এক্সপ্লোর

Birbhum Weather Update: ছুটিতে শান্তিনিকেতন ঘুরতে যাচ্ছেন? সপ্তাহান্তে কেমন থাকবে সেখানকার আবহাওয়া?

Birbhum Weather Update Today: যদি বীরভূমে ছুটি কাটানোর পরিকল্পনা করে থাকেন, তাহলে ট্রেনে বা গাড়িতে চড়ার আগে একবার চোখ বুলিয়ে নিন বীরভূমের সপ্তাহান্তের ওয়েদার আপডেট-এ। 

বীরভূম: ধীরে ধীরে ঠাণ্ডা বাড়ছে লাল মাটির দেশে। কখনও কখনও মেঘলা আকাশ থাকলেও, বেশ অনুভূত হচ্ছে শীতের রোদ। যদি বীরভূমে ছুটি কাটানোর পরিকল্পনা করে থাকেন, তাহলে ট্রেনে বা গাড়িতে চড়ার আগে একবার চোখ বুলিয়ে নিন বীরভূমের সপ্তাহান্তের ওয়েদার আপডেট-এ। 

শীতের আমেজ বেশ উপভোগ্য এখন বীরভূমে। সকালের দিকে তাপমাত্রা সর্বোচ্চ উঠতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস যা মোটের ওপর আরামদায়কই। অন্যদিকে লাল মাটির দেশের তাপমাত্রা নেমে যেতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে গতকালের তুলনায় সামান্য বেড়েছে বীরভূমের তাপমাত্রা। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে ৫৬ শতাংশ। বৃষ্টির সম্ভাবনা নেই, মোটের ওপর পরিষ্কারই থাকবে বীরভূমের আকাশ।

বীরভূমের ভৌগলিক অবস্থান (Birbhum Geographical Location):  বীরভূম, বর্ধমান বিভাগের উত্তরতম জেলা। আকারে এই জেলা ত্রিকোণ, যার নিম্নস্থ বাহুটি তৈরি করেছে অজয় নদী (Ajay River)। বীরভূমের পশ্চিম ও উত্তর সীমান্ত বরাবর প্রসারিত ঝাড়খণ্ড (Jharkhand)। পূর্বদিকে অবস্থিত মুর্শিদাবাদ (Murshidabad)। ভৌগোলিক বিচারে এই অঞ্চল ছোটনাগপুর মালভূমির উত্তর-পূর্বাংশে অবস্থিত। জেলাটির পশ্চিম দিকে প্রাকৃতিকভাবে পাথুরে গঠনে তৈরি হয়েছে মামা ভাগ্নে পাহাড় যা দুবরাজপুর (Dubrajpur) শহরের সন্নিকটে অবস্থিত।  বীরভূমের পশ্চিমাংশ অতীতে বজ্জভূমি বা বজ্রভূমি নামে পরিচিত ছিল। জেলার পূর্বাংশ অপেক্ষাকৃত উর্বরতর। বীরভূমকে বলা হয় রাঙামাটির দেশ। এই জেলার ভূসংস্থান ও সাংস্কৃতিক ঐতিহ্য পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার তুলনায় কিছুটা আলাদা। জেলাটির পশ্চিমাঞ্চল ছোটনাগপুর মালভূমির (Chhotanagpur) অন্তর্গত ঝোপঝাড়ে পরিপূর্ণ একটি এলাকা। এই অঞ্চলটি পশ্চিমদিক থেকে ক্রমশ ঢালু হয়ে নেমে এসে মিশেছে পূর্বদিকের পলিগঠিত উর্বর কৃষিজমিতে।

আপেক্ষিক জলবায়ু (Birbhum Climate): বীরভূম জেলার পশ্চিমাংশের জলবায়ু (Climate) শুষ্ক ও চরম প্রকৃতির। পূর্বাংশের জলবায়ু  তুলনামূলক মৃদু। গ্রীষ্মে (Summer) তাপমাত্রার পারদ ৪০º সেলসিয়াস ছাড়িয়ে যায়। শীতকালে (Winter) আবার  ১০º সেলসিয়াসের নিচেও নামে পারদ। সাধারণত, মার্চের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত থাকে উষ্ণ আবহাওয়া। জুনের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত বর্ষাকাল এবং অক্টোবরের মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত শীতল আবহাওয়া থাকে। জেলার পশ্চিমাংশের বৃষ্টিপাত পূর্বাংশের তুলনায় অধিক। বর্ষায় রাজনগর ও নানুরে বার্ষিক বৃষ্টিপাতের (Annual Rainfall) পরিমাণ যথাক্রমে ১৪০৫ মিলিমিটার ও ১২১২ মিলিমিটার।

বীরভূমের আজকের আবহাওয়া (Birbhum Today Weather) : শীতের আমেজ বেশ উপভোগ্য এখন বীরভূমে। সকালের দিকে তাপমাত্রা সর্বোচ্চ উঠতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস যা মোটের ওপর আরামদায়কই। অন্যদিকে লাল মাটির দেশের তাপমাত্রা নেমে যেতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে গতকালের তুলনায় সামান্য বেড়েছে বীরভূমের তাপমাত্রা।

 

সূর্যোদয় (Sunrise) -  সকাল ৬.০০

সূর্যাস্ত (Sunset) -  বিকেল ০৪.৫১ 

বঙ্গের আজকের আবহাওয়া ( West Bengal Weather):  'মিধিলি'-র পর কি ফের ঘূর্ণিঝড়ের (Cyclonic Storm) আশঙ্কা বঙ্গোপসাগরে (Bay Of Bengal)? এখনও পর্যন্ত নির্দিষ্ট করে বলতে পারছেন না আবহবিদরা। তবে মৌসম ভবনের পূর্বাভাস, পরশু অর্থাৎ রবিবারের মধ্যে দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় 'সাইক্লোনিক সার্কুলেশন' তৈরি হতে পারে। এর ফলে, ২৭ নভেম্বর অর্থাৎ সোমবার, দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর একটি নিম্নচাপ (Deep Depression) দানা বাধার সম্ভাবনা দেখা দিয়েছে, যা কিনা ২৯ নভেম্বরের মধ্যে 'ডিপ্রেশনের' রূপ নিতে পারে। এবার সেটি ঘূর্ণিঝড়ের চেহারা নেয় কিনা, সেদিকে নজর রাখছেন আবহবিদরা। কারণ, এই বছর বর্ষা-পরবর্তী সময়ে এর মধ্যেই বঙ্গোপসাগরে একাধিক ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। সেই তালিকায় নতুন সংযোজন হতে পারে 'মিগজাউম' ( Cyclone Michaung) ।

আরও পড়ুন: Gourav-Riddhima: ঋদ্ধিমাকে প্রেম-প্রস্তাব দিয়েছিলেন কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে, বিবাহবার্ষিকীতে ছেলেকে নিয়ে সেখানেই ফিরলেন গৌরব

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget