এক্সপ্লোর

Rampurhat Fire : 'তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্র চলছে' রামপুরহাটের ঘটনায় বললেন কুণাল

Rampurhat Fire : বীরভূমের রামপুরহাটে আগুনে পুড়ে মৃত্যুর ঘটনা নিয়ে ট্যুইট করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। গঠন করা হয়েছে জ্ঞানবন্ত সিং, মীরাজ খালিদ ও সঞ্জয় সিং-কে নিয়ে ৩ সদস্যর সিট।

কলকাতা : তৃণমূলের উপপ্রধান খুনের পরই অগ্নিগর্ভ রামপুরহাটের বকটুই গ্রাম। অন্তত ১০টি বাড়িতে আগুন। স্থানীয় সূত্রে খবর, উপপ্রধানের খুনের পর এলাকায় তাণ্ডব চালায় তাঁর অনুগামীরা।
মৃতের সংখ্যা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। দমকলের দাবি, ১০ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। হাসপাতাল সূত্রে দাবি, মৃত্যু হয়েছে ৯ জনের। তার মধ্যে ২ শিশু ও ৬ মহিলা রয়েছে। এই পরিস্থিতিতে বিক্ষোভে ফেটে পড়েছেন রাজ্যের বিরোধীরা। এই ঘটনার পিছনে কারণ ঠিক কী, তা তদন্ত করতে সিট গঠন করা হয়েছে নবান্নে জরুরি বৈঠকের পরই। 

'শান্ত বাংলাকে অশান্ত করার উদ্দেশেই এই ঘটনা ঘটানো'
এরপর বীরভূমের রামপুরহাটে আগুনে পুড়ে মৃত্যুর ঘটনা নিয়ে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, ' রাজ্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে দ্রুত। এরপরও রাজ্যপালের তরফে একটি অনভিপ্রেত ট্যুইট ও কোনও কোনও রাজনৈতিক দলের ভাষণ দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র করেই প্রথমে ভাদু শেখকে হত্যা ও পরে রাতের অন্ধকারে এই ঘটনা ঘটানো হয়েছে তৃণমূল কংগ্রেসকে টার্গেট করে করা হয়েছে। শান্ত বাংলাকে অশান্ত করার উদ্দেশেই এই ঘটনা ঘটানো। '

তিনি সকালে টুইটারে লেখেন, ' রামপুরহাটের ঘটনায় OC-কে ক্লোজ করা হয়েছে। অপসারিত করা হয়েছে SDPO-কে। গঠন করা হয়েছে জ্ঞানবন্ত সিং, মীরাজ খালিদ ও সঞ্জয় সিং-কে নিয়ে ৩ সদস্যর সিট। যথাযথ তদন্ত হবে। দুর্ঘটনা, না আগের খুনের প্রতিক্রিয়া, না ষড়যন্ত্র, সবটা খতিয়ে দেখা হবে। তবে এই আগুনের ঘটনায় রাজনীতি নেই।  ' 

 

কুণাল ঘোষের ট্যুইট
সেইসঙ্গেই তিনি আরেকটি ট্যুইটে লেখেন, ' রামপুরহাটে আগুনে মৃত্যু। দুঃখের। অবাঞ্ছিত। কিন্তু এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। স্থানীয় গ্রাম্য বিবাদ।' 

অন্যদিকে, বীরভূমে রামপুরহাটে আগুনে মৃত্যুর ঘটনায় আজ বিধানসভায় বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়করা। প্রশ্নোত্তরপর্ব শেষের পর বিজেপি বিধায়করা মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেন।  এরপর এ নিয়ে হই হট্টগোলের মধ্যে তাঁরা ওয়াকআউট করেন। বিধানসভা কক্ষের বাইরে এসে মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করেন বিজেপি বিধায়করা।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: ৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য
৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget