এক্সপ্লোর

Visva Bharati : পদত্যাগ করলেন বিশ্বভারতীর রেজিস্ট্রার আশিস আগরওয়াল

Visva Bharati : বিশ্বভারতীতে ফের ঘেরাও হয়েছেন রেজিস্ট্রার আশিস আগরওয়াল ও কয়েকজন অধ্যাপক।

আবীর ইসলাম, বীরভূম :  পদত্যাগ করলেন বিশ্বভারতীর রেজিস্ট্রার আশিস আগরওয়াল। জানালেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক। এখনও বাংলাদেশে ভবনে তিনি আটকে আছেন বলে দাবি রেজিস্ট্রারের।

ইতিমধ্যেই ১৫ দিন পার হয়েছে পড়ুয়া বিক্ষোভের (Student Agitation)। বিশ্বভারতীতে ফের ঘেরাও হয়েছেন রেজিস্ট্রার আশিস আগরওয়াল ও কয়েকজন অধ্যাপক। গতকাল বিকেল চারটে বাংলাদশ ভবনে বৈঠক করতে এসে তাঁরা পড়ুয়াদের ঘেরাওয়ের মুখে পড়েন। মঙ্গলবার সকালেও ঘেরাও চলছে। মাঝরাতে পুলিশ, রেজিস্ট্রার ও অধ্যাপকদের ঘেরাওমুক্ত করতে এলে পড়ুয়ারা শুয়ে পড়ে প্রতিবাদ জানান।  পড়ুয়াদের স্লোগান ও বিক্ষোভের মুখে পুলিশ পিছু হটে। যদিও পড়ুয়াদের দাবি, তাঁরা কাউকে ঘেরাও করেননি। গেটের সামনে শুয়ে রয়েছেন। বিক্ষোভকারী এক ছাত্রী জানান, ' পদত্যাগ করেছেন জানি না । তবে উনি আমাদের কাল কথা দিয়েছিলেন, আমাদের এই বিষয়টাকে নিয়ে আলোচনায় বসব । কিন্তু সেটা হয়নি বলেই উনি হয়ত পদত্যাগ করেছেন । আমরা কাউকে ঘেরাও করিনি , রেজিস্ট্রা সহ অন্যান্য যাঁরাই ঘরের মধ্যে আছে চাইলে বেরিয়ে যেতে পারেন ।'

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বিক্ষুব্ধ পড়ুয়াদের সঙ্গে কর্তৃপক্ষের সংঘাত চলছেই। তিন দফা দাবিতে অনড় থেকে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা।  নানাভাবে দাবি জানান পড়ুয়ারা। এই মাসের শুরুর দিকেই একবার রেজিস্ট্রারের পা জড়িয়ে ধরে বসে পড়লেন এক পড়ুয়া। অন্যদিকে, বিশ্বভারতীকাণ্ডে আদালত জানিনে দেয় আন্দোলন করা গণতান্ত্রিক অধিকার, আদালত তাতে হস্তক্ষেপ করবে না। তবে পড়ুয়াদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে।

এরপর আন্দোলনে ছেদ পড়েনি। মঙ্গলবার ১৬ তম দিন আন্দোলনের। ১১ মার্চ থেকে বিভিন্ন বিভাগে শুরু হয়েছে পরীক্ষা। পড়ুয়াদের একাংশ যাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন, পরীক্ষা থেকে বিরত রয়েছেন তাঁরা। এই পরিস্থিতিতেই জারি করা বিজ্ঞপ্তিতে বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভের জন্য পরীক্ষার্থীরা কোনও পরীক্ষায় অনুপস্থিত থাকলে, সেই বিষয়ে তাঁকে অকৃতকার্য হিসেবে ধরা হবে। পরে সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা দেওয়ার সুযোগ আর মিলবে না। তবে অন্য কোনও কারণে পরীক্ষা দিতে না পারলে, সেক্ষেত্রে আগের নিয়মেই পরীক্ষা দেওয়া যাবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
Birbhum Tulu Mondal News: টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
Birbhum Tulu Mondal: জালে টুলুর ম্যানেজার, উদ্ধার ডায়েরি, সেখানে মিলল কাদের নাম? রয়েছে টাকার হিসেবও, কী জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা
জালে টুলুর ম্যানেজার, উদ্ধার ডায়েরি, সেখানে মিলল কাদের নাম? রয়েছে টাকার হিসেবও, কী জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা
Birbhum Tulu Mondal: ৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য
৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget