এক্সপ্লোর

Bolpur : শেয়ার বাজারে টাকা খাটানোর নামে ৩০ কোটির বেশি টাকা নিয়ে 'প্রতারণা'! গ্রেফতার অভিযুক্ত

Fraud Allegation : 'এস এস কনসালটেন্সি' নামে একটি বেসরকারি সংস্থা শেয়ার বাজারে সুদে টাকা লগ্নির নামে কোটি কোটি টাকা বাজার থেকে তোলে বলে অভিযোগ

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর : শেয়ার বাজারে (Share Market) টাকা খাটানোর নামে ৩০ কোটি টাকার বেশি 'প্রতারণা'! ওই পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগ (Allegation of Monetary Fraud) উঠল বোলপুরের (Bolpur) একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে। শতাধিক যুবকের কাছ থেকে শেয়ার মার্কেটের নামে লক্ষ লক্ষ টাকা নিয়ে পরে দেউলিয়া ঘোষণা করে ওই সংস্থা ৷ এহেন অভিযোগ পেয়ে সংস্থার কর্ণধার শুভ্রায়ন শীলকে গ্রেফতার করল বোলপুর থানার পুলিশ (Bolpur PS)।

কী অভিযোগ ?

'এস এস কনসালটেন্সি' নামে একটি বেসরকারি সংস্থা (Private Organization) শেয়ার বাজারে সুদে টাকা লগ্নির নামে কোটি কোটি টাকা বাজার থেকে তোলে বলে অভিযোগ। তারা প্রতিশ্রুতি দেয়, তাদের সংস্থায় লগ্নি করলে ২০ শতাংশ হারে সুদ দেওয়া হবে। কিন্তু, সেই টাকা আত্মসাৎ করে সংস্থা দেউলিয়া ঘোষণা করে গা ঢাকা দেয়। প্রায় ৩ মাস পর সংস্থার কর্ণধার শুভ্রায়ন শীলকে খুঁজে পায় লগ্নিকারীরা৷ 

অভিযোগ, বোলপুর শহর-সহ আশপাশের এলাকা থেকে প্রায় ১৫০ জনের কাজ থেকে টাকা নেওয়া হয়েছে। বেশির ভাগ যুবককে প্রলোভন দেখিয়ে এই টাকা তোলে সংস্থা। সুদ দেওয়ার নামে কারও কাছে কমপক্ষে ২ লক্ষ থেকে সর্বাধিক আড়াই কোটি টাকা পর্যন্ত নেওয়া হয় ৷ এই ভাবে বাজার থেকে টাকা তুলে ৩০ কোটি টাকার বেশি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। বোলপুরের ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভ্রায়ন শীল। খবর পেয়ে তার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান লগ্নিকারীরা৷ অভিযোগ, এক বছরে ওই যুবক দামি বাইক, চার চাকা গাড়ি, মোবাইল কিনে ফেলে ৷ 

তবে যুবক বলেন, "আমি একটা কোম্পানি খুলেছিলাম ৷ সেটায় লোকসান হয়েছে ৷ তবে, আমি ওদের কাছে সময় চেয়েছিলাম ৷ টাকা ফিরিয়ে দেব বলে।"

লগ্নিকারীদের মধ্যে তৌসিফ উদ্দিন ও মানবেন্দ্র ধর বলেন, "আমাদের কাছ থেকে টাকা নিয়েছিল সুদ সহ ফেরত দেবে বলে। বোলপুরের শতাধিক ছেলে লক্ষ লক্ষ টাকা দিয়েছে। পরে সেই টাকা না দিয়ে পালিয়ে যায় ৷ খাবার ডেলিভারি বয়ের মারফৎ ওর খবর পাই ৷ ৩০ কোটি টাকার বেশি লুঠ করেছে ৷ আমরা চাই, পুলিশ আমাদের টাকা আদায় করে দিক।"

আরও পড়ুন ; স্বাস্থ্যসাথী কার্ডের জন্য় জমা হওয়া নথি দিয়ে শতাধিক ভুয়ো অ্যাকাউন্ট : CBI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rampurhat TMC Leader Death Mystery: ‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Former State Minister Asish Banerjee Death Mystery: “এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা
“এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের BJP বিধায়ক ধ্রুব সাহা
Asish Banerjee Death: অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget