এক্সপ্লোর

Cow Smuggling: ফের বীরভূমে গরু পাচারের চেষ্টা, ধৃত ১, উদ্ধার ৪৮টি গরু

Birbhum: পুলিশ সূত্রের খবর, বীরভূমের নলহাটির পশুহাটে নিয়ে যাওয়ার জন্য বিহার থেকে আনা হয়েছে গরুভর্তি গাড়ি।

ভাস্কর মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষ, বীরভূম: ফের রাজ্যে গরু পাচারের চেষ্টা। পাচারের আগেই পুলিশের জালে গাড়ির চালক, উদ্ধার গরুও। ঘটনা বীরভূমের, যেখানে এখন গরুপাচার (Cow Smuggling) নিয়েই তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)।

ফের গরু উদ্ধার:
বীরভূমের রামপুরহাটে উদ্ধার হয়েছে ভিনরাজ্য থেকে আনা ৪৮টি গরু। গ্রেফতার করা হয়েছে গরু নিয়ে আসা পিক আপ ভ্যানের চালককে। পুলিশ সূত্রের খবর, বীরভূমের (Birbhum) নলহাটির পশুহাটে নিয়ে যাওয়ার জন্য বিহার থেকে আনা হয়েছে গরুভর্তি গাড়ি।    

গরুপাচার মামলা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য। ওই ঘটনায় তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই। গরু পাচারকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তারও আগে গ্রেফতার হয়েছেন অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন। অনুব্রতর বাড়িতে তল্লাশি চালিয়েছেন সিবিআই আধিকারিকরা। জিজ্ঞাসাবাদ করা হয়েছে অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলকে। গরু পাচার মামলা সংক্রান্ত বিষয়ে জানতে বীরভূমের একাধিক ব্যাঙ্কে গিয়েছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে রয়েছে একাধিক চালকল ও জমি। এমন পরিস্থিতিতে সেই বীরভূমেই ফের গরু পাচারের চেষ্টা।

পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে রামপুরহাটে (Rampurhat) সুড়িছুয়ায় বাংলা-ঝাড়খণ্ড সীমানায় মস্তানমোড়ের কাছে ২টি গরুভর্তি লরি ও একটি পিকআপ ভ্যান আটক করা হয়। ২টি লরির চালক পালিয়ে গেলেও বৈধ কাগজপত্র না থাকায় পিক আপ ভ্যানের চালককে পাকড়াও করা হয়। পুলিশ সূত্রে দাবি, ধৃত চালক জেরায় স্বীকার করেছেন, বিহার থেকে আনা হচ্ছিল গরুভর্তি গাড়ি। গন্তব্য ছিল নলহাটির পশুহাট। ধৃত চালক বিহারের বাঁকা জেলার বাসিন্দা। 

তদন্ত এবং জিজ্ঞাসাবাদ:
গরুপাচার মামলাতেই শুক্রবার শান্তিনিকেতনে সিবিআইয়ের ক্যাম্প অফিসে জিজ্ঞাসাবাদ করা হয় আহমেদপুরের রাইস মিল মালিক, অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত রাজীব ভট্টাচার্যকে। যিনি তৃণমূলের অঞ্চল সভাপতির পদেও রয়েছেন। রাজীবের বিরুদ্ধে তথ্য, তিনি অনুব্রতর স্ত্রীর চিকিত্‍সায় বেশ কয়েক লক্ষ টাকা দিয়েছিলেন। এতে অন্যায় কোথায়, সেই প্রশ্ন তোলেন রাজীব। তিনি বলেন, 'হাসপাতালে ভর্তি থাকা, আশঙ্কাজনক কাউকে টাকা দিয়ে সাহায্য করাটা কি অপরাধ? আমি নিজের পায়ে দাঁড়িয়েছি। আমার টাকা আমি দিয়েছি। জানি, আমাকে ফের ডাকবে ইডি, সিবিআই। আমি আবার যাব। সহযোগিতা করব।'

বিজেপির (BJP) বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা বলেন, 'রাজীব বিভিন্ন ভাবে গরু পাচার মামলায় জড়িত। তাই অনুব্রতকে দেখে ৬৬ লক্ষ টাকা দিয়েছে। তার হিসেব দিতে পারচে না।'

তদন্তে সিআইডিও:
এই মামলায় কেন্দ্রীয় সংস্থাগুলির পাশাপাশি তদন্তে নেমেছে রাজ্য পুলিশের সিআইডিও (CID)। সিবিআই এই মামলায় আগেই গ্রেফতার করেছে ব্যবসায়ী এনামুল হককে। অন্যদিকে এনামুলের ৩ আত্মীয়ের অফিসে দিন দুয়েক আগে তল্লাশি করেছে সিআইডি। সূত্রের খবর, এনামুলের তিন আত্মীয়ের বাড়িতে গিয়ে তাঁদের পাওয়া যায়নি। পরিবারের তরফে জানানো হয়, তাঁরা কর্মসূত্রে বিদেশে রয়েছেন। সিআইডি নোটিস দিয়ে বলেছে, ওই ৩ জন যেন তদন্তকারী অফিসারদের সঙ্গে যোগাযোগ করেন। 

আরও পড়ুন: বেহাল রাস্তায় ভোগান্তি, সারানোর দাবিতে লিফলেট বিলি খোদ পঞ্চায়েত প্রধানের

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?

ভিডিও

Nandigram | মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে সমর্থনের ঘোষণার পরই গ্রেফতার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী
Kalyan Banerjee |
Shankar Ghosh : 'তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলের বিসর্জন হয়ে গিয়েছে', বললেন শঙ্কর ঘোষ | ABP Ananda
ISF News |
Nandigram News | প্রার্থীপদ প্রত্যাহারের আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সঞ্চিতা প্রধান দে-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget