এক্সপ্লোর

Birbhum News: কবিগুরুর স্মৃতিতে 'ডাকঘর সংগ্রহশালা'

Rabindranath Tagore Museum: কবিগুরুর স্মৃতিতে সংগ্রহশালা তৈরি ভারতীয় ডাক বিভাগের। সেটাও আবার বীরভূমের শান্তিনিকেতনে।


আবির ইসলাম, বীরভূম: কবিগুরুর স্মৃতিতে সংগ্রহশালা তৈরি ভারতীয় ডাক বিভাগের। সেটাও আবার বীরভূমের শান্তিনিকেতনে। বৃহস্পতিবার উদ্বোধন করা হয় শান্তিনিকেতন ডাকঘরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিতে তৈরি সংগ্রহশালার। এদিন সংগ্রহশালার উদ্বোধন করেন রাজ্যের মুখ্য পোস্ট মাস্টার জেনারেল জে চারুকেশি। এদিন এই সংগ্রহশালার উদ্বোধন করেন রাজ্যের মুখ্য পোস্ট মাস্টার জেনারেল জে চারুকেশি। উপস্থিত ছিলেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়, জেনারেল পোস্টমাস্টার নীরাজ কুমার। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে  তৈরি সব ডাকটিকিটই প্রদর্শিত হবে এই ডাকঘরে। বিদেশেও একাধিক ডাকটিকিট তৈরি হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানিয়ে। সেগুলিও ওই সংগ্রহশালায় থাকবে বলে জানানো হয়েছে।

কী কী থাকবে সংগ্রহশালায়:
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে  ভারতে বহু ডাক টিকিট তৈরি হয়েছে৷ ভারত ছাড়াও, বাংলাদেশ, আর্জেন্টিনা, ব্রাজিল, রাশিয়া, ভিয়েতনাম, রোমানিয়া, সুইডেন প্রভৃতি দেশেও রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তৈরি হয়েছে একাধিক ডাক টিকিট। সাধারণ মানুষের কাছে সেগুলি তুলে ধরতেই স্থায়ী সংগ্রহশালা তৈরি করল শান্তিনিকেতন ডাকঘর। 'ছায়াবীথি' নামক এই সংগ্রহশালায় শুধু রবীন্দ্রনাথ ঠাকুরই নন, একাধিক বিশিষ্ট আশ্রমিকদের নিয়ে তৈরি হয়েছে ডাক টিকিট প্রদর্শনী। কণিকা বন্দ্যোপাধ্যায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, শান্তিদেব ঘোষ প্রমুখদের নিয়ে তৈরি ডাক টিকিট স্থান পেয়েছে এই প্রদর্শনীতে৷  এছাড়া, ডাক বিভাগের তরফে শান্তিনিকেতনের চর্মশিল্পকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই শিল্পের প্রসার ঘটাতে প্রদর্শনীতে রয়েছে কিছু শিল্পকর্ম৷ শান্তিনিকেতন দেশ-বিদেশের পর্যটকদের পছন্দের জায়গা। প্রতিবছর বিভিন্ন সময় এখানে ভিড় জমান পর্যটকরা। নতুন এই উদ্যোগ সেই ভিড় আরও বাড়াবে বলে মনে করছেন পর্যটনশিল্পের সঙ্গে যুক্তরা।

রাজ্যের মুখ্য পোস্টমাস্টারের বার্তা:
রাজ্যের মুখ্য পোস্ট মাস্টার জেনারেল জে চারুকেশি বলেন, 'গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিতে আমরা স্থায়ী মিউজিয়াম করলাম৷ এখানে গুরুদেবের সমস্ত স্ট্যাম্প রয়েছে। চর্মশিল্পকেও আমরা গুরুত্ব দিয়েছি৷ এই প্রথম কবিগুরুকে নিয়ে স্থায়ী সংগ্রহশালা করলাম আমরা।"

আরও পড়ুন: গবেষকের অস্বাভাবিক মৃত্যু, পাওয়া গিয়েছে সুইসাইড নোট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
Birbhum Tulu Mondal: পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget