এক্সপ্লোর

Rampurhat Violence : একাধিক রাজনৈতিক নেতা ও আধিকারিকের নাম, সিবিআইয়ের নজরে ভাদুর ৩ ডায়েরি

Rampurhat Violence : তৃণমূলের উপপ্রধান ভাদু শেখকে খুনের, হাড় হিম করা সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সামনে এসেছে। কিন্তু, এই খুনের নেপথ্যে কারা?

প্রকাশ সিন্হা ও পার্থপ্রতিম ঘোষ, রামপুরহাট : রামপুরহাটকাণ্ডের (Rampurhat Violence) তদন্তে এবার সিবিআইয়ের (CBI) নজরে নিহত ভাদু শেখের তিনটে ডায়েরি। রবিবার রাতে ভাদু শেখের বাড়িতে তল্লাশি চালিয়ে তিনটে ডায়েরি উদ্ধার করেন গোয়েন্দারা। সিবিআই সূত্রে দাবি, এই ডায়েরিগুলোতে ভাদু শেখ টাকা পয়সার লেনদেনের তথ্য লিখে রাখতেন। এর থেকে খুনের কারণ সম্পর্কে সূত্র মিলতে পারে।

তৃণমূলের উপপ্রধান ভাদু শেখকে খুনের, হাড় হিম করা সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সামনে এসেছে। কিন্তু, এই খুনের নেপথ্যে কারা? খুনের কারণ কী? সেবিষয়ে সূত্র পেতে, সিবিআইয়ের নজর এখন ভাদুর তিনটে ডায়েরির দিকে। যা উদ্ধার হয়েছে তাঁর বাড়ির গুদাম থেকে।

ভাদু শেখের খুনের তদন্তে রবিবার রাতে তাঁর বাড়িতে তিন ঘণ্টা ধরে তল্লাশি চালান সিবিআইয়ের গোয়েন্দারা। সিবিআই সূত্রে দাবি, ভাদু শেখের বাড়ির গুদাম থেকে তিনটে ডায়েরি পাওয়া গেছে। এর মধ্যে দু’টো বড় ডায়েরি এবং একটা পকেট ডায়েরি। সবুজ, কালো এবং বাদামি রঙের এই তিনটে ডায়েরিতে ভাদু সমস্ত টাকা পয়সার হিসেব লিখে রাখতেন। অর্থাৎ তিনি কাকে কবে কত টাকা দিয়েছেন, সেই সব তথ্য এই তিনটে ডায়েরিতে ছিল। 

সিবিআই সূত্রে দাবি, এই ডায়েরিতে একাধিক রাজনৈতিক নেতা ও আধিকারিকের নাম আছে। ভাদুর অনেক সহযোগীর নামও ডায়েরিতে রয়েছে বলে সিবিআই সূত্রে দাবি। তদন্তকারীরা মনে করছেন, সম্প্রতি কারও সঙ্গে ভাদুর বড় অঙ্কের টাকা লেনদেন হয়েছিল কিনা, কিংবা ভাদুর খুনের নেপথ্যে আর্থিক বিবাদ রয়েছে কিনা সে বিষয়ে ডায়েরি থেকে সূত্র মিলতে পারে। 

সিবিআই সূত্রে দাবি, ভাদু শেখের ডায়েরিতে নাম আছে, এমন ১৭ জনকে আপাতত চিহ্নিত করা হয়েছে। ডায়েরি থেকে তথ্য সংগ্রহের জন্য বিশেষ টিম তৈরি করেছে CBI। 

এর আগে সারদাকাণ্ডের তদন্তের সময়ও, সিবিআই সূত্র মারফত একটি ডায়েরির উদ্ধারের দাবি করা হয়। সাহারাকাণ্ড সামনে আসার পর, সংসদের বাইরে ডায়েরি হাতে বিক্ষোভ দেখিয়েছিলেন তৃণমূল সাংসদরা।

তাঁরা দাবি করেন, একটি লাল ডায়েরিতে নাকি বিভিন্ন লোককে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছিলেন সাহারা কর্তা সুব্রত রায়। এবার রামপুরহাটে তৃণমূলের উপপ্রধান খুনেও উঠে এল ডায়েরির কথা। কিন্তু, শেষমেশ এই ডায়েরি থেকে কি কোনও সূত্র মিলবে? সেই উত্তর দেবে সময়।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget