এক্সপ্লোর

Coal Mafia Raju Jha: প্রাসাদোপম বাড়ি, কলকাতায় ফ্ল্যাট, গেস্টহাউস, রেস্তরাঁ, কয়লা মাফিয়া রাজু ঝায়ের বিপুল সম্পত্তির হদিশ

Saktigarh Shootout: দুর্গাপুরের সিটি সেন্টারে একটি হোটেল রয়েছে রাজুর। সেখানে বাণিজ্যিক বহুতলের বিভিন্ন ফ্লোরে নামী সংস্থার ফ্র্যাঞ্চাইজিকে শোরুম ভাড়া দেওয়া রয়েছে।

দুর্গাপুর: শ্যুটআউটে নিহত কয়লা মাফিয়া রাজু ঝায়ের বিপুল সম্পত্তির হদিশ মিলল (Raju Jha)। দুর্গাপুরের বিধাননগরের অভিাজত এলাকায় প্রাসাদোপম বাড়ি রয়েছে তাঁর। রাজু বড় ছেলে সেই বাড়িতে থাকেন বলে খবর। সূত্রের খবর, দুর্গাপুরে এলে রাজুও সেই বাড়িতেই থাকতেন। এ ছাড়াও বিহারেও বাড়ি রয়েছে রাজুর। সেখানে থাকেন তাঁর স্ত্রী এবং ছোট ছেলে। এর পাশাপাশি বাগুইআটি এবং ইএম বাইপাসের ধারেও রাজুর ফ্ল্যাট রয়েছে বলে জানা গিয়েছে (Saktigarh Shootout)।

আগে সিকিওরিটি এজেন্সিও চালাতেন রাজু

দুর্গাপুরের সিটি সেন্টারে একটি হোটেল রয়েছে রাজুর। সেখানে বাণিজ্যিক বহুতলের বিভিন্ন ফ্লোরে নামী সংস্থার ফ্র্যাঞ্চাইজিকে শোরুম ভাড়া দেওয়া রয়েছে। স্টিল টাউনশিপে একটি গেস্ট হাউস নেওয়া রয়েছে ইজারায়। দুর্গাপুরে বিধাননগরের কাছে একটি রেস্তরাঁও রয়েছে রাজুর। দুর্গাপুর বাসস্ট্যান্ডে রয়েছে পরিবহণ অফিস, এই মুহূর্তে যা বন্ধ রয়েছে। তাঁর মালিকানাধীন সংস্থা একসময় আসানসোল দুর্গাপুর থেকে কলকাতায় ভলভো বাস চালাত।  আগে সিকিওরিটি এজেন্সিও চালাতেন রাজু।

পশ্চিম বর্ধমান জেলার অপরাধ-জগতে অত্যন্ত পরিচিত নাম রাজু। কয়লা পাচার, গাঁজা পাচার, বেআইনি অস্ত্র রাখা, তাঁর বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। বেশ কয়কবার জেলও খেটেছেন এই রাজু। ২০০৫ সালে সরযূ উপাধ্যায়ের বেসরকারি পরিবহণ অফিসে কাজ করতেন রাজু। ২০০৬ সালে এরপর কয়লা কারবারে নামেন। পরে আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়ায় তাঁর কারবার ছড়িয়ে পড়ে। 

 কয়লা পাচারের অভিযোগ ২০১১ সালের ৩ জুলাই রাজুকে গ্রেফতার করেছিল রানিগঞ্জ থানা। ২০১৪ সালের ২৬ মে ফের কাঁকসা থানার হাতে তিনি ধরা পড়েন। ২০১৫ সালের ৬ মে কাঁকসায় কয়লা চুরির অভিযোগে গ্রেফতার। ২০১৬ সালের জুন মাসেও কাঁকসা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। তিন মাস পর জামিনে ছাড়া পেয়ে ভিনরাজ্যে চলে গিয়েছিলেন রাজু।

আরও পড়ুন: Babul Supriyo: দিলীপের উপস্থিতিতে হয় ‘ডিল’, রাজুর হোটেলে যাতায়াত ছিল বিজেপি নেতাদের, নিহত কয়লা মাফিয়াকে নিয়ে বিস্ফোরক বাবুল

এর পর ২০১৬ সালে ৬ ডিসেম্বর বাগুইআটি থেকে টাকা পাচারের অভিযোগে ফের রাজুকে গ্রেফতার করে এসটিএফ ।  ২১ ডিসেম্বর ২০২০ বিজেপি-তে যোগদান করেন এই কয়লা মাফিয়া।  বিজেপি-র প্রচারেও অংশ নেন তিনি। ২০২১ সালের ফেব্রুয়ারিতে কয়লা পাচারের অভিযোগে বাঁকুড়া থেকে গ্রেফতার করে সিআইডি। সেই মামলায় জেল থেকে ছাড়া পাওয়ার পর আর রাজনীতির ময়দানে সক্রিয় ছিলেন না রাজু।

সূত্রের খবর, ইলামবাজারের গরুর হাটের মালিক এবং গরু পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত শেখ আবদুল লতিফ বীরভূমের কয়লা কারবার দেখতেন। সেই সূত্রে লতিফের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছিল রাজুর। তাঁর কাছ থেকে সাহায্য নিত রাজু।   

এই রাজুকে বিজেপি-তে (BJP) নেওয়া নিয়ে তাঁর সঙ্গে দলীয় নেতৃত্বের বিরোধ বাধে বলে দাবি করেছেন প্রাক্তন বিজেপি এবং অধুনা তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়র। ট্যুইটারে বাবুল লেখেন,  'রাজু ঝা-কে নিয়েই আজ বিজেপি-র যাঁরা বড় বড় কথা বলছেন, তাঁদের সঙ্গে চূড়ান্ত মতবিরোধ হয় আমার। ঘটা করে রাজুকে বিজেপি-তে যোগদান করিয়েছিলেন কৈলাস বিজয়বর্গীয়। আজ এঁরা বলবেন, 'চিনি না'!'

বাবুল আরও লেখেন, 'রাজুর হোটেল বিজেপি-র বড় বড় নেতারা ব্যবহার করতেন। আর আমাকে বদনাম করতে দুর্গাপুরের রোড শো-তে সব ব্যানারের নিচে 'সৌজন্যে রাজু ঝা' লেখানো হয়েছিল। প্রশ্ন এটাই যে, বিজেপি নেতাদের উপর কেন CBI-ED তল্লাশি হবে না'! বিজেপি-কে ওয়াশিং মেশিন বলেও উল্লেখ করেন বাবুল।

রাজুর বিজেপি সংযোগ নিয়ে সরব বাবুল

বাবুলের দাবি, লক্ষ্মণ নামের এক 'দুষ্টু' বিধায়ক আসানসোলের সভাপতি হওয়ার জন্য সকাল থেকে তাঁর বাড়িতে বসে থাকতেন। সেই লক্ষ্মণ ছিলেন কৈলাসের আশীর্বাদধন্য। বিজেপি এবং দিলীপ ঘোষের সঙ্গে রাজুর বিষয়টিতে মধ্যস্থতা করেন বলে দাবি বাবুলের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Election Jalpaigur 2021: জলপাইগুড়িতেও ২১ এ ছিল গেরুয়া ঝড় ! ২৬-এ কি রংবদলের সম্ভাবনা? ফিরে দেখা ভোটের ফল
জলপাইগুড়িতেও ২১ এ ছিল গেরুয়া ঝড় ! ২৬-এ কি রংবদলের সম্ভাবনা? ফিরে দেখা ভোটের ফল
News Live Updates : 'এই সরকার আর মাত্র ৬ সপ্তাহ আছে' : শুভেন্দু অধিকারী
'এই সরকার আর মাত্র ৬ সপ্তাহ আছে' : শুভেন্দু অধিকারী
West Bengal Assembly Election : ভোটের তারিখ নিয়ে বড় দাবি শুভেন্দুর, কমিশনের কাছে ক'দফায় ভোট চাইল সব বিরোধীরা?
ভোটের তারিখ নিয়ে বড় দাবি শুভেন্দুর, কমিশনের কাছে ক'দফায় ভোট চাইল সব বিরোধীরা?
Gyanesh Kumar: ডিএম, এসপিদের সঙ্গে বৈঠকের শুরুতেই তীব্র ভর্ৎসনা জ্ঞানেশ কুমারের,
ডিএম, এসপিদের সঙ্গে বৈঠকের শুরুতেই তীব্র ভর্ৎসনা জ্ঞানেশ কুমারের, "গাফিলতি দেখলে রেয়াত নয়.." ! কাদেরকে হুঁশিয়ারি ?

ভিডিও

India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ২ : পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ আমজনতার হেঁসেলেও । ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
HooliGaanIsm: '৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
'৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
Shreya Ghoshal: গানের দুনিয়ায় পুরুষদের সমান সুযোগ পান না নারীরা? বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন শ্রেয়া ঘোষাল
গানের দুনিয়ায় পুরুষদের সমান সুযোগ পান না নারীরা? বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন শ্রেয়া ঘোষাল
IND vs NZ Ahmedabad Final Live: যা পারেনি কোনও দল, তাই করে দেখাল ভারত, টি-২০ বিশ্বকাপে পরপর দুবার খেতাব, লাইভ আপডেট
যা পারেনি কোনও দল, তাই করে দেখাল ভারত, টি-২০ বিশ্বকাপে পরপর দুবার খেতাব, লাইভ আপডেট
Best Stocks To Buy : সোমবার কি ঘুরে দাঁড়াবে নিফটি ? ব্রোকারেজ দিচ্ছে সেরা ৩টি স্টকের হদিশ
সোমবার কি ঘুরে দাঁড়াবে নিফটি ? ব্রোকারেজ দিচ্ছে সেরা ৩টি স্টকের হদিশ
Stock market Update:  ইরান-ইজরায়েল যুদ্ধের আঁচ দালাল স্ট্রিটে, ৪ দিনেই ২১,০০০ কোটি টাকা তুলে নিলেন বিদেশি বিনিয়োগকারীরা
 ইরান-ইজরায়েল যুদ্ধের আঁচ দালাল স্ট্রিটে, ৪ দিনেই ২১,০০০ কোটি টাকা তুলে নিলেন বিদেশি বিনিয়োগকারীরা
Royal Enfield Guerrilla 450 : রয়্যাল এনফিল্ড প্রেমীদের জন্য বড় চমক ! আসছে নতুন Guerrilla 450; জেনে নিন ফিচার ও সম্ভাব্য দাম
রয়্যাল এনফিল্ড প্রেমীদের জন্য বড় চমক ! আসছে নতুন Guerrilla 450; জেনে নিন ফিচার ও সম্ভাব্য দাম
Gold Price Prediction : রেকর্ড উচ্চতা থেকে ১৯,০০০ টাকা সস্তা সোনা ! মার্কিন-ইরান যুদ্ধের আবহে এটাই কি কেনার সেরা সময়?
রেকর্ড উচ্চতা থেকে ১৯,০০০ টাকা সস্তা সোনা ! মার্কিন-ইরান যুদ্ধের আবহে এটাই কি কেনার সেরা সময়?
Stock Market Prediction : সোমবার নিয়ে ভয়ে কাঁপছে বাজার, এবার ২৪,৩০০ পয়েন্টের নীচে নামবে নিফটি ? কী বলছে গিফট নিফটি
সোমবার নিয়ে ভয়ে কাঁপছে বাজার, এবার ২৪,৩০০ পয়েন্টের নীচে নামবে নিফটি ? কী বলছে গিফট নিফটি
Embed widget