এক্সপ্লোর

Birbhum News: অফলাইনে পরীক্ষা বয়কটের ডাক, পড়ুয়াদের বিক্ষোভে রণক্ষেত্র বিশ্বভারতী

Visva-Bharati University: হস্টেল খোলা নিয়ে লাগাতার গণ্ডগোলের মধ্যেই, এবার অফলাইন পরীক্ষার বিরোধিতায় বিক্ষোভ আরও তীব্র হল বীরভূমের বিশ্বভারতীতে।

আবীর ইসলাম, বীরভূম: অফলাইনে পরীক্ষার (Offline Exam) বিরোধিতায় অশান্তি বিশ্বভারতীতে। স্নাতক ও স্নাতকোত্তর স্তরে প্রথম সিমেস্টারের পরীক্ষা শুরুর দিনই তা বয়কটের ডাক দিলেন বিক্ষোভকারী পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের সামনে চলল বিক্ষোভ। এই বিষয়ে যোগাযোগ করা হলেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিশ্বভারতী কর্তৃপক্ষের (Viswa Bharati University)।

কর্তৃপক্ষের বিরুদ্ধে ছাত্রছাত্রীরা দিকে দিকে দিকে দিকে এক হও। হস্টেল খোলা নিয়ে লাগাতার গণ্ডগোলের মধ্যেই, এবার অফলাইন পরীক্ষার বিরোধিতায় বিক্ষোভ আরও তীব্র হল বীরভূমের বিশ্বভারতীতে (Viswa Bharati University)।  

বিশ্বভারতী সূত্রে খবর, শুক্রবার ছিল বিশ্ববিদ্যালয়ের (Viswa Bharati University) স্নাতক ও স্নাতকোত্তরের প্রথম সিমেস্টারের পরীক্ষা। আর সেই প্রথম সিমেস্টার শুরুর দিনই বিশ্বভারতীর বিভিন্ন ভবনের সামনে অফলাইন পরীক্ষা বয়কটের ডাক দিয়ে বিক্ষোভ দেখালেন পড়ুয়াদের একাংশ। 

এক সপ্তাহের বেশি সময় ধরে, হস্টেল খোলা সহ যে ৩ দফা দাবিতে বিশ্বভারতীতে পড়ুয়াদের একাংশ আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তার অন্যতম হল, অনলাইনে পড়িয়ে অফলাইনে পরীক্ষা নেওয়া যাবে না। 

শুক্রবার বিশ্বভারতীর বিভিন্ন ভবনের সামনে পোস্টার হাতে নিয়ে বিক্ষোভ দেখান আন্দোলনকারী পড়ুয়ারা। প্রতিটি পোস্টারেই লেখা ছিল অফলাইন পরীক্ষা বয়কটের কথা। বিক্ষোভকারীদের দাবি, তাঁদের আবেদনে সাড়া দিয়ে প্রতিটি ভবনের পরীক্ষার্থীরা প্রথম সিমেস্টারের পরীক্ষা বয়কট করেছেন। 

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের  বিক্ষোভকারী ছাত্রী শ্রেয়া চক্রবর্তীর কথায়, অনলাইনে পড়িয়ে অনলাইনেই পরীক্ষা নিতে হবে। তাই আজ অফলাইনে পরীক্ষা বয়কটের ডাক দেওয়া হয়েছে। সমস্ত ভবনে আজ যাঁদের পরীক্ষা ছিল, তারা পরীক্ষা বয়ক করে আমাদের সমর্থন জানিয়েছেন।

উত্তর শিক্ষা সদনের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তিতে হাতে চোট পেয়ে আহত হন বিশ্বভারতীর এক বেসরকারি নিরাপত্তাকর্মী। 

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী শ্যাম সাও জানিয়েছেন, বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা ধস্তাধস্তি করে। আমার হাতে লেগে যায়। বিক্ষোভের মধ্যে শেষ পর্যন্ত অফলাইনে পরীক্ষা হল? নাকি হল না? তা নিয়েও রয়ে গিয়েছে ধোঁয়াশা। 

এ বিষয়ে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে বৃহস্পতিবার বিশ্বভারতীর ৩০টি হস্টেলের মধ্যে দুটি ছাত্রী নিবাস খুলেছে। 

আরও পড়ুন: West Bengal Budget 2022-2023: বাংলা থেকে জিএসটি তুলছে, অথচ ৯০ হাজার কোটি প্রাপ্য মেটাচ্ছে না, কেন্দ্রকে তোপ মমতার

বৃহস্পতিবার হস্টেল সংক্রান্ত বিষয়ে আরও একটি বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্নাতক ও স্নাতকোত্তর পর্বের প্রথম সিমেস্টারের পড়ুয়ারা ১৭ মার্চ পর্যন্ত হস্টেলের জন্য আবেদন করতে পারবেন। আর সেই প্রথম সিমেস্টারের পরীক্ষাকে ঘিরেই শুরু হয়েছে গণ্ডগোল। 

সেরা শিরোনাম

News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
Kalipujo 2026: আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
Gangarampur News: স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget