এক্সপ্লোর

Birbhum News: 'তোমাদের দেখে লজ্জা লাগে,' বিশ্বভারতীর আন্দোলনকারী পড়ুয়াদের ধমক অধ্যাপকের

Student Protest: একদল পড়ুয়ার দাবি, অনলাইনেই পরীক্ষার ব্যবস্থা করতে হবে। আরেকদল পড়ুয়ার দাবি, অনলাইনের কোনও প্রয়োজন নেই। অফলাইন পরীক্ষা দিতে তাদের কোনও আপত্তি নেই।

আবীর ইসলাম, বীরভূম: অনলাইনে পরীক্ষার (Online Exam) দাবিতে পড়ুয়াদের বিক্ষোভ অব্যাহত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (Visva-Bharati University)। বিক্ষোভকারীদের কড়া ধমক দিলেন এক অধ্যাপক। তবে গতকাল অফলাইন পরীক্ষা না হতে পারলেও, এদিন তা হয়েছে। বিশ্বভারতী কর্তৃপক্ষ (Visva-Bharati University) জানিয়েছে, অনলাইনে পরীক্ষা নেওয়ার কোনও প্রশ্নই নেই। 

দু’পক্ষের বাদানুবাদ: একদল পড়ুয়ার দাবি, অনলাইনেই পরীক্ষার ব্যবস্থা করতে হবে। আরেকদল পড়ুয়ার দাবি, অনলাইনের কোনও প্রয়োজন নেই। অফলাইন পরীক্ষা দিতে তাদের কোনও আপত্তি নেই। বুধবার সকালে এনিয়েই দু’পক্ষের বাদানুবাদ, ধস্তাধস্তিতে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চত্বর।

এই পরিস্থিতির মধ্যেই পল্লি শিক্ষাভবনের গেটের তালা ভেঙে ফেলেন অফলাইনে পরীক্ষা দিতে ইচ্ছুক এক পড়ুয়া। শুধু পল্লি শিক্ষাভবনেই নয়। উত্তেজনা ছড়ায় শিক্ষাভবনের সামনেও। এখানে বিক্ষোভকারী পড়ুয়াদের কড়া ধমক দেন এক অধ্যাপক।

নারায়ণচন্দ্র মণ্ডল, উদ্ভিদবিদ্যার অধ্যাপক বলেন, 'তোমাদের অভিভাবকদের জানানো হবে। তোমাদের বাবা-মা জানুক যে, আমাদের ছেলেরা পরীক্ষা দিচ্ছে না। আমব্রেলা পার্টি তৈরি হয়েছে এখানে। বিশ্বভারতীর ছেলে এত গাধা ছেলে নয়। পরীক্ষা দিয়ে এখানে ভাল ছেলেরা আসে। আমাদের সন্দেহ আছে যে, তোমরা তা করেছ। লজ্জা লাগে আমাদের।'

এ দিন বিশ্বভারতীর স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ভুটানি ভাষা ও পদার্থবিদ্যার চূড়ান্ত বর্ষের পরীক্ষা ছিল।তার আগে এভাবেই উত্তপ্ত হয় শিক্ষাঙ্গন। অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভকারী পড়ুয়াদের ধমক দেওয়ার পরই, একদল পড়ুয়াকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢোকেন ওই অধ্যাপক। এরপরই নিরাপত্তারক্ষীদের সাহায্যে বিশ্ববিদ্যালয়ে ঢোকেন একদল পড়ুয়া।

সোমবার থেকে অফলাইন পরীক্ষা শুরু হয়েছে বিশ্বভারতীতে। আর সেদিন থেকেই অনলাইনের দাবিতে চলছে পড়ুয়াদের একাংশের বিক্ষোভ। যার জেরে মঙ্গলবার কোনও পরীক্ষা না হলেও, এদিন তা অবশ্য হয়। এদিকে নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক ফের জানিয়েছেন, 

ছুটি বাতিল করে ক্লাস করার সময় দেওয়া হয়েছিল। তাই সমস্ত পরীক্ষাই অফলাইনেই হবে। যাঁরা অফলাইনে পরীক্ষা দেবেন না, তাঁদের অকৃতকার্য হিসেবে দেখানো হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Tulu Mondal: ৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget