এক্সপ্লোর

Visva Bharati University: ফের অশান্ত শান্তিকেতন, অফলাইন পরীক্ষার দাবিতে ছাত্র-বিক্ষোভে উত্তপ্ত বিশ্বভারতী

Visva Bharati Exam: অনলাইন না অফলাইন, এই দোলাচলে, বিশ্বভারতীর প্রায় ৮টি ভবনের ফাইনাল সিমেস্টারের কয়েকটি পরীক্ষা স্থগিত হয়ে যায়।

আবির ইসলাম, বীরভূম: অবিলম্বে নিতে হবে অফলাইন পরীক্ষা (Offline Exam)। এই দাবিতে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (Visva Bharati University) পড়ুয়াদের বিক্ষোভ। উপাচার্যের কাছে ইমেল (Email) মারফত্‍ ডেপুটেশন দিলেন বিক্ষোভকারীরা। এনিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

কী ঘটেছে? 

ফের অশান্ত শান্তিকেতন। ছাত্র-বিক্ষোভে উত্তপ্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। দরজা বন্ধ থাকায়, কেন্দ্রীয় অফিসের পিছন দিকে, টিনের ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকেন বিক্ষোভকারীরা। পড়ুয়াদের দাবি, যে পরীক্ষাগুলি বাকি রয়েছে, অবিলম্বে অফলাইনে তা নিতে হবে। 

সূত্রের খবর, অনলাইন না অফলাইন, এই দোলাচলে, বিশ্বভারতীর প্রায় ৮টি ভবনের ফাইনাল সিমেস্টারের কয়েকটি পরীক্ষা স্থগিত হয়ে যায়। পড়ুয়াদের দাবি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছিল, গত ৮ জুলাই পরবর্তী পরীক্ষার দিন ঘোষণা করা হবে। কিন্তু, তারপরও ১০ দিন হয়ে গেছে। এখনও পরীক্ষা সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি। আন্দোলনকারীদের দাবি, এর জেরে, অনিশ্চয়তার মুখে ফাইনাল সিমেস্টারের শতাধিক পড়ুয়া৷ 

আরও পড়ুন, ১০০ দিনের কাজে প্রায় দশ কোটি টাকা তছরুপের অভিযোগ, হাইকোর্টে দায়ের মামলা

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সর্বেশ্বর রবিদাস বলেন, "বেশ কয়েকটি ডিপার্ট্মেন্টের পরীক্ষা বাকি ছিল৷ সেগুলো নেবে বলে দিন ঠিক করবে বলেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। কিন্তু, এখনও পর্যন্ত পরীক্ষার দিন ঠিক হয়নি৷ এতে সমস্যায় পড়েছেন ফাইনাল সেমিস্টারের ছাত্রছাত্রীরা।" অবিলম্বে অফলাইনে পরীক্ষার দাবিতে, সোমবার দুপুর ১ টা নাগাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ দেখান পড়ুয়ারা।                    

উপাচার্যের দফতরেও ঢুকতে যান তাঁরা। কিন্তু গেট বন্ধ থাকায়, ভবনের পিছনে টিনের ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকেন আন্দোলনকারীরা। ই-মেল মারফত্‍ উপাচার্যের কাছে স্মারকলিপি পাঠিয়েছেন পড়ুয়ারা। 

এ ব্যাপারে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, '২১ জুন অফলাইনে পরীক্ষা হওয়ার কথা থাকলেও, পরীক্ষায় বসেননি বেশ কয়েকজন পড়ুয়া। ছাত্রছাত্রীদের কথা ভেবেই দ্রুত পরীক্ষার দিন ঠিক করা হবে। এব্যাপারে সংশ্লিষ্ট ভবনের অধ্যক্ষরা পড়ুয়াদের সঙ্গে কথা বলবেন।' 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
Tulu Mondal: হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget