এক্সপ্লোর

Birbhum News: বীরভূমে বন্ধুদের সঙ্গে পিকনিক করতে এসে নদীতে তলিয়ে গেলেন যুবক

Birbhum News: নদীতে তাঁকে দেখতে না পেয়ে তৎক্ষণাৎ তাঁর সঙ্গীরা খোঁজাখুঁজি করেন। কিন্তু ওই যুবকের  কোনও খোঁজ মেলেনি।আজ সকাল থেকে নৌকা নামিয়ে তল্লাশি চালাচ্ছেন এলাকাবাসীরা।

বীরভূম:  করোনা আবহে পিকনিক (Picnic)। আর  বীরভূমের  (Birbhum)কুয়ে নদীর ধারে পিকনিক করতে এসে ঘটে গেল দুর্ঘটনা। নদীতে তলিয়ে গেলেন এক যুবক (Drowned into River)। তাঁর সন্ধানে চলছে তল্লাশি। ঘটনাটি ঘটেছে বীরভূমের লাভপুরের  মনিকর্ণিকা ঘাটের কাছে। গতকাল কয়েকজন বন্ধুদের নিয়ে পিকনিক করতে এসেছিল নামু ডাঙ্গাল গ্রামের যুবক প্রদীপ পাল।  এরপর বেলা তিনটে নাগাদ নদীতে অন্যান্য় বন্ধুদের সঙ্গে স্নান করতে নামেন প্রদীপ পাল। তারপর থেকেই তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নদীতে তাঁকে দেখতে না পেয়ে তৎক্ষণাৎ তাঁর সঙ্গীরা খোঁজাখুঁজি করেন। কিন্তু ওই যুবকের  কোনও খোঁজ মেলেনি।  আজ সকাল থেকে নৌকা নামিয়ে তল্লাশি চালাচ্ছেন এলাকাবাসীরা। এলাকাবাসীর পাশাপাশি এসে পৌঁছেছে সিভিল ডিফেন্সের টিমও। তারাও তল্লাশি শুরু করেছে।

উল্লেখ্য, গত বছরের অগাস্টে অগাস্ট বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে স্নান করতে নেমে ডুবে মৃত্যু হয়ছিল এক একাদশ শ্রেণীর ছাত্রের । ঘটনাটি ঘটেছিল সালানপুর থানার বরাকর নদীর বৃন্দাবন ঘাটে । রূপনারায়ণপুরের বাসিন্দা ছয় কিশোর ঘটনার দিন মাইথন সংলগ্ন বৃন্দাবন ঘাটে ঘুরতে যায় । সেখানেই  সৌভিক নামে এক কিশোর জলে নেমে ডুবতে থাকলে তাকে বাঁচাতে জলে নেমে পড়ে যশরাজ তেওয়ারি সহ  দুজন । তিনজনেই ক্রমে তলিয়ে যেতে থাকলে সেখানে উপস্থিত গ্রামবাসীরা উদ্ধারে নেমে পড়ে । তিনজনকেই উদ্ধার করা হয় । কিন্তু যশরাজকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করেন।

গত নভেম্বর মাসে পুজোয় দাদুর বাড়ি ঘুরতে এসে  জলে ডুবে প্রাণ গিয়েছিল সাত বছরের এক বালকের। জলে ডুবে এক বালকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল এলাকায়। পরিবারের সদস্যরা তড়িঘড়ি উদ্ধার করে  গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। গাজোল থানার দেওতলা গ্রাম পঞ্চায়েতের খলম্বা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছিল।          হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গিয়েছিল,  মৃত ওই বালকের নাম প্রণব বর্মন (৭)। বাড়ি দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থানা এলাকার ভবানীপুর বিসহরা এলাকায়। 

 

 

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget