এক্সপ্লোর

Visva-Bharati: বিশ্বভারতীতে অচলাবস্থা অব্যাহত, লাইব্রেরির গেটে তালা ঝুলিয়ে দিলেন পড়ুয়ারা

৩ পড়ুয়ার বহিষ্কারের প্রতিবাদে ছাত্রছাত্রীদের ধর্না অবস্থান আজ চতুর্থ দিনে পড়ল।

গোপাল চট্টোপাধ্যায়, বোলপুর: বিশ্বভারতীতে অচলাবস্থা অব্যাহত। ৩ পড়ুয়ার বহিষ্কারের প্রতিবাদে ছাত্রছাত্রীদের ধর্না অবস্থান আজ চতুর্থ দিনে পড়ল। আজ বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের মূল গেটে তালা ঝুলিয়ে দেন পড়ুয়ারা। 

বিশ্বভারতীর কেন্দ্রীয় অফিসের সামনে যে গেট রয়েছে বড় গেটে তালা দিল ছাত্র-ছাত্রীরা। বড় গেট দিয়ে আজকে অধ্যাপকদের প্রবেশ করার কথা ছিল । কিন্তু তার আগেই বড় গেটে তালা দিল । ছোট গেটে তালা দিয়েছে বিশ্বভারতী নিরাপত্তাকর্মীরা। এই নিয়ে ছাত্রদের সঙ্গে কথা কাটাকাটিও হয় নিরাপত্তাকর্মীদের।

টানা চারদিন ধরে চলছে ছাত্র আন্দোলন বিশ্বভারতীর ৩ পড়ুয়াকে বরখাস্ত করার প্রতিবাদে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়ির সামনে মঞ্চ তৈরি করে চলছে বিক্ষোভ। গতকাল বোলপুর নাগরিক মঞ্চের উদ্যোগে ছাত্রদের সমর্থনে একটি প্রতিবাদ মিছিল করা হয় । মিছিল যখন উপাচার্যের বাড়ির সামনে আসে শুরু হয় ধস্তাধস্তি উত্তেজনা ছড়ায় । সেই ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রেয়া চক্রবর্তী ইমেইল মারফত অভিযোগ করে শান্তিনিকেতন থানায়। 

বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ও জনসংযোগ আধিকারিক সরকারের নির্দেশেই ছাত্রীদের শ্লীলতাহানি করা, এমন অভিযোগ করা হয়েছে। দিনভর রয়েছে বিভিন্ন কর্মসূচি- আন্দোলন। এরইমধ্যে আজ কলকাতা থেকে বিশ্বভারতীতে আসছে এসএফআই-এর  এক প্রতিনিধিদল। সেই প্রতিনিধিদলে বাদশা মৈত্র, ঐশী ঘোষের থাকার কথা। 

এরই মধ্যে বিশ্বভারতীতে সমস্ত ভর্তি প্রক্রিয়া স্থগিত করেছে কর্তৃপক্ষ। বিশ্বভারতীর উপাচার্যর বাড়ির গেটের সামনে তুলকালাম।  আন্দোলনরত পড়ুয়ারা গেটে ব্যানার টাঙাতে গেলে বাধা দেন নিরাপত্তারক্ষীরা। শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি। বিশ্বভারতীর অচলাবস্থার মধ্যে সোমবারের এই ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। অন্যদিকে, সমস্ত ভর্তি প্রক্রিয়া স্থগিত করে দিয়েছে কর্তৃপক্ষ। 

৩ জন পড়ুয়াকে বহিষ্কারের প্রতিবাদে এদিন পড়ুয়াদের সঙ্গে বকুলতলা মোড় থেকে উপাচার্য বিদ্যুত্‍ চক্রবর্তীর বাড়ি পর্যন্ত মিছিল করেন আশ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। এরপর উপাচার্যের বাড়ির সামনের গেট ও বিশ্বভারতীর সেন্ট্রাল গেটে ব্যানার টাঙানোর চেষ্টাকে ঘিরে উত্তেজনা ছড়ায়।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget