এক্সপ্লোর

Visva-Bharati University: অনলাইনে পরীক্ষার দাবি, ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠল বিশ্বভারতী

Visva-Bharati University Students Agitation: রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে অনলাইন পরীক্ষার দাবিতে তরুণ তরুণীদের বিক্ষোভ চলছেই। এবার সেই তালিকায় যোগ হল বিশ্বভারতীর নামও। 

আবির ইসলাম, শান্তিনিকেতন: অনলাইনে (Online) পরীক্ষার দাবিতে ছাত্র বিক্ষোভে এবার উত্তাল হয়ে উঠল বিশ্বভারতী (Visva-Bharati University)। পরীক্ষা বয়কট করে একাধিক ভবনের গেটে তালা ঝোলালেন পরীক্ষার্থীরা। স্থগিত হয়ে যায় একটি বিষয়ের পরীক্ষা (Exam)।

অনলাইনে পরীক্ষার দাবি: রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে অনলাইন পরীক্ষার দাবিতে তরুণ তরুণীদের বিক্ষোভ চলছেই। অনলাইনে পরীক্ষার দাবিতে বিক্ষোভ কার্যত সংক্রমণের চেহারা নিয়েছে। এবার সেই তালিকায় যোগ হল বিশ্বভারতীর নামও। অফলাইন নয়, অনলাইনে নিতে হবে পরীক্ষা। এই দাবিতে এবার কেন্দ্রীয় বিশ্ববদ্যালয় বিশ্বভারতীতেও অসন্তোষের আঁচ। পরীক্ষা বয়কট করে, আন্দোলনে নামলেন পড়ুয়ারা। বিশ্বভারতীর একাধিক ভবনের গেটে তালা লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। তালা ভাঙতে গেলে, পড়ুয়াদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান নিরাপত্তারক্ষীরা। বিক্ষোভকারীদের বাধার মুখে ফিরে আসেন নিরাপত্তারক্ষীরা। অনলাইনে পরীক্ষার দাবিতে, সোমবার সকাল থেকে এভাবেই ছাত্র বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস।

কী বলছেন বিক্ষোভকারী ছাত্ররা? বিক্ষোভকারী এক ছাত্র মেহবুব শেখ বলেন, “অনলাইনে পরীক্ষার ব্যবস্থা করতে হবে। প্রথম সারির সব বিশ্ববিদ্যালয় অনলাইনে নিচ্ছে। ট্রেন দুর্ভোগ, বন্যা পরিস্থিতির জন্য বাইরের পড়ুয়ারা আসতে পারছে না, তার জন্য চাই অনলাইনে পরীক্ষা হোক।’’ সকাল ৯টা থেকে তালা পড়ে যাওয়ায় এদিন, পদ্মভবনে স্নাতকোত্তরের প্রাচীন ইতিহাসের ফাইনাল ইয়ারের পরীক্ষা স্থগিত হয়ে যায়। পরীক্ষা দেননি প্রায় ২৫০ জন পড়ুয়া। বিক্ষোভকারী ছাত্র বিশ্বজিৎ মল্লিকের কথায়, “আজ ইতিহাস বিভাগে পরীক্ষা ছিল, আন্দোলন চলছে, পরীক্ষা দেওয়া হয়নি। অনলাইনে পরীক্ষা শুরু না হলে আন্দোলন চলবে।’’ অনলাইনে পরীক্ষার দাবিতে ছাত্র বিক্ষোভের বিষয়টি উপাচার্যকে জানিয়েছেন বিশ্বভারতীর মুখ্য জনসংযোগ আধিকারিক।

উল্লেখ্য, গত এক মাসেরও বেশি সময় ধরে একাধিক কলেজ বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষার দাবিতে বিক্ষোভ হয়েছে। যার মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নামও রয়েছে। আর এই বিক্ষোভের আবহে সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে সমস্ত কলেজকে জানিয়ে দেওয়া হয় যে, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের সমস্ত পরীক্ষাই অফলাইন হবে। আর এবার অনলাইনে পরীক্ষার দাবিতে ছাত্র বিক্ষোভে এবার উত্তাল হয়ে উঠল বিশ্বভারতী। 

আরও পড়ুন: Mamata Banerjee: "লাখখানেক চাকরির মধ্যে ৫০-১০০টা কেস ভুল হতেই পারে'' শিক্ষক নিয়োগ মামলা নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget