-বিক্ষোভ।                               

সম্প্রতি নোবেলজয়ী অর্থনীতিবিদকে তাঁর শান্তিনিকেতনের বাড়ি প্রতীচীর ১৩ ডেসিমল জমি খালি করার নির্দেশ দেয় বিশ্বভারতী। নির্দিষ্ট সময়ের মধ্যে জমি খালি না করলে, তাঁকে উচ্ছেদ করা হবে জানিয়ে কর্তৃপক্ষের তরফে নোটিসও দেওয়া হয়। এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন অমর্ত্য সেন। এই ঘটনায় বিশ্বভারতীর ভূমিকার প্রতিবাদে দেওয়া হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদের ডাক। শনিবার এলাকায় মিছিল ও মানব বন্ধন করে সামাজিক মর্যাদা রক্ষা কমিটি। এদিন থেকে অবস্থান বিক্ষোভ শুরু করেছে বিশ্বভারতী বাঁচাও কমিটি। 

আরও পড়ুন: Skin Care With Coffee: স্ক্রাব হোক বা মাস্ক, ত্বকের যত্নে ঠিক কীভাবে ব্যবহার করবেন কফি?

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget