এক্সপ্লোর

Durga Puja 2021: জোরকদমে চলছে প্রস্তুতি, নানুরের হাটসেরান্দী গ্রামের আকর্ষণ পটের দুর্গাপুজো

এই গ্রামেই বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের বাড়ি। সেখানেও হয় দুর্গাপুজো।

গোপাল চট্টোপাধ্যায়, নানুর: করোনার তৃতীয় ঢেউয়ের আতঙ্ক, প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই এসেছে শরৎ। রাজ্যের সর্বত্র দুর্গাপুজোর প্রস্তুতি চলছে। লালমাটির দেশ বীরভূমও ব্যতিক্রম নয়। এই জেলাতেও জোরকদমে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি।

বীরভূমের অন্যান্য অংশের পাশাপাশি নানুরেও চলছে দুর্গাপুজোর প্রস্তুতি। এখানকার অন্যতম আকর্ষণ পটের দুর্গাপুজো। নানুরের হাটসেরান্দী গ্রামে সাতটি দুর্গাপুজো হয় পটের। এই গ্রামে মোট দুর্গাপুজোর সংখ্যা ১৯টি। তার মধ্যে সাতটি পটের। দীর্ঘদিন ধরে চলে আসছে এই প্রথা। গ্রামবাসীরা সবাই এই পুজোয় যোগ দেন। ঐতিহ্য বজায় রাখার জন্য সবাই এগিয়ে আসেন।

হাটসেরান্দী গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, এই গ্রামের মানুষজন অতীতে অত্যন্ত গরিব ছিলেন। তাঁদের পক্ষে মূর্তি এনে পুজো করা সম্ভব হত না। সেই কারণে কোনওরকমে  পটচিত্রের মধ্যে দুর্গা প্রতিমার রূপ দান করে চলত পুজো। সেই প্রথা চলে আসছে কয়েকশো বছর ধরে। এখন এই গ্রামের বাসিন্দাদের আর্থিক অবস্থার উন্নতি হলেও, দীর্ঘদিন ধরে চলে আসা প্রথা কেউ বদলাতে চান না।

এই গ্রামে এরকম পটে দুর্গাপুজোর সংখ্যা সাতটি। গ্রামের বিভিন্ন প্রান্তে মূর্তিপূজক অঘট পুজোর পাশাপাশি রয়েছে এই পট পুজোর প্রচলন। গ্রামের প্রতিটি পট পুজোর জন্য রয়েছে স্থায়ী মন্দির। একচালা কাঠামোর মধ্যে মাটি দিয়ে রং করে তার ওপর তুলির টান দিয়ে তুলে ধরা হয় দুর্গা প্রতিমার রূপ। তবে পট পুজো হলেও পুজোর  রীতিনীতি ও আয়োজনের কোনও ঘাটতি থাকে না। পুজোর সমস্ত আচার-বিধি মেনে চারদিন ধরে চলে পুজো। তারপর বিসর্জন করা হয় এই পট পুজোর প্রতিমাকে।

এই গ্রামে পট পুজোর পাশাপাশি রয়েছে ৯টি মূর্তি পুজো ও তিনটি ঘট পুজো। গ্রামে প্রতিটি মন্দিরের পাশেই রয়েছে শিবমন্দির। গ্রামের অলিতে-গলিতে ছড়িয়ে রয়েছে ১০৭টি শিব মন্দির।

এই গ্রামেই বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের বাড়ি। সেখানেও হয় দুর্গাপুজো। অনুব্রতর বাড়ির পুজোও নানুরের অন্যতম আকর্ষণ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birth Certificate Scam: TMC আমলে SIR চলাকালীন 'বার্থ-ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতি'! কলকাতা থেকে জেলায় পুলিশি অভিযান
TMC আমলে SIR চলাকালীন 'বার্থ-ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতি'! কলকাতা থেকে জেলায় পুলিশি অভিযান
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
West Bengal News Live: বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget