এক্সপ্লোর

বিশ্বভারতীর উপাচার্যের বাংলো ঘেরাওয়ের হুঁশিয়ারি অনুব্রতর, তীব্র সমালোচনা বিজেপির

উপাচার্যকে শাসকনেতার হুঁশিয়ারির সমালোচনা করেছে বিজেপি। যোগাযোগ করা হলেও প্রতিক্রিয়া দিতে চাননি বিশ্বভারতীর উপাচার্য।


গোপাল চট্টোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস, বীরভূম ও কলকাতা:   এবার বিশ্বভারতীর উপাচার্যের বাংলো ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন অনুব্রত মণ্ডল। তার জন্য তারিখও বেঁধে দিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। উপাচার্যকে শাসকনেতার হুঁশিয়ারির সমালোচনা করেছে বিজেপি। যোগাযোগ করা হলেও প্রতিক্রিয়া দিতে চাননি বিশ্বভারতীর উপাচার্য।

অনুব্রত বলেছেন, 'ভিসির বাংলো ঘেরাও করা হবে। ২ সেপ্টেম্বর থেকে ঘেরাও হবে। এবার ওঁর পাগলামো ছাড়িয়ে দেব'। পাল্টা বীরভূমের বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন, তৃণমূলের কাজই বিশ্বভারতীতে বিশৃঙ্খলা তৈরি করা। এরা রবীন্দ্র ঐতিহ্যের কথা বলে গুন্ডামি করে।

এভাবে বিশ্বভারতীকে ঘিরে তৃণমূল-বিজেপি সংঘাত আরও তীব্র চেহারা নিল। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাংলো ঘেরাওয়ের হঁশিয়ারি দিলেন অনুব্রত মণ্ডল। বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলার অভিযোগে সম্প্রতি ৩ পড়ুয়াকে ৩ বছরের জন্য বরখাস্ত করেছে বিশ্বভারতী। সাসপেন্ড করা হয়েছে ৩ অধ্যাপককে। বুধবার বিশ্বভারতীর দুই অধ্যাপক এবং এক ছাত্র অনুব্রতর বাড়িতে যান। স্থানীয় সূত্রের খবর, বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ জানিয়ে আন্দোলন শুরুর কথা বলেন তাঁরা। তারপরই উপাচার্যকে হুঁশিয়ারি দেন অনুব্রত মণ্ডল। তিনি বলেছেন, আমি বলেছি আপনারা আন্দোলন করুন। আপনাদের আন্দোলন তৃণমূল সমর্থন করবে। তিনদিন ভিসির বাংলো ঘেরাও করা হবে। ২ সেপ্টেম্বর থেকে ঘেরাও হবে। এবার ওঁর পাগলামো ছাড়িয়ে দেব।

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বাঁকুড়ার  বিজেপি সাংসদ সুভাষ সরকার  বলেছেন,  উনি বিভিন্ন জনকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করে থাকেন। একজন উপাচার্যকে নিয়ে এমন মন্তব্য ঠিক না।

বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন সংক্রান্ত বৈঠকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে বিজেপি নেতাদের উপস্থিতি। তার পাল্টা হিসেবে বিশ্বভারতীর ক্যাম্পাসের ভিতর তৃণমূলের রাখিবন্ধন কর্মসূচি উদযাপন।বিজেপি সমর্থিত রাজ্যসভা সাংসদ স্বপন দাশগুপ্তর উপস্থিতিতে নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে সেমিনার আয়োজন করে পরে তা বাতিল করে দেওয়া। মেলামাঠে পাঁচিল তোলাকে কেন্দ্র করে অশান্তি। একাধিক ঘটনায় সামনে এসেছে তৃণমূল-উপাচার্য সংঘাত।এবার অনুব্রত নতুন হুঁশিয়ারিতে অশান্তির অশনি সঙ্কেত দেখছেন আশ্রমিকরা। এক আশ্রমিক বলেছেন, আমরা শান্তির জন্য এখানে থাকি। শান্তিনিকেতন যেভাবে রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠছে, তাতে শঙ্কিত বোধ করছি। 

এবিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী কোনও মন্তব্য করতে চাননি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা

ভিডিও

New Market Hotel Fire: নিউ মার্কেটের অগ্নিকাণ্ড,হোটেলের ভিতর সরু সরু গলি;নেই অগ্নি নির্বাপক ব্যবস্থা
New Market Hotel Fire News: শরীরে নেই পোড়া দাগ, তাও কীভাবে মৃত্যু ৯ জনের? হাসপাতাল সূত্র যা বলছে...
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget