এক্সপ্লোর

Durga Puja 2025: দুর্গাঠাকুর বিসর্জনে বক্স বাজানোকে কেন্দ্র করে সিউড়িতে তুলকালাম, তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ তৃণমূলের

Birbhum News: আহতদের অভিযোগ তাঁরা তৃণমূল নেতা বকুল শেখের সমর্থক এবং তাঁদের মারধর করেছে সিউড়ি দু'নম্বর ব্লকের তৃণমূলেরই সভাপতি নুরুল ইসলামের অনুগামীরা।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • বীরভূমের সিউড়িতে দুর্গা বিসর্জনে বক্স বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ
  • দু'টি তৃণমূল গোষ্ঠী বনাম তৃণমূল সংঘর্ষে আহত চারজন ভর্তি হাসপাতালে
  • খানাকুলে তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে অভিযোগ
  • বিজেপির দাবি, তৃণমূল নেতা মহিলাদের হেনস্থা করায় জনরোষের শিকার

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: সদ্যই সমাপ্ত হয়েছে বাংলার সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja 2025)। ষষ্ঠীতে আগমনের পর এবং বাড়ি ফেরার পালা। জায়গায় জায়গায় শুরু হয়েছে ঠাকুর বিসর্জন। আবারও বছর খানেকের অপেক্ষা। তবে এই বিসর্জনকে কেন্দ্র করেই রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের (Birbhum news) সিউড়ি। দুর্গা বিসর্জনে বক্স বাজানোকে কেন্দ্র করে গ্রামবাসীদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ।

দুর্গা বিসর্জনে বক্স বাজানোই কাল হল। মায়ের বিদায়বেলায় এই বক্স বাজানোকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে উঠল সিউড়ির ভ্রমরকল গ্রাম। গ্রামের মধ্যে তৃণমূল বনাম তৃণমূল সংঘাত। শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। তৃণমূল নেতা বকুল শেখের সমর্থকদের অভিযোগ সিউড়ির দু'নম্বর ব্লকের তৃণমূলেরই সভাপতি নুরুল ইসলামের অনুগামীরা তাঁদের ওপর হামলা করেছে। মারধর করা হয়েছে। ঘটনায় চারজন আহত সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঘটনাটি ঘটেছে সিউড়ি থানার দমদমা গ্রাম পঞ্চায়েতের ভ্রমরকল গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাতে ভ্রমরকল গ্রামে দুর্গা বিসর্জনের শোভাযাত্রা বের হয়েছিল । সেই শোভাযাত্রায় বক্স বাজানোকে কেন্দ্র করে প্রথমে দুই গোষ্ঠীর মধ্যে কথাকাটা, আর মুহূর্তেই তার থেকে শুরু হয় সংঘর্ষ । ঘটনায় আহত হয় ৪ জন। তাদের সিউড়ী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের অভিযোগ তারা সিউড়ি ২নং ব্লকের তৃণমূল নেতা বকুল শেখের সমর্থক এবং তাদের মারধর করেছে সিউড়ি দু'নম্বর ব্লকের তৃণমূল সভাপতি নুরুল ইসলামের অনুগামীরা। শোনা যাচ্ছে এটি কোনও বিক্ষিপ্ত বা নতুন ঘটনা নয়।বহু দিন ধরে এই ব্লকে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হচ্ছে। সেই সংঘর্ষ এবার চরম পর্যায়ে  পৌঁছল। ঘটনার পর গ্রামে সিউড়ি থানার পুলিশ গিয়েছে।

বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল !

ফের রাজনৈতিক উত্তেজনা হুগলির খানাকুলে। মাড়োখানা অঞ্চলের তৃণমূলের অঞ্চল সহ সভাপতিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় তৃণমূল নেতা তথা অঞ্চল সহ সভাপতি বরুন মন্ডলের উপর হামলা করা হয় বলে অভিযোগ। কিল চড় ঘুঁষি দেওয়ার পাশাপাশি লাঠি বাঁশ দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগের তীর বিজেপির দিকে।

যদিও খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের পাল্টা দাবি, এলাকায় মহিলাদের শ্লীলতাহানির চেষ্টা করে ওই তৃণমূল নেতা। তার জেরেই জনরোষের স্বীকার হয়েছেন। ঘটনায় আক্রান্ত তৃণমূল নেতাকে প্রথমে খানাকুল গ্রামীণ হাসপাতাল ও পরে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget