এক্সপ্লোর

Visva Bharati:ইউনেস্কোর হেরিটেজ সম্মান পাওয়ার পরেও তরজা অব্যাহত শান্তিনিকেতনে

UNESCO Heritage: ইউনেস্কোর হেরিটেজ সম্মান পাওয়ার পরেও শান্তিনিকেতনকে কেন্দ্র করে তরজা অব্যাহত। সম্মান-বিতর্কে আশ্রমিক ও প্রাক্তনীদের একাংশকে জঞ্জাল বলে আক্রমণ করেছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।

ভাস্কর মুখোপাধ্যায় ও বিজেন্দ্র সিংহ, শান্তিনিকেতন: ইউনেস্কোর হেরিটেজ সম্মান পাওয়ার পরেও শান্তিনিকেতনকে কেন্দ্র করে তরজা অব্যাহত। সম্মান-বিতর্কে আশ্রমিক ও প্রাক্তনীদের একাংশকে জঞ্জাল বলে আক্রমণ করেছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। পাল্টা উপাচার্যকে নিশানা করে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পড়েছে পোস্টার। বিতর্কে জড়িয়েছে রাজনীতিও।

কী ঘিরে বিতর্ক?
বাংলার গর্ব শান্তিনিকেতনের মুকুটে জুড়েছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের পালক। আনন্দের অন্ত নেই শান্তিনিকেতনের পড়ুয়া, অধ্যাপক, শিক্ষাকর্মী থেকে আশ্রমিক, প্রাক্তনীদের। কিন্তু, এই আনন্দের তাল কাটল কিছু বিতর্কিত মন্তব্য এবং পোস্টারের জেরে! সোমবার বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে শিল্পমেলার উদ্বোধন করতে গিয়ে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী আশ্রমিক ও প্রাক্তনীদের একাংশকে জঞ্জাল বলে আক্রমণ করেন। সরাসরি কারও নাম না করলেও, অনেকেই মনে করছেন, এর নেপথ্যে রয়েছে আশ্রমিক ও ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুরের একটি মন্তব্য। তিনি বলেছিলেন, 'অত্যন্ত আনন্দের বিষয়। খুব ভাল লাগছে শুনে। কিন্তু, আশা করি আমরা এই যে বড় সম্মান দেখানো হল, সেটা উপযুক্ত হয়ে উঠতে পারব। সেই সম্বন্ধে আজকাল মাঝেমাঝে সন্দেহ জাগে। তো আশা করি বিশ্বভারতী যে এই বিরাট সম্মান পেল, তার উপযুক্ত হয়ে উঠতে পারবে।' 
এদিন বিদ্যুৎ চক্রবর্তী বলেন, 'অনেকে বলেছেন, যারা নিজেদের আশ্রমিক এবং রাবীন্দ্রিক বলে দাবি করেন, যে এটা কি বিশ্বভারতী টিকিয়ে রাখতে পারবে? তার মানে প্রথমেই নেতিবাচক ভাবনাচিন্তা। তার মানে এই সমালোচকের যে দৃষ্টিতে দেখা, অর্থাৎ এটা হওয়াতে তাঁরা খুশি হননি। এখানে কৃতিত্ব সবারই।' শুধু বাগযুদ্ধেই শেষ নয়। এদিন ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় দেখা যায় উপাচার্য-কে আক্রমণ করে সাঁটানো বেশ কিছু পোস্টার। কোনওটায় লেখা, হেরিটেজ হওয়া আটকাতে ইউনেস্কোকে চিঠি দিয়েছিলেন উপাচার্য। কোনওটায় অভিযোগ, ইউনেস্কোর দলকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন উপাচার্য। স্বাভাবিকভাবেই বাংলার একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়কে ঘিরে গত কয়েক বছরে যেভাবে একের পর এক বিতর্ক সৃষ্টি হয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। 
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, 'ইউনেস্কো হেরিটেজ হিসাবে ঘোষণা করে। শান্তিনিকেতনকেও করেছে। এটা গর্বের কথা। কিন্তু, সেই সেই শান্তিনিকেতনকে বাঁচাবে কে? প্রশ্ন সেখানে। শান্তিনিকেতন কি বাঁচবে? না শান্তিনিকেতন অশান্তির নিকেতন হবে, প্রশ্ন তো বাংলার মানুষের সেটা। শান্তিনিকেতনের সেই ঔজ্জ্বল্য, সেই বৈভব আজ নেই... এক দিকে দিদি, আর এক দিকে মোদি।' সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম আবার বলেন, 'বিশ্বভারতীকে ধ্বংস করা হচ্ছে। শান্তিনিকেতনের যে আবহাওয়া, যে রাজনৈতিক পরিমণ্ডল, সামাজিক পরিমণ্ডল, যে সাংস্কৃতিক
পরিমণ্ডল ধ্বংস হচ্ছে, তখন দাঁড়িয়ে ইউনেস্কো অন্তত এই যে হেরিটেজের ট্যাগ দিয়েছে তাকে বাঁচাতে পারলে তাতে আমি গর্বিত হব।'
টানাপোড়েনের আবহেই ইউনেস্কোর সম্মান ধরে রাখার বিষয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ-সহ সব পক্ষকেই দায়িত্বের কথা মনে করিয়ে দিছেন প্রসার ভারতীর প্রাক্তন সিইও এবং বর্তমানে তৃণমূল সাংসদ জহর সরকার। সোমবার বিকেল ৫টার সময় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাসনা গৃহের সামনে থেকে শুরু হয় শোভাযাত্রা। রবীন্দ্রভবনে গিয়ে কবিগুরুর চেয়ারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপাচার্য। এরপর কলাভবন, পাঠভবন ঘুরে সেন্ট্রাল অফিসের সামনে গিয়ে শেষ হয় শোভাযাত্রা। সেই সঙ্গে শেষ হোক যাবতীয় বিতর্ক। চাইছেন রবীন্দ্র প্রেমীরা।

আরও পড়ুন:সন্দেহের তালিকায় আরও বিধায়ক-কাউন্সিলর! CBI তালিকায় কাদের নাম?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget