এক্সপ্লোর

Ex Army Jawan Death: আবার সেই মারণ চিনা মাঞ্জা, প্রাণ হারালেন প্রাক্তন জওয়ান

Kite Chinese Thread: কলকাতা বিমানবন্দরে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন নিহত গৌতম ঘোষ। ব্যারাকপুরের বাড়ি থেকে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা।

সমীরণ মণ্ডল, উত্তর ২৪ পরগনা : আবার সেই মারণ চিনা মাঞ্জা, প্রাণ হারালেন প্রাক্তন জওয়ান। বাইকে করে যাওয়ার সময় রহড়ায় চিনা মাঞ্জায় কাটল গলা। কলকাতা বিমানবন্দরে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন গৌতম ঘোষ। ব্যারাকপুরের বাড়ি থেকে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা। কল্যাণী এক্সপ্রেসওয়ের করাতকলে চিনা মাঞ্জায় গলা কেটে মৃত্যু। চিনা মাঞ্জায় গলা কেটে রাস্তায় ছিটকে পড়েন প্রাক্তন সেনা জওয়ান। বিশ্বকর্মা পুজোর দিন ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা। যদিও চিনা মাঞ্জার সুতোয় দুর্ঘটনা এই প্রথম নয়। এর আগেও একাধিক ঘটনা ঘটেছে শহর কলকাতা এবং শহরতলি ও জেলার বিভিন্ন অংশে। এবারের বিশ্বকর্মা পুজোর দিনেও ফের এল মারণ চিনা মাঞ্জার সেই ভয়াবহ স্মৃতি। 

দুপুর ১টা নাগাদ ব্যারাকপুরের দিক থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন বছর ৪৭- এর প্রাক্তন সেনা জওয়ান গৌতম ঘোষ। সেই সময়েই একটি ঘুড়ি কেটে যায়। চিনা মাঞ্জা এসে লাগে ওই ব্যক্তির গলায়। কেটে যায় নলি। ফিনকি দিয়ে রক্ত বেরোতে থাকে। বাইকে থেকে রাস্তায় পড়ে যান প্রাক্তন সেনা জওয়ান। নিজেই হাত দিয়ে, রুমাল দিয়ে কোনওভাবে রক্ত আটকানোর চেষ্টা করেন। চিৎকার করে কোনওমতে ডাকেন আশপাশের লোকেদের। এই অবস্থা দেকে ছুটে আসেন স্থানীয়রা। এক প্রত্যক্ষদর্শী নিজের গামছা দেন গৌতম ঘোষকে। এরপর স্থানীয়রাই টোটো ডেকে আহতকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। কিন্তু শেষরক্ষা হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কোনওভাবেই আহত ব্যক্তির গলা থেকে রক্ত বেরনো আটকানো যাচ্ছিল না। ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছিল তাঁর। শেষ পর্যন্ত এই প্রাক্তন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। 

প্রত্যক্ষদর্শীদের একাংশ জানিয়েছে, ঘুড়িটি আগেই কেটে গিয়ে মাঞ্জা দেওয়া সুতো ঝুলছিল। সেই সুতোই এই ব্যক্তির গলায় লেগে কেটে যায় মারাত্মক ভাবে। যে টোটোচালক আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গিয়েছেন, তাঁর দাবি এলাকায় সেই সময় কোনও পুলিশ ছিল না। এমনকি ওই ব্যক্তি অনেকের কাছেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধ করছিলেন। কিন্তু পথচলতি কেউই তাঁকে সাহায্য করেননি। ঘটনাটি নজরে আসায় এই টোটোচালক আহত গৌতম ঘোষকে হাসপাতালে নিয়ে যান। টোটতে যাওয়ার সময় এবং হাসপাতালে গিয়েও আহত প্রাক্তন সেনা জওয়ান বেঁচে ছিলেন বলে দাবি করেছেন ওই টোটোচালক। তবে হাসপাতালের বেডে তাঁর গলায় সেলাই হওয়ার আগেই মৃত্যু হয় গৌতম ঘোষের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
Anubrata Mondal: চন্দ্রিমা, ববি, অরূপের পরে কালীঘাট-তৃণমূলে আরও বড় ভাঙন? এবার কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট?
চন্দ্রিমা, ববি, অরূপের পরে কালীঘাট-তৃণমূলে আরও বড় ভাঙন? এবার কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট?
West Bengal News : এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
Howrah Division: শনিবার থেকে রবিবার, টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচল, কোন কোন ট্রেন বাতিল জানিয়ে দিল রেল
শনিবার থেকে রবিবার, টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচল, কোন কোন ট্রেন বাতিল জানিয়ে দিল রেল

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্তের এনকাউন্টার তদন্তে CID, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেন্সিক দল
Abhishek Banerjee - Sebaashray News | সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget