এক্সপ্লোর

Nadia News: IISER গবেষকের অস্বাভাবিক মৃত্যু, পাওয়া গিয়েছে সুইসাইড নোট

রবিবার অনেক রাত পর্যন্ত ল্যাবরেটরিতে ছিলেন তিনি। পরদিন সকাল এগারোটা বেজে গেলেও তিনি দরজা না খোলায় সন্দেহ হয় সকলের। এরপর ল্যাবের দরজা ধাক্কাধাক্কি করে ঢুকে দেখা যায় অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন শুভদীপ।

সুজিত মণ্ডল, নদিয়া: IISER-এর এক গবেষকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল নদিয়ার (Nadia) হরিণঘাটায় IISER কলকাতা ক্যাম্পাসে। সোমবার সকালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন এন্ড রিসার্চ (আইসার)-এর ল্যাবে গবেষক শুভদীপ রায়ের মৃতদেহ পাওয়া যায়। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে সুপারভাইজারে দিকে। মৃতের কাছ থেকে পাওয়া গিয়েছে একটি সুইসাইড নোটও। 

মৃত গবেষক শুভদীপ রায়ের বন্ধু এবং জুনিয়রদের কাছ থেকে জানা গিয়েছে, রবিবার অনেক রাত পর্যন্ত ল্যাবরেটরিতে ছিলেন তিনি। পরদিন সকাল এগারোটা বেজে গেলেও তিনি দরজা না খোলায় সন্দেহ হয় সকলের। এরপর ল্যাবের দরজা ধাক্কাধাক্কি করে ঢুকে দেখা যায় অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন শুভদীপ। দ্রুত হরিণঘাটা গ্রামীন হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলবার কল্যাণী পুলিশ মর্গে ময়নাতদন্ত হয়েছে।

আরও পড়ুন - Nadia: জ্বালানির দামবৃদ্ধিতে সাইকেলে যাতায়াত তাহেরপুর পৌরসভার চেয়ারম্যানের, কটাক্ষ তৃণমূলের

জানা গিয়েছে, ২০১৪ সালে আইসার কলকাতায় ফিজিক্যাল সায়েন্সে ইন্ট্রিগ্রেটেড পিএইচডি কোর্সে ভর্তি হন বছর সাতাশের শুভদীপ। ২০১৫-তে তিনি এক অধ্যাপকের তত্ত্বাবধানে গবেষণা শুরু করেন। অভিযোগ উঠেছে যে, ওই অধ্যাপক গবেষণার কাজে একেবারেই সাহায্য করতেন না। তাই মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন শুভদীন। মৃতের কাছ থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। যেখানে তিনি সুপারভাইজারের বিরুদ্ধে অভিযোগ করে গিয়েছেন। 

মৃত গবেষকের মা রঞ্জনা রায় ইতিমধ্যেই হরিণঘাটা থানার মোহনপুর ফাঁড়িতে ছেলের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করেছেন। শুভদীপের সুইসাইড নোটে যে সুপারভাইজারের নাম পাওয়া গিয়েছে, তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। তিনি আরও জানিয়েছেন, গবেষণার জন্য নির্দিষ্ট কোনওভাবে সাহায্য করতেন না সুপারভাইজার। তার উপর মারাত্মক মানসিক চাপ সৃষ্টি করা হত। মৃত ছাত্রের এক বন্ধুর জানাচ্ছেন, সোমবার সকালে ল্যাব থেকে শুভদীপের দেহ উদ্ধার হয়েছে। তাঁর সন্দেহ, নিজেই কেমিক্যাল তৈরি করে আত্মহত্যা করেছেন ওই গবেষক। তিনি বলছেন, 'আমরা ক্যাম্পাসে ইতিমধ্যেই স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ মিছিল করেছি। ডিরেক্টর আশ্বাস দিয়েছেন বিষয়টি দেখা হবে। তাই আমরা আন্দোলন থেকে সরে দাঁড়ালাম।' ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে IISER কলকাতা ক্যাম্পাসে। পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Kolkata News: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget