এক্সপ্লোর

Birbhum News: দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে আবার ক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক

বিধায়ক গ্রামে পৌঁছতেই তাঁকে ঘিরে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন গ্রামবাসীরা। বাসিন্দাদের অভিযোগ, এলাকায় কোনও উন্নয়নই হয়নি। বেহাল রাস্তা। রয়েছে পানীয় জলের অভাব। 

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক মোশারফ হোসেন। এলাকায় উন্নয়ন হয়নি এই অভিযোগ তুলে স্থানীয় বিধায়কের কাছে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন বিধায়ক। 

সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে জেলায় জেলায় দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে, গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ছেন তৃণমূলের জনপ্রতিনিধিরা! সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বীরভূমের সাংসদ শতাব্দী রায়, মিনাখাঁর বিধায়ক ঊষারানি মণ্ডল, সিতাইয়ের বিধায়ক জগদীশ বাসুনিয়া, দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। এবার গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন আরও এক তৃণমূল বিধায়ক।

রবিবার সকালে দিদির দূত হিসেবে বীরভূমের মুরারইয়ের মলয়পুর গ্রামে যান স্থানীয় বিধায়ক মোশারফ হোসেন। বিধায়ক গ্রামে পৌঁছতেই তাঁকে ঘিরে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন গ্রামবাসীরা। বাসিন্দাদের অভিযোগ, এলাকায় কোনও উন্নয়নই হয়নি। বেহাল রাস্তা। রয়েছে পানীয় জলের অভাব। 

গ্রামবাসীদের অভিযোগকে হাতিয়ার করে তৃণমূলকে নিশানা করতে ছাড়েনি বিজেপি। মাস কয়েকের মধ্যে আরও একটি পঞ্চায়েত ভোট হতে চলেছে। আর কত দিন বেহাল রাস্তা, পানীয় জলের অভাবের মধ্যে কাটাতে হবে গ্রামবাসীদের? জনপ্রতিনিধিদের অভিযোগ জানিয়েও কি কোনও লাভ হবে? ভোট আসে, ভোট যায়। সেই সঙ্গে থেকে যায় প্রশ্নগুলিও। 

এর আগেও একাধিকবার ক্ষোভের মুখে পড়েছেন তৃণমূলের নেতা-নেত্রীরা। গতকালই মালদার ফুলবাড়িয়ায় দিদির দূত হিসেবে গিয়ে দলীয় নেতা-কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতিভা সিংহ। দলের প্রধানের স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। 

সম্প্রতি দিদির দূতদের ঝাঁটা মারার বিধান দিয়ে ফের বিতর্কের এসেছেন ওন্দার বিজেপি বিধায়ক। এদিন তিনি বলেন দিদির দূত  নয়, দিদির ভূত। এরা গেলে বাড়িতে আটকে রেখে ভূত তাড়ানোর মতো করে ঝাঁটা, গোবর দিয়ে খাতির করবেন। কলার ধরে জানতে চাইবেন, আবাসে কেন ঘর মেলেনি। ফের বিতর্কিত মন্তব্য করলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। পাগলের প্রলাপ বলে পাল্টা তোপ দেগেছে তৃণমূল। 

দিদির দূতদের এভাবেই ফের নিশানা করলেন বিজেপি বিধায়ক। পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগ বাড়াতে দিদির সুরক্ষাকবচ কর্মসূচি শুরু করেছে তৃণমূল। দরজায় দরজায় দিদির দূত হয়ে যাচ্ছেন বিধায়ক, সাংসদরা। কোথাও কোথাও বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে শাসকদলের নেতাদের। এই আবহে শনিবার বাঁকুড়া শহর লাগোয়া হেভির মোড়ে দলীয় সভায় দিদির দূতদের তাড়ানোর কৌশল বাতলে দেন ওন্দার বিজেপি বিধায়ক। এই প্রথম নয়, এর আগেও এ ধরনের মন্তব্য করেছেন, বিজেপি বিধায়ক। বিজেপি বিধায়কের মন্তব্য নিয়ে ফের বিতর্ক শুরু হতে সাফাই দেওয়ার চেষ্টা করেছেন তিনি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। 

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget