এক্সপ্লোর

Cooch Behar News: ফের TMC-BJP সংঘর্ষ কোচবিহারে , 'আক্রান্ত' ১ তৃণমূল কর্মী

Cooch Behar TMC BJP clash: ফের শাসক-বিরোধী সংঘর্ষ কোচবিহারে।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: 'শেষ হয়েও হইল না শেষ',  বারবার সেই শাসক-বিরোধী সংঘর্ষে মাথা তুলছে কোচবিহার (Cooch Behar)। একদিকে তখন কালিয়াগঞ্জের ঘটনায় উত্তাল উত্তর দিনাজপুর (North Dinajpur)। এরই মাঝে উত্তরবঙ্গে বন‍্ধ ডেকেছে বিজেপি। এহেন পরিস্থিতিতে ফের দোসর হল কোচবিহার। এবার কোচবিহারের ঢাংডিংগুড়িতে ছড়াল উত্তেজনা। তৃণমূল-বিজেপি সংঘর্ষে দুই দলের পার্টি অফিস ভাঙচুর।  এক তৃণমূল কর্মীর (TMC Worker) মাথা ফাটল বলে অভিযোগ।

প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে শীতলকুচিকাণ্ডের পর বিশেষ করে বারবার ঘাসফুল ও গেরুয়াশিবিরের মতবিরোধ, সংঘর্ষ প্রকাশ্যে আসছে। বিএসএফ-র গুলিতে রাজবংশী যুবকের মৃত্যুর ঘটনাতেও চলতি বছরে বড় মোড় নেয়। নিশীথ প্রামাণিকের (Nishith Pramanik) বাড়ি ঘেরাওয়ের ডাক দেয় শাসকদল। আর সেই হুঁশিয়ারিতেই তেঁতে ওঠে বিজেপি। পাশাপাশি নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলাকাণ্ডেও উঠেছিল প্রশ্ন। তবে চলতি মাসেই দিনহাটার ভেটাগুরিতে ছড়িয়েছিল উত্তেজনা। দুই তৃণমূল কংগ্রেস কর্মীকে (TMC Leader) মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। আর ফের সেই একই দৃশ্য ফিরল এবার কোচবিহারের ঢাংডিংগুড়িতে।

আরও পড়ুন, তাজা নাকি ফ্রিজের সবজি ? কোনটা উপকারী ?

আরও পড়ুন, আম খেলে ওজন বাড়ে কি ? কী দাবি বিশেষজ্ঞদের ?

মূলত সম্প্রতি কোচবিহারে দিনহাটায় আক্রান্ত হয়েছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়। বোমা-পাথরবৃষ্টি, গাড়ি ভেঙে চুরমারের ঘটনা ঘটেছিল। এমনকি এলাকায় গুলি চলার অভিযোগও উঠেছিল সেবার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছুড়েছিল পুলিশ। সেদিন নিশীথের কনভয়কে কালো পতাকা দেখিয়েছিল তৃণমূল কংগ্রেস। কালো পতাকা দেখানো ঘিরে তৃণমূল (TMC) বিজেপি (BJP) সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়েছিল। পাল্টা তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর চালানো হয়েছিল, বলে অভিযোগ উঠেছিল বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। আর এবারও শিরোনামে সেই কোচবিহার।

  সেবার হুঁশিয়ারির সুর শোনা গিয়েছিল উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর গলায়। দিনহাটায় উদয়ন গুহ বলেছিলেন, 'একজনও বিজেপি কর্মী যেন এলাকা ছাড়়তে না পারে। নিশীথের গুন্ডামির খেসারত দিতে হবে বিজেপিকে, হুমকি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর'। নিশীথ এও বলেন, 'বিজেপির কোনও কর্মীকে বুড়িরহাটের রাস্তায় যেন না দেখা যায়। নিশীথের চক্রান্ত, ৩৬টা গাড়ি নিয়ে এখানে এসেছে।গাড়িতে অ্যান্টিসোশাল ছিল।দিনহাটায় ঢুকেছে গোলমাল করার জন্য, চোখের সামনে দেখলেন কীভাবে বুড়িরহাটে আক্রমণ করেছে, গুলি ছুড়েছে, সাধারণ ব্যবসায়ীর ট্যাঙ্কের, এই হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাজ।'

.

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |
Narendra Modi |
Durga Puja 2026 | আদিশক্তির পরম রূপ মা দুর্গা হলেন সেই শাশ্বত শক্তি...: রাজ্যপাল
Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget