এক্সপ্লোর

Visva-Bharati Protest: অব্যাহত উপাচার্যর বাড়ির সামনে পড়ুয়াদের অবস্থান,সমস্ত ভর্তি প্রক্রিয়া স্থগিত করল বিশ্বভারতী

৩ জন পড়ুয়াকে বহিষ্কারের প্রতিবাদে এদিন পড়ুয়াদের সঙ্গে বকুলতলা মোড় থেকে উপাচার্য বিদ্যুত্‍ চক্রবর্তীর বাড়ি পর্যন্ত মিছিল করেন আশ্রমিক ও স্থানীয় বাসিন্দারা।

গোপাল চট্টোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী, বোলপুর ও কলকাতা: তিন পড়ুয়ার বহিষ্কারের নির্দেশ প্রত্যাহারের দাবিতে বিশ্বভারতীতে (Visva-Bharati University) ছাত্রছাত্রীদের ধর্না অবস্থান অব্যাহত (Students Continue Sit-in Outside VC Home) । উপাচার্যের বাড়ির গেটের সামনে ব্যানার টাঙানো নিয়ে উত্তেজনা, নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধাক্কাধাক্কি। এরই মধ্যে বিশ্বভারতীতে সমস্ত ভর্তি প্রক্রিয়া স্থগিত করেছে কর্তৃপক্ষ।

বিশ্বভারতীর উপাচার্যর বাড়ির গেটের সামনে তুলকালাম।  আন্দোলনরত পড়ুয়ারা গেটে ব্যানার টাঙাতে গেলে বাধা দেন নিরাপত্তারক্ষীরা। শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি। বিশ্বভারতীর অচলাবস্থার মধ্যে সোমবারের এই ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। অন্যদিকে, সমস্ত ভর্তি প্রক্রিয়া স্থগিত করে দিয়েছে কর্তৃপক্ষ। 

৩ জন পড়ুয়াকে বহিষ্কারের প্রতিবাদে এদিন পড়ুয়াদের সঙ্গে বকুলতলা মোড় থেকে উপাচার্য বিদ্যুত্‍ চক্রবর্তীর বাড়ি পর্যন্ত মিছিল করেন আশ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। এরপর উপাচার্যের বাড়ির সামনের গেট ও বিশ্বভারতীর সেন্ট্রাল গেটে ব্যানার টাঙানোর চেষ্টাকে ঘিরে উত্তেজনা ছড়ায়। 

এরইমধ্যে এদিন বিজ্ঞপ্তি জারি করে বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্ত ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখা হচ্ছে। কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপাচার্য ঘরবন্দি। অন্যান্য আধিকারিকরা অফিসে আসতে পারছেন না। তাই ভর্তি প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হল। 

বিশ্বভারতীতে অশান্তির সূত্রপাত গত ৯ জানুয়ারি। সেদিন ছাতিমতলায় বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় পড়ুয়াদের একাংশ।অর্থনীতি বিভাগের একটি ঘরের তালা ভাঙা হয় বলে অভিযোগ। এরপরই সোমনাথ সৌ, ফাল্গুনী পান এবং রূপা চক্রবর্তী নামে ৩ পড়ুয়াকে ৩ বছরের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বহিষ্কারের নির্দেশ প্রত্যাহারের দাবিতে শুক্রবার থেকে অবস্থান শুরু করেছেন পড়ুয়ারা। পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছে বিশ্বভারতীর প্রাক্তনীদের একাংশ।  

বিশ্বভারতী কর্তৃপক্ষের সূত্রে দাবি, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ধর্না অবস্থান উঠলে অচলাবস্থা কাটবে।

এদিকে, বিশ্বভারতীকাণ্ডের আঁচ পড়েছে কলকাতাতেও। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পড়ুয়াদের দাবি, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুত্‍ চক্রবর্তীর লেখা বই যেন পড়ানো না হয়। সূত্রের খবর, বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।  

 

সেরা শিরোনাম

Kalipujo 2026: আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
Gangarampur News: স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
West Bengal News Live Updates: কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি

ভিডিও

Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:
Kali Puja 2026: Barasat-র রাইজিং স্টারের এবারের থিম 'পুণ্যতীর্থ হিংলাজ' | Alok Ananda | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget