এক্সপ্লোর

Anubrata Mondal:অনুব্রতর বিরুদ্ধে মামলা, শিবঠাকুর মণ্ডলকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল তৃণমূল

TMC Suspends Shiv Thakur Mondal:অনুব্রতর বিরুদ্ধে মামলার পর শিবঠাকুর মণ্ডলকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল তৃণমূল। দুবরাজপুরে দলের কর্মী শিবঠাকুরকে সাসপেন্ডের সিদ্ধান্ত ঘোষণা তৃণমূলের বীরভূম জেলা সহ-সভাপতির।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: অনুব্রত মণ্ডলকে (Anubrta Mondal) বিরুদ্ধে মামলার পর শিবঠাকুর মণ্ডলকে (Shiv Thakur Mondal) সাসপেন্ড (suspend) করার সিদ্ধান্ত নিল তৃণমূল (TMC)। দুবরাজপুরে (dubrajpur) দলের কর্মী শিবঠাকুর মণ্ডলকে তৃণমূল থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত, জানালেন তৃণমূলের বীরভূম জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়।

কেন সাসপেন্ড করা হল?
দলের কর্মী হয়ে তিনি যে ভাবে জেলা তৃণমূল সভাপতির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন, তা নিন্দনীয়। জানান তৃণমূলের বীরভূম জেলা সহ সভাপতি। সেটি মাথায় রেখেই এই সাসপেনশনের সিদ্ধান্ত। এই প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। মলয় আরও জানান, যেহেতু অনুব্রতর পুলিশি হেফাজত হয়েছে তিনি দুবরাজপুর থানাতেই থাকবেন। হাসপাতালে নিয়ে যাওয়ার কোনও পরিকল্পনা নেই তাঁকে। প্রাথমিক ভাবে শোনা যাচ্ছিল, হয়তো সিউড়ি হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে অনুব্রতকে। তার প্রেক্ষিতেই অবস্থান স্পষ্ট করলেন মলয় মুখোপাধ্যায়। 

কী বলছেন শিবঠাকুর?
'আমি যখন প্রথম বালিগুড়ি পঞ্চায়েত প্রধান এবং যুব সভাপতি হই, আড়াই বছর হতেই আমার বিরুদ্ধে অনাস্থা এনে সরিয়ে দেওয়া হয়েছিল', দাবি শিবঠাকুরের। তাঁর অভিযোগ, 'কেষ্টদা'-ই তাঁকে সরিয়ে দিতে বলেন। কিন্তু গত বিধানসভা নির্বাচনে তিনি অন্য দলে চলে যাওয়ার কথা ভাবলে গণ্ডগোল শুরু হয়। অভিযোগ, তাঁকে দুবরাজপুরের দলীয় অফিসে ডেকে পাঠান অনুব্রত। গলা টিপে ধরে বলেন, 'তুই অন্য দলে কেন যাবি?' শিবঠাকুরের দাবি, তাঁকে প্রাণে মারার চেষ্টা করেছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। সেই সময় হাত-পা ধরে বাড়ি ফিরে এলেও বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করেছিলেন। গরুপাচার মামলায় অনুব্রত জেলবন্দি হতেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। সেই মামলাতেই ৭ দিনের পুলিশি হেফাজত হয়েছে অনুব্রতর। সাসপেন্ড করা হল শিবঠাকুরকেও।   

গরু পাচার মামলা...
অন্য দিকে গরুপাচার মামলায় রাজ্য় ছেড়ে এবার ভিনরাজ্য়ের পথে যেতে হতে পারে অনুব্রত মণ্ডলকে। ধোপে টিকল না সওয়াল। তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার ছাড়পত্র পেল ED। দিল্লির আদালতে বড় ধাক্কা খেলেন অনুব্রত। তাঁর নামে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছে দিল্লির আদালত। বর্তমানে আসানসোল জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। দিল্লি রাউস অ্যাভিনিউ কোর্টের জারি করা প্রোডাকশন ওয়ারেন্ট সেখানেই জমা দেবে ইডি। তার ভিত্তিতে নির্দিষ্ট আদালতে অনুব্রত মণ্ডলকে পেশ করা হবে। তবে চাইলে, দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টেও আবেদন করতে পারেন অনুব্রত মণ্ডল

আরও পড়ুন:'তিহারে একটু বিহার করে আসুন', অনুব্রতকে নিয়ে প্রতিক্রিয়া সুকান্ত-র

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Tulu Mondal: ৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget