এক্সপ্লোর

Birbhum: অনুব্রতর খাসতালুকে চলছে কয়লা ‘পাচার’, বীরভূম থেকে উদ্ধার ১৩০ টন কয়লা

Birbhum Coal Smuggling: অনুব্রত মণ্ডলের খাসতালুক বীরভূমে ফের কয়লা পাচার অভিযোগ উঠল। দু’ দিনে ৪ জায়গায় ১৩০ টন কয়লা উদ্ধার করল পুলিশ।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: বীরভূমের (Birbhum) দু’ দিনে ৪ জায়াগায় ১৩০ টন কয়লা উদ্ধার করল পুলিশ (Police)। কয়লা পাচার (Coal Smuggling) ও বেআইনিভাবে মজুতের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কয়লা কোথায় পাচারের ছক ছিল? খতিয়ে দেখছে পুলিশ।  

নিয়োগ দুর্নীতি, গরু পাচার থেকে কয়লা পাচার ইস্যুতে রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছে। তদন্তে নেমেছে কেন্দ্রীয় এজেন্সি। গ্রেফতার হচ্ছেন হেভিওয়েটরা। তারপরও অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) খাসতালুক বীরভূমে ফের কয়লা পাচার অভিযোগ উঠল। দু’ দিনে ৪ জায়গায় ১৩০ টন কয়লা উদ্ধার করল পুলিশ।                         

কোথাও বাইকে, কোথাও লরিতে, কোথাও আবার ট্রাক্টরে টন টন কয়লা পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। পুলিশ সূত্রে দাবি, শনিবার সদাইপুরে মোটরবাইকে করে কয়লা নিয়ে যাওয়া হচ্ছিল। সেইসময় তাড়া করে পাচারকারীদের ধরে ফেলে পুলিশ। উদ্ধার হয় প্রায় ৪ টন কয়লা। ওই দিনই নানুরের পালিতপুরে কয়লা বোঝাই ৪টি লরি আটক করা হয়। প্রায় ১০০ টন কয়লা উদ্ধার করে পুলিশ। 

আরও পড়ুন, রাষ্ট্রপতিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে, অখিলের বিরুদ্ধে দিল্লির থানায় অভিযোগ দায়ের লকেটের

এরপর রবিবারেও নলহাটির সরধা গ্রামে অভিযান চালায় পুলিশ।পুলিশ সূত্রে খবর, সেখানেও ট্রাক্টর থেকে প্রায় ১৮ টন কয়লা উদ্ধার করা হয়। সেদিনই কাঁকড়তলাতে এক ইটভাটা ব্যবসায়ী সাগর মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৮ টন কয়লা। কয়লা পাচার ও বেআইনি মজুতের অভিযোগে ৪ জায়গা থেকে ২ দিনে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।                                      

এ প্রসঙ্গে বীরভূম সাংগঠনিক জেলার সহ সভাপতি স্বরূপরতন সিন্হা বলেন, "এটা আইওয়াশ। এর থেকে অনেক বেশী কয়লা পাচার হচ্ছে।" অন্যদিকে, বীরভূমের তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, "বেআইনি কয়লা চালানো যাবে না । সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে।" 

ওই বিপুল পরিমাণ কয়লা কোথা থেকে আসছিল? কোথায় তা পাচারের ছক ছিল? তা খতিয়ে দেখছে পুলিশ।                                         

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
Birbhum Tulu Mondal News: টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
Birbhum Tulu Mondal: জালে টুলুর ম্যানেজার, উদ্ধার ডায়েরি, সেখানে মিলল কাদের নাম? রয়েছে টাকার হিসেবও, কী জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা
জালে টুলুর ম্যানেজার, উদ্ধার ডায়েরি, সেখানে মিলল কাদের নাম? রয়েছে টাকার হিসেবও, কী জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা
Birbhum Tulu Mondal: ৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য
৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget