এক্সপ্লোর

Anubrata Mandal: 'বেতন পাচ্ছেন না কর্মীরা', চাল কলের অ্যাকাউন্ট খুলতে তিহাড় থেকে আদালতে আবেদন অনুব্রতর

Anubrata to Court to open Rice Mill Account: বেতন পাচ্ছেন না কর্মীরা, চাল কলের অ্যাকাউন্ট খোলার জন্য তিহাড় থেকে আসানসোল আদালতে আবেদন করলেন অনুব্রত মণ্ডল।

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: গরুপাচার মামলায় (Cattle Scam Case) গ্রেফতারির পর এমন মুহূর্ত খুব কমই এসেছে। একদিকে সামনে পঞ্চায়েত ভোট (Panchayat vote)। যখন অনুব্রতহীন বীরভূমে জনসংযোগ যাত্রায় ঝড় তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখনই অন্য ছবি দেখা গেল। বেতন (Salary) পাচ্ছেন না কর্মীরা, চাল কলের অ্যাকাউন্ট খোলার জন্য তিহাড় থেকে আসানসোল আদালতে আবেদন করলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)।

গরু পাচার মামলায় বৃহস্পতিবার, তিহাড় জেল থেকে ভার্চুয়াল মাধ্যমে আসানসোলের CBI আদালতে পেশ করা হয় অনুব্রত মণ্ডলকে। তাঁকে দেখে বিচারক জানতে চান, আপনাকে খুব ক্লান্ত লাগছে। অনুব্রতবাবু, কেমন আছেন? উত্তরে অনুব্রত মণ্ডল বলেন, শরীর ভাল নেই। সব রকম অসুবিধা হচ্ছে। তখন বিচারক জানতে চান, (তিহাড়ে) ডাক্তার দেখছে তো? অনুব্রত মণ্ডল বলেন, ডাক্তার দেখাচ্ছি। জেলের মেডিক্যাল ওয়ার্ডে পড়ে আছি। এরপর বিচারক বলেন, বুঝতে পারছি।

এদিন দিল্লির তিহাড় জেল থেকে ভার্চুয়াল মাধ্যমে হাজির ছিলেন অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনও। তাঁকে উদ্দেশ্য করে বিচারক বলেন, (সায়গলের) বাড়ি থেকে যে গয়না উদ্ধার হয়েছে, তার রিপোর্ট অর্ধেক এসেছে।এরপর, সরকারি আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারক বলেন, গয়নার রিপোর্টটা কী হল? সরকারি আইনজীবী বলেন, তদন্তকারী অফিসারের সঙ্গে কথা বলে জানাচ্ছি। এরপর সায়গল হোসেন বলেন, আমিও বিষয়টি দেখেছি। অনেকদিন ধরেই বিষয়টা আটকে আছে। এবার দ্রুত ব্যবস্থা হবে।

তদন্তকারী অফিসারের সঙ্গে কথা বলে সরকারি আইনজীবী বলেন, তদন্তকারী অফিসারের সঙ্গে কথা হয়েছে, পরবর্তী শুনানির দিন সম্পূর্ণ রিপোর্ট জমা করা হবে।এই কথোপকথন শেষ হতেই, বিচারককে উদ্দেশ্য করে অনুব্রত মণ্ডল বলেন, রাইস মিলের অ্যাকাউন্ট খুলে দিন। তখন বিচারক বলেন, কোন রাইস মিল? উত্তরে অনুব্রত মণ্ডল বলেন, ভোলে ব্যোম রাইস মিল।  চাল কলের ২টো অ্যাকাউন্ট যেন খুলে দেওয়া হয়, শ্রমিকরা টাকা পাচ্ছেন না। ২০০ জন শ্রমিক আছে। জিনিসপত্র নষ্ট হচ্ছে, চুরি হচ্ছে।

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

এরপর বিচারক বলেন, আপনার মুখের কথায় আমি কোনও অ্যাকাউন্ট তো খুলে দেওয়ার নির্দেশ দিতে পারি না। আইনজীবীর মাধ্যমে আবেদন করুন। আপনার এবং CBI দুপক্ষের কথা শুনে সিদ্ধান্ত নেওয়া হবে। ৭ জুন, এই মামলার পরবর্তী শুনানি হবে।অর্ডার কপিতে অনুব্রত মণ্ডলকে সব রকম চিকিৎসা ব্যবস্থা করার জন্য তিহারের জেল সুপারকে নির্দেশ দিয়েছেন বিচারক।

আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget