এক্সপ্লোর

Dol Purnima 2022: দোল পূর্ণিমায় রঙিন শান্তিনিকেতন, বিশ্বভারতীর পড়ুয়াদের উদ্যোগে বসন্তোৎসব পালন

Dol Purnima 2022: শুক্রবার, দোল উপলক্ষে, উপাসনা গৃহ থেকে আশ্রম চত্বর পর্যন্ত আয়োজিত হয় প্রভাতফেরির। রঙের উৎসবে মাতোয়ারা সবাই।

আবির ইসলাম, শান্তিনিকেতন (বীরভূম): আজ রঙের উৎসব। একে অপরকে রাঙিয়ে দেওয়ার দিন। দোল পূর্ণিমায় আবিরে রেঙে উঠেছে শান্তিনিকেতন (Shantiniketan)। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (Visva Bharati University) পড়ুয়াদের উদ্যোগে পালিত হচ্ছে বসন্তোৎসব।

শুক্রবার, দোল উপলক্ষে, উপাসনা গৃহ থেকে আশ্রম চত্বর পর্যন্ত আয়োজিত হয় প্রভাতফেরির। রঙের উৎসবে মাতোয়ারা সবাই। দোল উপলক্ষে শান্তিনিকেতনে পর্যটকদের ভিড় জমেছে। আশ্রম চত্বরে বাইরেও চলছে রং খেলা।

রঙের উৎসবে মাতোয়ারা গোটা রাজ্য। জেলায় জেলায় ধরা পড়ছে দোল উৎসব পালনের ছবি। অন্যদিকে হুগলির শ্রীরামপুরে এই সময় পালিত হয় দোল-দুর্গোৎসব। ২১৭ বছর আগে শ্রীরামপুরের দে বাড়িতে দোলের দিন দুর্গাপুজোর সূচনা হয়। পরে পারিবারিক পুজো বারোয়ারির রূপ নেয়। বর্তমানে পুজোর উদ্যোক্তা শ্রীরামপুর পঞ্চাননতলা টাউন ক্লাব।

এছাড়া চিরাচরিত রীতি মেনে বেলুড় মঠে দোল উৎসব পালন করা হচ্ছে। শ্রীরামকৃষ্ণদেবের মন্দিরে মঙ্গলারতির পর অনুষ্ঠানের সূচনা হয়।

শহর কলকাতার একাধিক জায়গায় হচ্ছে দোল উদযাপন। নিউটাউনের (New Town) রবীন্দ্র তীর্থ থেকে মুদিয়ালি ক্লাব (Mudiali Club), বসন্তোৎসব পালিত হচ্ছে দিকে দিকে। সবার রঙে রং মেলানোর দিন। আনন্দে সামিল হতে সকাল থেকেই বহু মানুষের ভিড় জমেছে সর্বত্র। 

আরও পড়ুন: Diamond Harbour: নিজের স্ত্রীকে বন্ধুর সঙ্গে সম্পর্কে জড়াতে বাধ্য করার চেষ্টা এক ব্যক্তির, পুলিশের দ্বারস্থ সেই মহিলা

দোল উৎসব (Dol Purnima 2022) উপলক্ষে মেট্রোর সময়সূচিতে (Kolkata Metro Schedule) পরিবর্তন করা হল। আজ অর্থাৎ শুক্রবার, দুপুর আড়াইটে থেকে শুরু হবে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া গামী মেট্রোর চলাচল।

অন্যদিকে, দোল উপলক্ষে সময়সূচি বদলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রোরও (East West Metro)। দুপুর ৩টে থেকে শুরু হবে ইস্ট ওয়েস্ট মেট্রোর যাতায়াত। দোলের কারণে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে (Sealdah Division) বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। অন্যদিকে হাওড়ায় লোকাল ট্রেন (Howrah Local Train) চলবে রবিবারের সময়সূচি মেনে।

সেরা শিরোনাম

Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতি মামলায় চার্জশিট পেশ, ইস্যু করা DCR-এর প্রায় ৯৯.৬ শতাংশই জাল
টুলু মণ্ডলের DCR জালিয়াতি মামলায় চার্জশিট পেশ, ইস্যু করা DCR-এর প্রায় ৯৯.৬ শতাংশই জাল
Birbhum News: DCR জালিয়াতি-কাণ্ডে গ্রেফতার আরও এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, সদস্য ছিলেন টুলু মণ্ডলের সিন্ডিকেটের
DCR জালিয়াতি-কাণ্ডে গ্রেফতার আরও এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, সদস্য ছিলেন টুলু মণ্ডলের সিন্ডিকেটের
West Bengal News Live Updates: বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
West Bengal News Live Updates: চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?
চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?

ভিডিও

Firhad Hakim: চেতলায় Firhad Hakim-এর পার্টি অফিসের সামনে Mamata-Abhishek-এর ছবি দিয়ে 'বিজয়া সম্মিলনী'
North 24 pargana: উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়, গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ!
Florida Plane Crash: আমেরিকার ফ্লোরিডার, ঘনবসতিপূর্ণ এলাকায় ৯ জন যাত্রীসমেত ভাঙল প্রাইভেট জেট!
Howrah News: জমির দখল ঘিরে বিবাদ, হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি!
Howrah News | জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget