এক্সপ্লোর

Coochbehar News:দিনহাটায় তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে হামলা-লুটপাঠ, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

BJP Allegedly Looted TMC Workers House: তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে হামলা-লুটপাঠ চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। দিনহাটার ভেটাগুড়ির ঘটনা।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: তৃণমূল কংগ্রেস কর্মীর (TMC Worker) বাড়িতে হামলা-লুটপাঠ চালানোর অভিযোগ উঠল বিজেপির (BJP) বিরুদ্ধে। দিনহাটার (Dinhata) ভেটাগুড়ির ঘটনা। গত কাল রাত এগারোটা নাগাদ হামিদুর রহমান নামে ওই তৃণমূল কর্মীর (TMC Worker) বাড়িতে হামলা চালানো হয়ে বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। 

কী ঘটেছিল?
স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, গত কাল রাত এগারোট নাগাদ হামিদুরের ঘরের টিনের বেড়া ভেঙে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। সেই সময় ওই তৃণমূলকর্মী বাড়ি ছিলেন না। সেই সুযোগেই তাঁর ঘরে লুঠপাট চালায় তারা। যাওয়ার খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয়। এমনকি বোমাও ছোড়া হয়। হালে দিনহাটার বিজেপি নেতা প্রশান্ত রায় বা শুনিয়া খুনের ঘটনায় এই হামিদুর রহমানের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করে বিজেপি। তবে তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। অন্য একটি ঘটনায়, তুফানগঞ্জের বালাভূতে সিপিএম-তৃণমূল সংঘর্ষে দু'পক্ষের অন্তত ১০ জন জখম হয়েছেন বলে খবর। এঁদের মধ্যে পাঁচ জনকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তৃণমূলের অভিযোগ, গত কাল এলাকায় মিছিলের পরে তাদের কয়েকজন কর্মী-সমর্থক যখন একটি মাঠে বসেছিলেন, সেই সময়ই সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা করেন, বেধড়ক মারধরও করা হয় তাঁদের। যদিও অভিযোগ অস্বীকার করেছে সিপিএম। উল্টে তাদের দাবি, হামলা চলেছে তাদের উপর। পঞ্চায়েত ভোটের মুখে রাজনৈতিক সংঘর্ষ বার বার শিরোনামে আসছে। মাসখানেক আগেই কোচবিহারে এই ধরনের একটি ঘটনার কথা শোনা যায়। 

আগেও উত্তেজনা...
মাসখানেক আগে কোচবিহারের ঢাংডিংগুড়িতে তৃণমূল-বিজেপি সংঘর্ষে দুই দলের পার্টি অফিস ভাঙচুর ঘিরে উত্তেজনা ছড়ায়। এক তৃণমূল কর্মীর (TMC Worker) মাথা ফেটেছিল সে সময়, এমনই অভিযোগ।প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে শীতলকুচিকাণ্ডের পর বিশেষ করে বারবার ঘাসফুল ও গেরুয়াশিবিরের মতবিরোধ, সংঘর্ষ প্রকাশ্যে এসেছে। বিএসএফ-র গুলিতে রাজবংশী যুবকের মৃত্যুর ঘটনাতেও চলতি বছরে বড় মোড় নেয়। নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের ডাক দেয় শাসকদল। আর সেই হুঁশিয়ারিতেই তেঁতে ওঠে বিজেপি। পাশাপাশি নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলাকাণ্ডেও উঠেছিল প্রশ্ন। তবে গত এপ্রিলেই দিনহাটার ভেটাগুরিতে ছড়িয়েছিল উত্তেজনা। দুই তৃণমূল কংগ্রেস কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। পরে সেই একই দৃশ্য ফিরল এবার কোচবিহারের ঢাংডিংগুড়িতে।

আরও পড়ুন:ফের TMC-BJP সংঘর্ষ কোচবিহারে , 'আক্রান্ত' ১ তৃণমূল কর্মী

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget