এক্সপ্লোর

Rampurhat Train Accident : ফের দুর্ঘটনা ! রামপুরহাটে লেভেল - ক্রসিং পার হতে গিয়েই গাড়ির চালক দেখলেন সামনেই ট্রেন, সজোরে ধাক্কা

একসপ্তাহও কাটল না। রামপুরহাটের রাজগ্রামে গেটবিহীন লেভেল ক্রসিংয়ে গাড়িতে ধাক্কা মারল মালগাড়ি।

ভাস্কর মুখোপাধ্যায় , বীরভূম : গত রবিবার খড়দায় লেভেল ক্রসিংয়ে আটকে পড়া গাড়িকে ধাক্কা মারে ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস। ভয়াবহ সেই দৃশ্যে বুক কেঁপে উঠেছিল সকলের।দুর্ঘটনার অভিঘাতে দুমড়ে মুচড়ে যায় একটি বড় গাড়ির পিছনের অংশ। সামান্য ক্ষতি হয়েছে তার আগেই আটকে পড়া আরেকটি গাড়িরও। তারপর একসপ্তাহও কাটল না। রামপুরহাটের রাজগ্রামে গেটবিহীন লেভেল ক্রসিংয়ে গাড়িতে ধাক্কা মারল মালগাড়ি।

স্থানীয় সূত্রের খবর, ওই লেভেল ক্রসিংয়ে কোনও গেট ছিল না। তাই গাড়ির ড্রাইভাররাই দুদিক দেখে নিয়ে পার হতেন। এক্ষেত্রেও ঘটেছিল ঠিক তাই। তিনি গাড়ি নিয়ে উঠে পড়েছিলেন লাইনের উপর। বিপদ আঁচ করে আগেভাগে গাড়ি ছেড়ে পালিয়ে যান তিনি। উপস্থিত বুদ্ধি ও ভাগ্যের জোরে রক্ষা পান গাড়িচালক।

বৃহস্পতিবার রাতে রাজগ্রামে গেটবিহীন লেভেল ক্রসিং পার হচ্ছিল একটি গাড়ি। গাড়ি যখন রেললাইনের ওপরে, তখনই ছুটে আসে মালগাড়ি। তা দেখতে পেয়ে গাড়ি থামিয়ে নেমে পড়েন চালক। গাড়িতে ধাক্কা মেরে বেরিয়ে যায় মালগাড়ি। গত রবিবার ঠিক এভাবেই খড়দায় লেভেল ক্রসিংয়ে আটকে পড়া একটি গাড়িতে ধাক্কা মারে ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস। এবার গেটবিহীন লেভেল ক্রসিংয়ে গাড়িতে ধাক্কা মারল মালগাড়ি। 

তবে খড়দার ঘটনাটা ছিল একটু আলাদা। সেদিন, খড়দা আর সোদপুর স্টেশনের মাঝে ৯ নম্বর লেভেল ক্রসিং বন্ধ হচ্ছিল। অভিযোগ, সেই সময় বিটি রোডের দিক থেকে রহড়াগামী দু'টি গাড়ি সিগন্যাল না মেনেই তড়িঘড়ি রেললাইনে উঠে পড়ে। অথচ অন্য প্রান্তের গেট বন্ধ হয়ে যাওয়ায় ট্রেনের সিগন্যাল সবুজ হয়ে যায়। সেই সময় খড়দা স্টেশন ছেড়ে আসছিল ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস। লেভেল ক্রসিংয়ের ওপর চার নম্বর রেল লাইনের ধারে আটকে পড়া স্করপিওটিকে ধাক্কা মারে সেটি। স্করপিওর ধাক্কায় সরে যায় পাশে দাঁড়িয়ে থাকা ইন্ডিকা গাড়িটিও। 

মাসখানেক আগেই শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালগাড়ির ধাক্কায় চলে গিয়েছে ৮টি প্রাণ। আর গতকাল, বৃহস্পতিবারই, দুপুরে উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয় চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস। ১০টি কামরা লাইনচ্যুত হয়ে মৃত্যু হয় তিনজনের। তারপরেও কেন আরও সতর্কতা অবলম্বন করা হচ্ছে না? কেনই বা লেভেল ক্রসিং পেরোনোর সময় বাড়তি সতর্কতা অবলম্বন করছেন না গাড়িচালকরা? আর কবে ফিরবে হুঁশ? 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ঘোলায় পানশালার বাইরে দুই গোষ্ঠীর মারপিট, ভাইকে বাঁচাতে গিয়ে খুন হয়ে গেলেন দাদা
ঘোলায় পানশালার বাইরে দুই গোষ্ঠীর মারপিট, ভাইকে বাঁচাতে গিয়ে খুন হয়ে গেলেন দাদা
West Bengal News Live Updates: চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?
চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?
Birbhum News:কিল-ঘুষি-কষিয়ে থাপ্পড়, কোমরে দড়ি বেঁধে বীরভূমের রাস্তায় ঘোরানো হল তৃণমূলের নেতাকে
কিল-ঘুষি-কষিয়ে থাপ্পড়, কোমরে দড়ি বেঁধে বীরভূমের রাস্তায় ঘোরানো হল তৃণমূলের নেতাকে
Birbhum: সিউড়িতে রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হলো SUCI-র স্টল
সিউড়িতে রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হলো SUCI-র স্টল

ভিডিও

Election in Tollywood :
Indranil Sen Arrested : গ্রেফতার ইন্দ্রনীল সেন, এবার লালবাজারের স্ক্যানারে তাঁর স্ত্রী
Suchetan Bhattacharya:
Indranil Sen Arrested |
Firhad Hakim : গদ্দার পোস্টারের পর এবার ফিরহাদ হাকিমের বিরুদ্ধে পড়ল নিখোঁজ পোস্টার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
Amit Shah : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Embed widget