এক্সপ্লোর

Birbhum: প্রায় ২০ ঘণ্টা অতিক্রান্ত, বিশ্বভারতীতে বিক্ষোভ অব্যাহত

Birbhum News: বিশ্বভারতীর (viswa bharati) সেন্ট্রাল অফিসে নিজের দফতরে ঘেরাও রেজিস্ট্রার আশিস আগরওয়াল ও ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ।

বীরভূম: ১৯ ঘণ্টা পার। হস্টেল খোলা-সহ তিন দফা দাবিতে বিশ্বভারতীর (viswa bharati) সেন্ট্রাল অফিসে নিজের দফতরে ঘেরাও রেজিস্ট্রার আশিস আগরওয়াল ও ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ। বিক্ষোভকারীদের দেওয়া ভিডিওতে দেখা যায়, আজ ভোরের দিকে হামাগুড়ি দিয়ে বাইরে বেরোনোর চেষ্টা করেন রেজিস্ট্রার। শুয়ে পড়ে পাল্টা প্রতিরোধ গড়েন পড়ুয়ারা। রেজিস্ট্রারের দাবি, ধর্মীয় রীতি পালনে বাইরে যাওয়ার চেষ্টা করায় তাঁকে আটকানো হয়। পাল্টা বিক্ষোভকারীদের দাবি, রেজিস্ট্রার নিজেই নাটক করে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছেন। হস্টেল খোলা সহ তিন দফা দাবিতে গতকাল বেলা ১২টা থেকে বিশ্বভারতীতে পড়ুয়াদের বিক্ষোভ শুরু হয়। বন্ধ সব বিভাগের পঠনপাঠন। 

গতকালই, হস্টেল খোলা-সহ তিন দফা দাবিতে ফের ছাত্র বিক্ষোভে উত্তাল হয়েছিল বিশ্বভারতী। মিছিল করেন পড়ুয়ারা। পাঠভবন চত্বরে গেট টপকে তাঁরা ভিতরে ঢুকলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসা শুরু হয়। সেই সময় পাঠভবনে যে সব ক্লাস চলছিল, তা বন্ধ করে দেন বিক্ষোভকারী পড়ুয়ারা।  তালা লাগিয়ে দেওয়া হয় বেশ কিছু দফতরে।  

সেখান থেকে এরপর পড়ুয়ারা মিছিল করে সঙ্গীত ভবনে আসেন। সেখানেও গেট টপকে তাঁরা ভিতরে ঢুকে পড়েন। যাঁর ক্লাস করছিলেন, তাঁদের বের করে দেওয়া হয়। এর পর শিক্ষাভবনে এসে একের পর এক দফতরে তালা লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। রেজিস্ট্রারের অফিসে ঢুকে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। ৫ ঘণ্টার বেশি সময় ধরে ঘেরাও রেজিস্ট্রার। উল্লেখ্য, দীর্ঘক্ষন বিক্ষোভের জেরে অসুস্থ হয়ে পড়েন এক ছাত্রী। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে বিশ্বভারতীর হাসপাতলে। বিশ্বভারতী কর্তৃপক্ষ ইতিমধ্য়েই বিক্ষোভকারী পড়ুয়াদের সঙ্গে কথা বলতে এসেছেন। 

স্কুল-কলেজ চালু হয়ে গিয়েছে সর্বত্র। শিথিল হয়ে গিয়েছে কোভিড বিধিও (COVID Restrictions)। অথচ বিশ্বভারতীর হস্টেল বন্ধ এখনও। তা নিয়ে ছাত্র বিক্ষোভে ফের উত্তাল বিশ্বভারতী (Visva Vharati)। সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ চলছে বিশ্ববিদ্যালয় চত্বরে। অবিলম্বে হস্টেল (Demand of reopening Hostel) খুলে দিতে হবে বলে দাবি জানাচ্ছেন পড়ুয়ারা।

সেরা শিরোনাম

Gangarampur News: স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
West Bengal News Live Updates: কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতি মামলায় চার্জশিট পেশ, ইস্যু করা DCR-এর প্রায় ৯৯.৬ শতাংশই জাল
টুলু মণ্ডলের DCR জালিয়াতি মামলায় চার্জশিট পেশ, ইস্যু করা DCR-এর প্রায় ৯৯.৬ শতাংশই জাল

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget