এক্সপ্লোর

School Uniform: 'স্কুলের ঐতিহ্যে আঘাত হেনেছে রাজ্য সরকার', পোশাক ফতোয়ার বিরোধিতায় পোস্টার জলপাইগুড়িতে

Jalpiguri School Uniform Controversy: পোশাক ফতোয়ার বিরোধিতায় প্রাক্তনী সম্মিলনী মঞ্চের ব্যানারে মিছিল করে প্রাক্তনীরা। মিছিলে দাবি ছিল, সব স্কুলে এক রঙের ইউনিফর্ম, ঐতিহ্যনাশকারী এই সিদ্ধান্ত মানছি না।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছিলেন রাজ্যে এবার নীল-সাদা স্কুল ইউনিফর্ম (School Uniform) থাকবে। ছাত্রদের জন্য বরাদ্দ হয়েছে সাদা জামা, নীল প্যান্ট। ছাত্রীদের জন্য থাকবে নীল-সাদা শালোয়ার কামিজ এবং নীল-সাদা শাড়ি। সব পোশাকের পকেটেই থাকবে বিশ্ব-বাংলা (Biswa Bangla) লোগো। এবার রাজ্য সরকারের পোশাক ফতোয়ার বিরোধিতা করে ফ্লেক্স পোস্টার পড়লো শহরের সমস্ত সরকারি স্কুলের বাইরে। 

পোস্টারে বিতর্ক

সেই পোস্টারে লেখা রয়েছে, "রঙ আমার আবেগ, আমায় রঙ দিয়ে যায় চেনা"। এই পোস্টারই লাগালো প্রাক্তনীরা। পোশাক ফতোয়ার বিরোধিতায় প্রাক্তনী সম্মিলনী মঞ্চের ব্যানারে রীতিমত মিছিলও করে প্রাক্তনীরা। মিছিলের সামনে ফ্লেক্সে দাবি ছিল, সব স্কুলে এক রঙের ইউনিফর্ম, ঐতিহ্যনাশকারী এই সিদ্ধান্ত মানছি না। প্রাক্তনী মঞ্চের দাবি, প্রতিটি স্কুলের ঐতিহ্য আছে তার ওপর আঘাত করলে মানুষ বিরোধিতা করবে। এও জানান হয়, রং আমার আবেগ, আমায় রং দিয়ে যায় চেনা, এই দাবিতে শহরে মিছিল করেছি। আগামীতে পশ্চিমবঙ্গের সমস্ত প্রাক্তনীদের নিয়ে বড় প্ল্যাটফর্ম তৈরি করে আন্দোলনে নামার হুমকিও দিয়েছেন।                       

আরও পড়ুন, নবম দশম শিক্ষক নিয়োগ মামলায় ফের সিবিআই তদন্ত, নির্দেশ বিচারপতির

রাজনৈতিক তরজা

পাশাপাশি এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপি তরজা। বিজেপির জেলা সভাপতি জানান, যারা আন্দোলন করছে তাদের পাশে আমরা আছি। স্কুলগুলোতে আগে শিক্ষক নিয়োগ করুন, মিড-ডে মিলের ভয়ানক পরিস্থিতি, কেন্দ্রের মিড-ডে মিলের টাকা লুঠ করছে তৃণমূল ক্যাডারেরা। উনি পোশাক পরিবর্তন করছে। পাগলের রাজ চলছে। অন্যদিকে, তৃণমূলের জেলা মুখপাত্র জানান, এটার বিরোধিতা কতজন করছে তাদের পেছনে কারা আছে, তারা কি চান সে বিষয়ে খোঁজ নেওয়া হবে, যারা বিরোধিতা করছে তারা বিরোধিতার জন্য বিরোধিতা করছে। এই সিদ্ধান্ত পুরোটাই শিক্ষা দফতরের, মুখ্যমন্ত্রী জানেন কখন কী করা উচিত।         

জেলাশাসক মৌমিতা গোদারা বসু জানান, এটা পুরোপুরি সরকারি সিদ্ধান্ত। তবে এই বিষয়ে আমার কাছে বা ডিয়াই এর কাছেও কোনো লিখিত অভিযোগ জমা পরেনি। স্কুলের ড্রেস তৈরির প্রথম পর্যায়ের কাপড় আসছে আগামী সপ্তাহেই। আসছে তন্তুজের ১ লাখ মিটার কাপড়। এরপর ধাপে ধাপে আরও কাপড় আসবে। উল্লেখ্য, বুধবারই জেলার পুরসভাগুলির চেয়ারম্যান, ভাইসচেয়ারম্যানদের নিয়ে বৈঠক করেন জেলাশাসক ও প্রশাসনিক আধিকারিকরা।                            

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura Waterlogged: কয়েকদিন আগে ভেঙ্গেছিল একটা অংশ, এবার জলে ডুবেছে সেতু, সম্পূর্ণ বন্ধ যোগাযোগ ব্যবস্থা
কয়েকদিন আগে ভেঙ্গেছিল একটা অংশ, এবার জলে ডুবেছে সেতু, সম্পূর্ণ বন্ধ যোগাযোগ ব্যবস্থা
Kolkata News: কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED
কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata News: সরকারি কর্মচারী ঘুষ চাইলেই টোল ফ্রি নম্বরে ফোন, সোশাল মিডিয়ায় প্রচার রাজ্য দুর্নীতি দমন শাখার
সরকারি কর্মচারী ঘুষ চাইলেই টোল ফ্রি নম্বরে ফোন, সোশাল মিডিয়ায় প্রচার রাজ্য দুর্নীতি দমন শাখার

ভিডিও

Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর
Tarun Tejpal | ধর্ষণের মামলায় বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল | ABP Ananda LIVE
Suvendu Adhikari | পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget