এক্সপ্লোর

Birbhum: বর্ধমান থেকে উদ্ধার বোলপুর থেকে নিঁখোজ মা ও ২ শিশু

Birbhum News: গত ৮ তারিখ শিশু দুটির মা বোলপুরে আসে এবং বাচ্চা দুটিকে নিয়ে বর্ধমান চলে যায়। বোলপুর থানার পুলিশ শিশু দুটির বাবাকে সঙ্গে নিয়ে বর্ধমানে গিয়ে রবিবার রাতে শিশু দুটিকে উদ্ধার করে।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: বোলপুর (Bolpur) থেকে হারিয়ে (Missing) গিয়েছিল ২টি শিশু। সঙ্গে ছিল তাদের মাও। অবশেষে ৩ জনকেই উদ্ধার (Rescue) করা গেল। বর্ধমান (Burdwan) থেকে খুঁজে পাওয়া গিয়েছে তাদের। শিশু (Kid) দুটোর মায়ের ফোনের গতিপথ নির্ধারণ করে অবশেষে গিয়ে তাদের উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২রা অক্টোবর  শিশু দুটির মা বোলপুরের সুরশ্রীপল্লী বাড়ি থেকে পালিয়ে যায়। সে বর্ধমানে থাকছিল। গত ৮ তারিখ শিশু দুটির মা বোলপুরে আসে এবং বাচ্চা দুটিকে নিয়ে বর্ধমান চলে যায়। বোলপুর থানার পুলিশ শিশু দুটির বাবাকে সঙ্গে নিয়ে বর্ধমানে গিয়ে রবিবার রাতে শিশু দুটিকে উদ্ধার করে। তাদের বোলপুর ফিরিয়ে আনা হয়েছে। কিন্তু কেন এমনটা করেছিল সেই মহিলা, তা এখনও সঠিকভাবে জানা যায়নি। তদন্ত করছে স্থানীয় পুলিশ।

এদিকে, হুগলির জাঙ্গিপাড়ায় নিখোঁজ নাবালিকার রহস্যমৃত্যুর ঘটনায় তুলকালাম। জেলা কংগ্রেস নেতৃত্বকে মৃত নাবালিকার বাড়িতে যেতে বাধা স্থানীয়দের। কংগ্রেস নেতাদের রীতিমতো তাড়া করেন তাঁরা। স্থানীয়দের দাবি, মৃত্যু নিয়ে তাঁরা রাজনীতি চান না। কুত্সার রাজনীতি চায় না মানুষ, আক্রমণ তৃণমূলের। কংগ্রেসের প্রতিক্রিয়া এখনও মেলেনি। পাশাপাশি, এদিন জাঙ্গিপাড়া থানায় যায় বিজেপির প্রতিনিধিদল। নাবালিকাকে ধর্ষণ করে খুনের আশঙ্কা প্রকাশ বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের।

হুগলির জাঙ্গিপাড়ায় নিখোঁজ নাবালিকার রহস্যমৃত্যু: অন্যদিকে, মৃত নাবালিকার পরিবারের দাবি, দশমীর দিন সাইকেল নিয়ে বেরিয়েছিল ১২ বছরের বালিকা। দেহ উদ্ধার হলেও তার সাইকেলের খোঁজ মেলেনি। পুলিশ সূত্রে খবর, যেখান থেকে দেহ উদ্ধার হয়েছে, সেখানে তথ্য প্রমাণের জন্য তল্লাশি শুরু হয়েছে। আজ সকাল থেকে আশপাশের জলাশয়ে ডুবুরি নামিয়ে খোঁজ সাইকেলের চালাচ্ছে হুগলি জেলা গ্রামীণ পুলিশ। ড্রোন উড়িয়েও চলছে তল্লাশি। পাশাপাশি, পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে নাবালিকার মৃত্যুর কারণ।

এদিন দেহ উদ্ধারের ধুন্ধুমার কাণ্ড ঘটে। ঘটনাস্থলে প্রথমে যান কংগ্রেসের নেতৃত্ব। কিন্তু নাবালিকার বাড়িতে যাওয়ার আগেই তাঁদের বাধা দেওয়া হয়। রুখে দাঁড়ান গ্রামবাসীরা। রীতিমতো তেড়ে যান তাঁরা। স্থানীয়দের সাফ কথা, এই মৃত্যু নিয়ে কোনওরকম রাজনীতি চান না তাঁরা। বাধার মুখে শেষপর্যন্ত পড়ে কংগ্রেস নেতৃত্ব চলে যান। এক গ্রামবাসীর কথায়, "আমরা কোনও রাজনীতি চাই না। এসপি এই কেসের দায়িত্ব নিয়েছেন। উনিই দেখছেন।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Tulu Mondal: আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget