এক্সপ্লোর

Birupaksha Biswas: ‘বিরূপাক্ষ বিশ্বাসকে চাই না’ চিকিৎসকের বিরোধিতায় বিক্ষোভ কাকদ্বীপে

Kakdwip News: চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের বদলির নির্দেশ ঘিরে পরপর দু’দিন কাকদ্বীপ মহকুমা হাসপাতালের সামনে বিক্ষোভ।

গৌতম মণ্ডল, কাকদ্বীপ: ‘বিরূপাক্ষ বিশ্বাসকে চাই না’, (Birupaksha Biswas)এই দাবিতে এবার ব্যানার, পোস্টার দেখা গেল কাকদ্বীপ মহকুমা হাসপাতালের (Kakdwip Sub-Division Hospital) সামনে। চিকিৎসকের বদলি ঘিরে ফের উত্তাল কাকদ্বীপ। হাসপাতালের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন কাকদ্বীপের বাসিন্দারা। চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস হাসপাতালে ঢোকার চেষ্টা করলে, তাঁকে বাধার মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারিও দিলেন বিক্ষোভকারীরা। 

ফের উত্তাল কাকদ্বীপ: চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের বদলির নির্দেশ ঘিরে পরপর দু’দিন কাকদ্বীপ মহকুমা হাসপাতালের সামনে বিক্ষোভ। কাকদ্বীপের সাধারণ জনগণের নামে বিরূপাক্ষর ছবি-সহ হাসপাতালের সামনে টাঙানো হল ব্যানার। শোনা গেল বিরূপাক্ষ-বিরোধী স্লোগান। হাসপাতালের দেওয়ালে দেখা গেল পোস্টার। নামহীন পোস্টারে লেখা, ‘কাকদ্বীপবাসী দিচ্ছে ডাক, বিরূপাক্ষ নিপাত যাক’। হাসপাতালের সামনে রাস্তায় বসে চলল বিক্ষোভ। বিরূপাক্ষ বিশ্বাসের বদলির বিরোধিতায় মুহুর্মুহু উঠল স্লোগান। চিকিৎসক নিয়োগ নিয়ে স্বাস্থ্য দফতর ও রাজ্য প্রশাসনকে হুঁশিয়ারিও দিলেন আন্দোলনকারীরা। আন্দোলনকারী তনুময় হালদার বলেন, "যদি কোনওভাবে এই ডাক্তার কাকদ্বীপে ঢোকে এবং তার কারণে যে অশান্তি হবে, তার দায় কেবল এবং কেবলমাত্র স্বাস্থ্য দফতর ও প্রশাসনের। এই ডাক্তার কাকদ্বীপের হাসপাতালের গেটে ঢুকতে পারবে না, পারবে না, পারবে না।''

আর জি কর-কাণ্ডের আবহে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার ২৪ ঘণ্টার মধ্যে সন্দীপ-ঘনিষ্ঠ বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে তড়িঘড়ি রিলিজ করে পাঠানো হয় কাকদ্বীপ মহকুমা হাসপাতালে। আর এই বদলির নির্দেশ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। বর্ধমানে মেডিক্য়াল কলেজের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের বদলির নির্দেশ জারি হয় ২০২৩-এর ১১ অগাস্ট। আর বর্ধমান মেডিক্য়াল তাঁকে রিলিজ করল ১৩ মাস বাদে, ৩ সেপ্টেম্বর। বদলির দিন আর রিলিজের দিনের মাঝে ১৩ মাসের ব্য়বধান নিয়ে প্রশ্ন ওঠে চিকিৎসক মহলে। গতকাল অনন্যা ভট্টাচার্য বলেন, "প্রশ্ন আমাদের এখানে যে, এক বছর পর হল কেন? এই রিলিজ অর্ডার তো অনেক আগে বেরিয়ে গিয়েছিল। তাহলে এতদিন কার্যকরী করা হয়নি কেন? কাদের মদতে করা যায়নি? আমাদের HOD স্যর বলেছেন, ওই সময় স্যরও কোনও পদক্ষেপ নিতে পারেননি, কারণ তাঁর মাথায় নাকি উচ্চপদস্থ মানুষের হাত ছিল।''

স্বাস্থ্য় দফতর বিরূপাক্ষ বিশ্বাসকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানোর পরই, বুধবার নির্দেশের বিরোধিতায় বিক্ষোভ দেখায় সিপিএম। বৃহস্পতিবার হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান কাকদ্বীপের বাসিন্দারা। এক বিক্ষোভকারী সোমা রায় বলেন, "তাঁর এন্ট্রি যেন এই হাসপাতালে কোনওভাবে না হয়, তাহলে আমাদের এই শহরটাও দুর্নীতিতে ভরে যাবে। এখানে মানুষের সর্বনাশ হবে।'' কাকদ্বীপ মহকুমা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু রায় বলেন, "যা অবস্থা পাবলিকও চাইছে না। কাল থেকে টানা এখানে আন্দোলন চলছে হাসপাতালের বাইরে। আমরা সেগুলো চিঠি করে CMOH-কে জানিয়েছি। ওঁরা বলেছেন, ব্যাপারটা দেখছেন।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: R G Kar News: 'আরও একটি মিথ্যে প্রকাশ্যে' আর জি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা অমিত মালব্যর

সেরা শিরোনাম

West Bengal News Live : পুলিশের চোখের সামনেই বিজেপির গুন্ডাদের হামলা, সঙ্গে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক অভিষেক
পুলিশের চোখের সামনেই বিজেপির গুন্ডাদের হামলা, সঙ্গে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক অভিষেক
Abhishek Banerjee : জন্মদিনেই অভিষেকের বাড়ির সামনে রাতভর সংঘর্ষ, আহত ৭ , প্রাণে মারার চেষ্টার অভিযোগ তুললেন সাংসদ
জন্মদিনেই অভিষেকের বাড়ির সামনে রাতভর সংঘর্ষ, আহত ৭ , প্রাণে মারার চেষ্টার অভিযোগ তুললেন সাংসদ
Dilip Ghosh : 'জন্মদিন রাস্তায় কেন ... এত বড় নেতা', অভিষেকের অভিযোগে পাল্টা দিলীপ
'জন্মদিন রাস্তায় কেন ... এত বড় নেতা', অভিষেকের অভিযোগে পাল্টা দিলীপ
Kali Pujo Weather Updates: কালীপুজোয় বৃষ্টি হবে? এক লাফে একাধিক জেলায় কমছে তাপমাত্রা? আবহাওয়ার আপডেট
কালীপুজোয় বৃষ্টি হবে? এক লাফে একাধিক জেলায় কমছে তাপমাত্রা? আবহাওয়ার আপডেট

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget